বিপদ ঘনিয়ে আসছে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগাররা সাবধান!!!
রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগারদের ডাকে প্রজন্ম চত্তরে (শাহবাগ মোড়) শুরু হওয়া যুদ্বাপরাধবিরোধী গনজাগরনের, তারই উৎস ধরে সৃষ্ট গনজাগরন মঞ্চ নামের এই কমিটিতে নিরপেক্ষ ব্লগারদের নেতৃত্ব দূরে থাক, কোন অবস্থানই নেই। রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগারদের সাথে কোন আলোচনা ছাড়াই চাপিয়ে দেয়া হয় বর্তমান গনজাগরন মঞ্চ কমিটি/নেতৃত্ব, যা সুস্পষ্ট দলীয়করন/ দলবাজি।
৪২ বছর পর গর্জন দিয়ে জেগে উঠা তরুন-যুবক প্রজন্মের এই আন্দোলন সারা দেশের জনগণের ইচ্ছার সুস্পষ্ট প্রতিফলন, এই আন্দোলন জনগণের আন্দোলন। গণমানুষের স্বেচ্ছাপ্রনোদিত এই আন্দোলন যাতে কোন অবস্থায় দল নিরপেক্ষ ব্লগারদের তথা গণমানুষের হাতে চলে না যায় সে জন্যই এই দলীয়করন! দল নিরপেক্ষ ব্লগারদের সাইড লাইনে ফেলে দিয়ে চাপিয়ে দেয়া হয় কমিটি ও নেতৃত্ব।
আন্দোলনের সিদ্বান্ত গ্রহনে ও পরিচালনায় নিরপেক্ষ ব্লগারদের কোন ভূমিকা থাকা দুরের কথা, তাদের ন্যুনতম আলোচনাও করা হয়না।
সকল যুদ্ধাপরাধী ও রাজাকারের ফাঁসির দাবীতে দৃঢ় ও অনড় অবস্থানের কারনে নিরপেক্ষ ব্লগারদের উপর যে কোন মুহুত্তে নেমে আসতে পারে গুম, হত্যা, বা আইনের প্যাঁচে ফেলে জেল, জুলুম সহ নানাবিধ নির্যাতনের খড়গ। নিরপেক্ষ ব্লগারদের লিষ্ট অনেক আগেই তৈরী করেছে সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা, যা মোটেও কোন সুখকর নয় বলেই মনে হয়।
বিভিন্ন কারনে প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও নিরপেক্ষ বা দল কানা নয় এমন সব ব্লগারের ডাকে জনগনের ব্যপক সাড়া দেয়ার ঘটনা নিয়ে চিন্তিত দেশের সকল রাজনৈতিক মহল, এই বুঝি তাদের সময় শেষ হয়ে এল। তাই রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগারদের চিহৃত করে নজর রাখছে সকলেই এক সাথে। অতএব এখনি দল নিরপেক্ষ ব্লগারদের সাবধান না হলে, ঐক্যবদ্ব না হলে যে কোন সময় যে কেউ হতে পারে এদের টার্গেট।
মনে রাখবেন আমরা লড়াই করছি ৭১ এর পরাজিত শক্তি ও তাদের যারা রাজনৈতিক এবং ব্যবসায়িক ভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে, কায়েমী স্বার্থবাদী মহল, নেতিবাচক রাজনীতির বিরুদ্বে, যারা এই যুদ্বাপরাধী নামক বিষধর সাপকে গত ৪২ বছর ধরে লালন পালন করে বৃহৎ আনাকোন্ডায় পরিনত করেছে তাদের বিরুদ্বে।
সাঈদীর রায়ের মাধ্যমে যদি আমরা মনে করি আমাদের বিজয় অর্জিত হয়েছে তবে ভুল হবে।
এটা আমাদের লড়াইয়ের সূচনা মাত্র।
পোষ্টটি কে কেউ হালকা ভাবে নিলে, রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগাররা ঐক্যবদ্ব না হলে বিশাল বড় ভুল করবেন !
এ মুহুর্তে এর চাইতে বেশি কিছু বলতে পারছি না। আশা করি যাদের বুঝার তারা ঠিকই বুঝে নিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

