দয়া নয় কর্তব্য পালন করুন, একজন বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আওয়ামী লীগ শুধু মূখে মূখে নয়, কাগজে কলমেও মুক্তিযুদ্ধাদের কথা বলে। প্রমান দেখুন, ২০০৮ এর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে দু’টি সুনির্দিষ্ট অঙ্গীকার ও কর্মসূচি ঘোষণা করা হয়।
১৭. মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
১৭.১ স্বাধীনতার স্বপ্ন ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ, বিশেষত দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বার্ধক্যকালীন ভরণ-পোষণ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে কোটা ব্যবস্থা অব্যাহত থাকবে। সকল মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক হিসেবে রেল, বাস ও লঞ্চে বিনামূল্যে চলাচলের সুযোগ দেয়া হবে।
১৭.২ সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ মূল নকশা অনুযায়ী নির্মাণ সম্পন্ন করা হবে। দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা এবং প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে। সারাদেশে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদদের নাম-পরিচয় সংগ্রহ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
নিচের লিংকে ২০০৮ এর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পুরোটাই পাবেন।
Click This Link
এবার ফিরে আসি মূল বিষয়েঃ
উপরে যে মানুষটির ছবি দেখছেন তিনি একজন মুক্তিযোদ্ধা, যাদের অবদানে আজ আমরা এই স্বাধীন ভূমি পেয়েছি সেখানে তিনিও একজন। এই বাংলা মায়ের বীর সন্তানের পুরো নাম, ঠিকানা দেখুন।
মুক্তিযুদ্ধা আব্দুল হাকিম শেখ(সেক্টর-৯)
পিতা মৃত-আহাদ আলি শেখ
গ্রাম+ডাকঘর=দিঘিরজান
উপজেলাঃনাজিরপুর
জেলাঃপিরজপুর
বর্তমান ঠীকানা =গাজিপুর চৌরাস্তা,মসজিদ এর সামনে (মাঝে মাঝে ঢাকা রামপুরা তে তার নাতির বাসায় অবস্থান করেন চিকিৎসা্র জন্য)
মোবাইল =০১৭৮২৯৯৭৩২৪
একটু ভালো করে লক্ষ করে দেখুন, তার মুক্তিযোদ্ধার সনদ পত্রে লেখা “সাময়িক সনদপত্র”। না আপনারা ঠিকই দেখছেন, ভুল নয় এটা সত্য। যৌবনে দেশের টানে হাতে অস্র তুলে নেয়া এই বীর টাকার অভাবে “ঘুষ” দিতে না পারায় তাকে দেয়া হয়েছে “সাময়িক সনদপত্র”। বৃদ্ধ এই মুক্তিযোদ্ধা দারিদ্রতার অভাবে শেষ বয়সে এসে নিজের চিকিৎসাটুকুও করাতে পারছেন না। আমাদের মুক্তিযুদ্ধাদের বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে, “১৭.১ স্বাধীনতার স্বপ্ন ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ, বিশেষত দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বার্ধক্যকালীন ভরণ-পোষণ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।“ তাদের এই ঘোষনার বাস্তবায়ন দেখতে চাই।
আপনারা পারলে সরাসরি তার সাথে দেখা করুন,কথা বলুন, এবং দয়া নয় বরং কর্তব্য মনে করে তাকে সাহায্য করুন। ভুলে যাবেন না এই বীর সন্তানদের অবদানেই আজ আমরা স্বাধীন।
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।