তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন শুধু তমছম বেগমের নাম শুনিয়া আসিতেছি কিন্তু দেখিবার সৌভাগ্য হয় নাই। গতকাল্য মন ছিল বড়ই ব্যথিত, রাতে বাসায় ফিরিবার আগের গলির মুখে দেখিলাম একজন মাঝ বয়সী মহিলা। পাশ কেটে যাবার সময় ডাকিয়া কহিল বৎস একটু দাঁড়াও। ভাবিলাম হয়তো কোন বাসা খুঁজিয়া পাইতেছেনা তাই বলিলাম আপনি কি কোন বাসা খুঁজিতেছেন? তিনি বলিলেন না বৎস একটু দাঁড়াও তোমাকে দু’চারটি কথা বলিবার জন্য বহুদূর হইতে আমার আগমন। তাহার ব্যাকুলতা দেখিয়া বড় মায়া হইল, বলিলাম জ্বি বলুন। “তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?” কিছুই বুঝিতে না পারিয়া তাহার মুখপানে চাহিয়া রইলাম। আমার অজ্ঞতা বুঝিতে পারিয়া তিনি কহিলেন বেটা তোমরা কি করিয়া আশা কর যে, বিগত ৪২ বছর ধরিয়া যাহারা যুদ্বাপরাধী রাজাকারদের বিচার কার্য সুযোগ থাকিবার পরেও সম্পূর্ন করে নাই, তাহারা যেই ইসু বেচিয়া রাজনীতি করে তাহা এত সহজে শেষ করিয়া দিবে? শুনিয়া লও বৎস এক আদেশের বলে তিন মিনিটে যদি ঢাকা দুই ভাগ হইতে পারে তবে কেন সেই তিন মিনিট রাস্তায় দাড়াইয়া ব্যয় না করিয়া যেই সকল দল এবং ব্যক্তি ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাহাদের নিষিদ্ধ করিবার আদেশ পাশ হইলো না? তমছম বেগম আরো কহিলেন বৎস জামাত হইল বিএনপির রাজনৈতিক পার্টনার। আর আওয়ামী লীগ হইল জামাতের ব্যবসায়ীক পার্টনার। আমাকে কিছু বলিবার সুযোগ না দিয়া তমছম বেগম চলিয়া গেল পিছন থেকে চাহিয়া রইলাম ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন