কিছুদিন আগেও “বাংলার অন লাইন রাখিব ছাগু মুক্ত” এই লেখাটি ফেসবুক ও ব্লগে বেশ চোখে পড়ত। ইদানিং খুব একটা দেখা যায় না। সম্ভবত গতকাল কোথায় যেন দেখলাম, সেই সূত্রে এই লেখাটি। অন লাইন নিউজ সাইট thepostmanbd.com এর দুইটা নিউজের শিরোনাম “রাজকার পুত্রকে মনোনয়ন দিলো আওয়ামী লীগ” “বঙ্গবন্ধুর হত্যার সহযোগী আ:লীগের টিকিটে এমপি” নিউজ দু’টো পড়ে এই যোদ্ধাদের কথা খুব বেশি করে মনে পড়ে গেল।
ফেসবুক ও ব্লগে যুদ্ধাপরাধী দল জামাত-শিবিরের নিষিদ্ধের দাবী তুলে এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়ে যারা দিন-রাত মেগাবাইট খরচ করে সেচ্চার ছিল, তাদের সাথে আওয়ামী লীগের এমন তামাশা কি করে সহ্য করছে ফেসবুক ও ব্লগ যোদ্ধারা?
শাহবাগ আন্দোলনের প্রথম দিন যে বা যারা কসাই কাদের মোল্লার বিরুদ্ধে ফুঁসে উঠা তারুন্যের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আন্দোলনকে জামাত-শিবিরের দালাল হিসেবে চিত্রায়িত করার চেষ্টায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। তারাই আবার জোয়ার বুঝে সেই আন্দোলনের একনিষ্ঠ খাদেম হয়ে টিভি ক্যামেরায় নিজের চেহারা দেখাতে ছুটে গেছে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে। “রুমি ব্রিগেডের” নিলয় নাটকের কথা না হয় বাদই থাক।
ফিরে আসি মূল বিষয়ে, ইদানিং “বাংলার অন লাইন রাখিব ছাগু মুক্ত” যোদ্ধারা মনে হয় খুব ক্লান্ত, হয়তো রেষ্ট নিচ্ছেন নতুন করে শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়বেন বীর বীক্রমে। কিন্তু প্রশ্ন হলো আপনারা যখন বলেন আওয়ামী লীগ ছাড়া এই দেশে আর কোন দল যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচারে আন্তরিক নয়, তখন মনে খটকা লাগে, যদি আওয়ামী লীগ সত্যিই বঙ্গবন্ধুর হত্যার সহযোগী ও রাজাকারের বিচারে আন্তরিক হয়ে থাকে, তবে কেন মানিকগঞ্জ-১, (দৌলতপুর,ঘিওর,ও শিবালয়) আসনের সংসদ সদস্য জনাব এ.বি.এম আনোয়ারুল হক এর বিরুদ্ধে দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে গত ২১/১১/২০১০ এ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক সাজেন্ট (অবঃ) দলের কেন্দ্রীয় ফোরামের সকল সভাপতি মন্ডলীর সদস্য, সকল সম্পাদক মন্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর যে ১০টি লিখিত অভিযোগ পেশ করেন তার প্রতিকার কেন করা হলো না?
বা আপনারা যারা “বাংলার অন লাইন ছাগু মুক্ত রাখিবার মহৎ দায়িত্বে আছেন, তারা কি কেউ এই বিষয়ে কোন স্ট্যাটাস বা ব্লগ লিখে প্রতিবাদ করেছেন? সত্যি আপনারা পারেনও, ছাগুদের সাথে এক বিছানায় বাচ্চা পয়দা করেন আর অন লাইনে এসে মুক্তিযুদ্ধের চেতনার মূখেশ পরেন।
আর হ্যাঁ বলতে ভুলে গেছি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক সাজেন্ট (অবঃ) কিন্তু ১৯৭২ থেকে ১৯৭৫ এর ১৪ই আগষ্ট পর্যন্ত বঙ্গবন্ধুর হেলিকপ্টারের ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন।
পরিশেষে শুধু এটুকুই বলবো, নিজের বিবেক কোন দলের কাছে বন্ধক না দিয়ে সুস্থ ও সঠিক ইতিহাস জানুন এবং সাদাকে সাদা, কালোকে কালা বলতে শিখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



