somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গডমাদার

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গডমাদার
সুব্রত সামন্ত (বুবাই)

আমার পরিচয়ে আরো কয়েকটা চুমকি বসিয়ে
এবার নতুন ঠিকানায় আমি আমার বাসাকে নিয়ে এলাম।
কিন্তু এখানে আসার পর থেকেই একটি নতুন ঘটনা
নিয়মিতভাবে আমাকে জেঁকে ধরে বসে আছে।
আস্ত রাস্তাকে সামনে ফেলে রেখে, গলির কোনে এতটুকু একটা মেয়ে
প্রতিদিন স্বাতী নক্ষত্রের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ;
কিংবা কোনো কোনো দিন মেঘে ঢাকা নক্ষত্রের চেয়েও
হয়তবা আরো অনেক গভীর হয়ে।
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতোই তার বয়স।
আর সেই হেতু অভ্যাসবশত অথবা বাধ্য হয়ে
আমাকেও একদিন সে তার চোখের রঙ্গশালে মশাল জ্বালিয়ে নিশানায় এনেছে।
এবং পরক্ষণেই মাথা নীচু করে সে তার ভুলের সংশোধন করে নিয়েছে।
আর সেইসাথে জানিয়ে দিয়েছে , এ জীবন তার কাছে কতবেশি বিড়ম্বনায়।

একদিন ইচ্ছে করেই গেলাম তার কাছে।
সে পালাতে চেয়েও আবার ফিরে এল আমার ডাক শুনে।
আমি তাকে জিজ্ঞাসা করলাম, ‘ এ জীবন তোর ভালোলাগে ?’
কোনো কথা খরচা না করেই সে আমাকে সোজাসুজি বুঝিয়ে দিল
তার জীবনের মাত্র দু’খানা শূণ্য একের পরে বারবার বসাতে চেয়েও
কীভাবে ভুলে করে বামে গিয়ে পড়ে ?
আমি বললাম ‘স্কুলে যাবি’ ?
সে বলল, ‘কী হবে স্কুলে গিয়ে’ ?
আমি বললাম ‘ভালো খাবি, ভালো পড়বি, ভালো থাকবি
দেখবি সবাই তোকে ম্যাডাম বলবে’।
সে বলল , তাহলে আমি স্কুলে যাই নি বলেই কি ওরা আমাকে ওটা বলে !
আমি জিজ্ঞাসা করলাম , কেন কি বলে ?
সে বলল এমা, তুমি এটাও জানো না ! সবাই আমাকে মাগী বলে।
কেন বলে গো বাবু, আমি তো এই কাজ করি শুধু আমার পেট ভরাতে
কিন্তু যারা তোমাদের রাজ্যে জেলায় আয়োজনের আসর খুলে
বাসরে জেগে খদ্দের ধরে... তারা কেন হিসেবের বাইরে পড়ে ?
আমিও তো বাকি সবায়ের মতো রোদ হলে রোদে পুড়ি, বৃষ্টি হলে জলে ভিজি
তবু কেন আমার স্বপ্ন ভাঙে ? রাতের শেষে দিন না এসে আবার সেই রাতই আসে ?
থাক বাবু, এসব ভেবে আর তোমার কাজ নেই।
এখন যেটা পারবে বরং সেটাই বলি----
বাড়িতে আমার অক্ষম মা আর নাম-না-জানা হারামি-বাপের আরো দুটো মেয়ে আছে
কি হবে বাবু , স্কুল কলেজে নাম লিখিয়ে ?
তাই বলি কি আমার জন্য একান্তই কিছু যদি করতে চাও তাহলে
তুমিও চুপিচুপি রাতেরবেলা চলে এসে ‘অন্য অনেকের মতো’ হারামি হয়ে।

আমি তার কথাতে অসম্মান বোধ করে বাড়ির দিকে পা বাড়ালাম ;
কিন্তু মনে মনে বলেই ফেললাম, ‘তুমি আমার গডমাদার হবে ?’


বিঃ দ্রঃ – ইণ্ডিয়া থেকে বাহরাইন-এ ফোন আসল “কাল সারারাত বৃষ্টি হয়েছিলো” অডিও সিডির রেকডিং শুরু। আমি আমার কথা রাখতে “আজ কবিতারা কথা বলবে পার্ট -২” এর কাজ হাতে নিলাম। কবিতা বাছতে গিয়ে হঠাত মনে এল আমার ‘আসুন না বাবু খুশি করে দেবো’ এই কবিতাটার কথা ; এই কবিতাটি অনেকদিন পড়ার পর সম্পূর্ণ একটি নতুন ভাবনা আমার মনের মধ্যে ভেসে উঠল ; আর তৈরি হল এই কবিতাটি। এই কবিতাতে এমন একটি ইঙ্গিত আছে যাতে সুস্থ সমাজের রুচি ভঙ্গ হতে পারে, কিন্তু আমি তো সমাজ বহিভূত নই। আর আপনারাও... আশা করি কি বলতে চাচ্চিলাম বুঝতে পেরেছেন। তাই আগে থেকেই বলে রাখলাম কবিতাটি যদি কাউকে আঘাত দিয়ে থাকে তার জন্য আমি অন্য অনেকের মতই দুঃখিত। _ সুব্রত।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×