somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যান চলাচল বন্ধ করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র‌্যাগ ডে

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের সময়.কম : ০২/০৪/২০১৬

যান চলাচল প্রায় বন্ধ করে রাজধানীর ব্যস্ততম ধানমন্ডির একটি প্রধান সড়কে উচ্চ শব্দে গান বাজিয়ে, ঘোড়ার গাড়িসহ র‌্যালির মাধ্যমে ‘র‌্যাগ ডে’ উদযাপন করল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত এই র‌্যালির স্থায়িত্ব ছিল। এর আয়োজক বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ৫০তম ব্যাচ।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১১টা থেকে ধানমন্ডি সাতমসজিদ রোডে, মোহাম্মদপুরমুখী লেনে অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে দুটি ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে করে বড় বড় সাউন্ড বক্সসহ র‌্যালিটি বের হয়। পুরো লেন ব্লক করে র‌্যালিটি যায় ধানমন্ডি ২৭ নং পর্যন্ত। এরপর ঝিগাতলা লেনমুখী হয়ে চলতে শুরু করে র‌্যালিটি। এ লেনটিও ব্লক অবস্থায় চলতে দেখা গেছে র‌্যালিটিকে। এভাবে ঝিগাতলা বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে বিপরীত লেন ধরে র‌্যালিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁঁছায় দুপুর প্রায় দেড়টার দিকে।

সরেজমিনে আরও দেখা গেছে, র‌্যালিটি দুই লেন অতিক্রম করার সময় বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে এর পেছনে। বিকট শব্দে হর্নসহ বাস হেল্পারদের চিৎকার দেয়া অনুরোধ কাজে আসেনি। আশপাশে ট্রাফিক পুলিশ, সার্জেন্ট দাঁড়ানো থাকলেও তারা ছিলেন দর্শক। যানবাহনে থাকা যাত্রীরা ছিলেন দুর্ভোগে। আটকা পড়তে দেখা গেছে, ধানমন্ডি থানার একটি গাড়ি ও কিছু অ্যাম্বুলেন্সকেও।

যানজটে পড়ে কেয়ারি প্লাজার এখানে নেমে যান একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের কর্মী আফজাল হোসেন। তিনি হাতঘড়ি বারবার দেখছিলেন আর এ প্রতিবেদককে বলছিলেন, এটা কোন ধরণের আনন্দ! আমরা সময় মত কাজে না যেতে পেরে মরছি, তারা এসবের কী বুঝবে। দেখেন, আশেপাশে ট্রাফিক দাঁড়িয়ে শুধু তামাশা দেখেই যাচ্ছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল মতিন দোষ দেন পুলিশের উপর। তিনি আমাদের সময় ডটকমকে বলেন, এই আয়োজন অফিসিয়ালি নয়। শিক্ষার্থীদের কারণে যদি পথে কোনো দুর্ভোগ হয়, সেটা দেখার দায়িত্ব বা সে সম্পর্কে আমাদের অবহিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

সড়ক এভাবে অবরুদ্ধ করে এ ধরণের কাজকে নিরুৎসাহিত করেন রেজিস্ট্রার আবদুল মতিন।

প্রশ্ন করা হলে পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) ট্রাফিক মো. হাসান মোস্তফা স্বপন আমাদের সময় ডটকমকে বলেন, আসলে সবকিছু সব সময় দেখা সম্ভব হয় না। যখন যেখানে কোনো সমস্যার খবর পাওয়া যায়, সেখানকার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়।

তিনি সবার প্রতি আহ্বান জানান, এ ধরণের কোনো সমস্যা হলে যেন ঘটনাস্থলের কর্তব্যরত পুলিশকে জানাতে।

ভবিষ্যতে এমন বিষয়ে আরও সতর্ক থাকা হবে বলে উল্লেখ করেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা।

যান চলাচল বন্ধ করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র‌্যাগ ডে
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×