ফেসবুক ও ব্লগ লগইন রেখে বাসা থেকে বের হয়ে যাওয়া নিত্য অভ্যাসে পরিনত হয়েছে। ফেসবুক অপেন রেখে কোথাও চলে যাওয়ার খোসারত দিতে হয় নিত্যদিন কারো না কারো বকাঝকার মেসেজ পাওয়ার মাধ্যমে। আর ফেসবুক বন্ধদের সিংহ ভাগের সাথেই অনলাইনের বাহীরেও ভাল বন্ধুত্ব সেই সুবাদে (লিঙ্গ ভেদে) যার যার মত করে ফোন করেও ঝাড়ি মারে। এদেরে মাঝে কেউ কেউ তো এককাঠি সরষ হয়ে তাদের স্ত্রীর ছোট ভাইও বানিয়ে ছাড়ে, মাঝে মধ্যে দেখা যায় সৃষ্টিগত বৈশিষ্টের কারনে যাদের দ্বারা এই বন্ধনে আবদ্ধ করা সম্ভব নয় তারাও কল করে “শালা” শব্দটি (শ্রুতি মধুর ক্ষেত্র বিশেষ গালি) ব্যবহার করতে ভুল করেন না।
ভাবছেন শিরোনামের সাথে উপরের কথা গুলোর মিল কোথায়? আপনার ভাবনার জগতের প্রশ্নের জবাব পেতে হলে একটু কষ্ট করে সম্পূর্ন লেখাটা পড়তে হবে। না যথেষ্ট হয়েছে, আপনার ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে বিখ্যাত (শ্রুতি মধুর ক্ষেত্র বিশেষ গালি) শব্দটি শোনার কোন ইচ্ছে নেই। গতকাল রাত ১টার দিকে ফেসবুকে চোখ পড়লো, দেখলাম আজ একজন বর্ষীয়ান রাজনীতিবীদ সহ বন্ধু লিষ্টে থাকা আরো ছয় জনের জন্মদিন। দেরী না করে একে একে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা দিলাম (কথায় আছে শুভ কাজে নাকি দেরী করতে হয় না)। জন্মদিনের শুভেচ্ছা জানানোর প্রায় ঘন্টাখানেক পরে ছয় জনের একজন মেসেজ দিল টেক্স করল (নূন্যতম ভদ্রতা হিসেবে ধন্যবাদ নয়)“হ্যায়“। প্রতি উত্তরে ”হ্যালো” দেয়ার পর, জানতে চাইল কি করি, কোথায় থাকি ইত্যাদি ইত্যাদি। তার সব প্রশ্নের উত্তর দিয়ে যখন বললাম জিগাতলায় থাকি। তিনি সাথে সাথে টেক্স করলেন তিনিও জিগাতলায় থাকেন (দীর্ঘ বাত-চিতের শুরু থেকেই তিনি আমাকে তুমি করেই বলছিলেন এবং আমি আপনি করেই কথা চালিয়ে যাচ্ছিলাম, ফেসবুকীয় যুগেরে মত ডিজিটাল যুগে তুমি শব্দটা অশোভনও নয়, যদিও এটিই ছিল উনার সাথে আমার প্রথম চ্যাট।) এবং আমার সাথে চা খেতে চান ও মোবাইল নাম্বার চাইলেন। এর মাঝে এক বন্ধু কল দিল, ফোনে কথা বলতে বলতে তাকে আমার বাংলালিংক নাম্বারটা দিলাম। যেহেতু আমি দিন আনি দিন খাই, ব্যবহার করি কম দামি একটি চায়না মোবাইল। যেই বন্ধটির সাথে কথা বলছিলাম, সে কল দিছে আমার এয়ারটেল নাম্বারে। যেহেতু এক মোবাইলে দু‘টি সিম ব্যবহার করি, নিয়ম অনুসারে তখন কেউ বাংলালিংকে কল দিলে ফেন বন্ধ পাবে। আর ঘটেছেও ঠিক তাই, তিনি ফেন দিয়ে বন্ধ পেয়ে টেক্স করলেন নাম্বার বন্ধ। উত্তরে বললাম ভাই, আমি অন্য নাম্বারে কথা বলছি, ফ্রি হয়ে আপনাকে কল দেই, উত্তরে তিনি টেক্স করলেন “চাপা”। ফোনে কথা শেষ করে দেখলাম তিনি অনলাইনে
ফোনে কথা শেষ করে দেখলাম তিনি অনলাইনে নাই,নাই, তাই আর কল দিয়ে বিরক্ত না করে মনযোগ দিলাম একটি প্রতিবেদন তৈরীতে। প্রতিবেদন শেষ করে দেখি ঘড়ির কাটা বলছে তখন ভোর সাড়ে পাঁচটা। সকাল সাড়ে ১১টার দিকে একটি অপরিচিত নাম্বারের কলের শব্দে ঘুম ভাঙ্গল। “” কল রিসিভ করে অভ্যাস মত সালাম দিতেই অপাশ থেকে বলল কিরে দোস্তে কি করছ? কেমন আছস? উত্তর বললাম ভাল। ওপাশ থেকে আবার বলল কিরে তুই কি আমারে চিনতে পারছ নাই? উত্তর দিলাম জ্বি না, ওপাশ থেকে বলল কাল রাতে যে নাম্বার দিলি ভুলে গেলি নাকি? এবার চিনতে পেরে বললাম জ্বি চিনতে পেরেছি। আরো কিছু কথা হবার পর ফেনটা কেটে গেল, বিছানা ছেড়ে ফ্রেস হয়ে গেলাম চায়ের দোকানে। সিগারেট জ্বেলে চায়ে চুমুক দিব এমন সময় সেই নাম্বার থেকে কল, রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে বলল কিরে তুই কই? যেহেতু তার বাসাও জিগাতলা বললাম গ্লাস ফ্যাক্টরী রহীম ভাইয়ে চায়ের দোকানে। তিনি জানতে চাইলেন এটা কোথায় লোকেশন বলে বললাম আপনি রহীম ভাইয়ের চা দোকানে আসেন এক সাথে চা খেতে খেতে আড্ডা দেয়া যাবে। ওপাশ থেকে বলল সে এখন মিতাল রোডে এক বন্ধুর বাসায় আসছে এবং তারা এক সাথে ulab এ পড়ে। আরো কিছু কথা বলে তিনি ফোনটা রাখলেন। ঘন্টা দু‘য়েক পর বাসায় এসে দেখি তার বেশ কিছু টেক্স জমা হয়েছে, রিপলাই দিব এমন সময় আবার কল। ফোনে কথার মাঝে তিনি টেক্স করলেন জিগাতলা গাউছিয়া হোটেল বা ulab এর সামনে ডাকছেন, তখন মাত্র বাসায় ঢুকার কারনে আর সে দিকে যেতে ইচ্ছে করছে না, সে কারনে তাকে বললাম আপনি রহীম ভাইয়ের চা দোকানের সামনে আসেন। আর প্রথমবার একজন অপরিচিত মানুষকে তার তুই করে বলাটাও সহজ ভাবে নিতে পারি নাই। এদিকে সে ফোনে কথা বলার সাথে সাথে ফেসবুকেও সমান তালে টেক্স করে যাচ্ছিল, এতে করে কিছুটা বিরক্ত হয়ে তার প্রোফাইলে গিয়ে তার জন্ম তারিখ দেখে তো পুরাই “থ” হয়ে গেলাম। আমাদের ব্যাচ যেই সালে এসএসসি পাশ করে তখন তার স্কুলে যাবারও বয়স হয় নাই। এদিকে বেশ কয়েবার ফোন আলাপে জানতে পারলাম সে থাকে জিগাতলা ধোপা পাড়ায় । মেজাজ বিগড়ে গেলে, এর মাঝে ফোন কেটে গেলে,সম্ভবত তার ফোনের টাকা শেষ হয়ে গেছে, টেক্স কিন্তু তার বন্ধ হয় নাই। এবার তাকে টেক্স করলাম। “ বেটা আমাদের ব্যাচ যেই সালে এসএসসি পাশ করে তখন তোর স্কুলে যাবারও বয়স হয় নাই, একজন অপরিচিত মানুষের সাথে কিভাবে ফোনে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও তোর নাই। রহীম ভাইয়ের চা দোকানের সামনে আসলে আয় না হলে অযথা ত্যানা প্যাচানী বন্ধ কর।“ তারপরেও তার টেক্স যখন বন্ধ হচ্ছে না, বিরক্ত হয়ে লিখলাম। “তোর বাসা তো ধোপা পাড়ায়, তুই এক কাজ কর বাসা থেকে বের হয়ে জাগরনী ক্লাবের সামনে এসে মিলন মামার চা দোকান থেকে এক কাপ চা নে, আর মায়ামী থেকে এক পোটলা মুরি নিয়ে খেয়ে আমার কথা বলে চলে যা। আর যদি তাও না পারছ তাহলে ধোপা পাড়া মসজিদের পাশে হেলালের দোকান থেকে এক পোটলা মুরি কিনে বসে বসে খা।“ তারপরেও যখন তার টেক্স বন্ধ হচ্ছে না কল দিলাম, কিন্তু সে কল কেটে দিল এবার বেশ কয়েকবার কল কেটে দিল। কল কেটে দেয়ায় মেজাজ আরো বিলা হয়ে গেল। এবার টেক্স করলাম, “ তুই ১০ মিনিটের মধ্যে গাওছিয়ার সামনে আয়, তা না হলে ulab এর ছোট ভাইদেরকে দিয়ে ulab থেকে ধরে এনে এমন মাইর দিমু হাঁড় একটাও আস্ত থাকবে না” এই টেক্স করে বের হয়ে গিয়ে বসলাম গাওছিয়ার উল্টা পাশে মনিরের চা দোকানে। সাধারনত এই সময় মনিরের চা দোকানে যাই না, গিয়ে কিছু ছোট ভাইকে (ছোট ভাই হলেও এদেরে অনেকেই ভার্সিটি লেভেল পার করেছে কেউ চাকুরী করছে কেউ এখনো বেকার)এবং নিজেও পড়লাম বিব্রতকর অবস্থায়। যেহেতু একই এলাকার যাদেরে হাতে সিগারেট ছিল তারা দ্রুত সরে গেল।
এদিকে সেই ছেলেটা বারবার কল দিতেছে, কল কেটে কেটে দিতেছি। আবারও যখন কল দিয়ে সরি বলার চেষ্টা করল, শুধু বললাম তুই যদি তোর ভাল চাস তাহলে ১০ মিনিট সময়, আমি গাউছিয়ার সামনে। ছোট ভাই গুলো ধরলো ঘটনা কি জানতে, তাদেকে সংক্ষেপে বলার পর একজন বলল, ভাই এতা দেখি চরম বেয়াদপ একে একটা উচিৎ শিক্ষা দিতে হবে। তাদেরকে থামিয়ে দিয়ে বললাম ছেলেটা বলছে আসতেছে তোরা কোন ঝামেলা করিস না। যাই হোক ১৫/২০ মিনিট পর ছেলেটা আসল সাথে ulab এর এক ছোট ভাই। সামনে এসে ছেলেটা সরি বলতে বলতে অস্থির। তাকে বললাম তোর বাবার ফোন নাম্বার দে, তোর বাবাকে কল করে জিজ্ঞাস করি লাখ লাখ টাকা খরচ করে তোর মত বেয়াদপকে কেন প্রাইভেট ভার্সিটিতে পড়া-লেখা করাচ্ছে, তুইতো মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানিস না। তোর মা, বাবা তোর পিছনে যে টাকা নষ্ট করছে তা তো জলে যাচ্ছে, আর তুই যখন লেখা-পড়া শেষ করবি তোর কাছ থেকে জাতি কি পাবে? এমন একটা বেয়াদপ যে কিনা একজন অপরিচিত মানুষের সাথে ফোনে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে সে জাতিকে কি দিবে? এমন আরো ব্যাপুক জ্ঞানী জ্ঞানী কথা ।
তার সাথে আসা ছোট ভাইটিও তাকে ব্যাপুক জ্ঞানী জ্ঞানী কথা উপহার দিয়ে তাকে আবরো ক্ষমা চাইতে বলল। এবং বলল ভাই আপনি হাতে না মেরে কথা দিয়ে যেভাবে মারলেন এর চাইতে বড় মাইর আর হতে পারে না। আশা করি ওর চির জীবনের শিক্ষা হয়েছে। উত্তরে বললাম সেই আশাই করি।
এতক্ষন ধৈর্য নিয়ে যারা লেখাটা পড়েছেন আশা করি এবার শিরোনামের সাথে লেখার মিল খুঁজে পেয়েছেন। আর যারা ফোন দিয়ে নেট চালান তাদের কাছে ক্ষমাপ্রার্থী লেখাটা বড় হয়ে যাওয়ায় আপনাদের অনেক মোবাইট খেয়ে নেয়ার জন্য। আর আমার মত যারা ব্লগ দিয়া নেট চালায় তারা পারলে চায়ের বিল দিয়ে দিয়েন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



