করুণা করে, মিথ্যে করে হলেও বল
ভালোবাসি।
ক্ষমার অযোগ্য অপরাধ করে হলেও বল
ভালোবাসি।
আমার মধ্যে কবেই যেন শুরু হয়ে গেছে
তোমাকে নিজের করার প্রস্ততি।
ভালোবেসে আমি পোয়াতে চাই
তোমার সাথে জীবন অদলবদল করবার
নানান ঝক্কি-ঝামেলা আর ঝকমারি।
ভালোবেসে তুমি আমার ভূগোল হও
ভালোবেসে আমি তোমার ইতিহাস রচনা করি।
এসো প্রনয় বীজ বুনি।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




