somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথহারা পথিক

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেকে খুব অপরাধী মনে হয়, জীবনের এত গুলো বছর পার করে দিলেও বাংলা ভাষা টাই ঠিকমত আয়ত্তে আনতে পারলাম না । আবার নিজেকে শিক্ষিত দাবি করি । দুই লাইন লেখার মধ্যেও দুইটা বানান ভুল হয়, পাবলিক প্লেস (এর ভাল বাংলা মনে পড়ছে না, গণ স্থান নাকি?) এ আজকাল কথা বলার সময় দুই চার মিনিট আংরেজি না বলতে পারাটা যেন দৃষ্টিকটু ! স্নাতক পর্যায়ে কেউ যদি বাংলাতে পড়তে চাই তাহলে তো ইহ জনমেই তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অন্তত বাবা মা আত্মীয় স্বজন এর কথা শুনে সেরকমই মনে হবে । এর পর তো চাকরি পাবার উজ্জল সম্ভাবনার কথা বাদ ই দিলাম ।
স্কুলে পড়ার সময় বাবু স্যার একবার গল্প শুনিয়ে ছিল "একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন এক পণ্ডিত এর সাথে বাজি ধরে ছিল,বা এর উল্টোটা হবে হয়ত ,কার বাংলাভাষায় দক্ষতা ভাল, দুজনেই নদীর পাড়ে হাটছিলেন এমতবস্থায় দূরে একটি নৈাকা দেখে ঈশ্বরচন্দ্র প্রস্তাব দিলেন দুজনের মধ্যে কে ডাক দিয়ে নৈাকাটা কে তীরে নিয়ে আসতে পারবে ?
পণ্ডিত তো প্রশ্ন শুনে হেসে কুটি কুটি এটা তার কাছে কিছুই না !
সে যথারীতি শুরু করল
"ওহে মাঝী তোমার তরী লইয়া ঘাঁটে আস"
"ওহে মাঝী তোমার তরী লইয়া ঘাঁটে আস"
কিন্তু চিল্লাইতে চিল্লাইতে যখন গলা শুকাই গেল তখন আমাদের পণ্ডিত মশাইটি মাঝীকে "ব্যাটা বধির" বলিয়া আখ্যায়িত করে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখিবার চেষ্টা করিল ।
পতিমধ্যে ঈশ্বরচন্দ্র উদ্গিরিত হাসি কোন মতন দমন করিয়া হাক ছারিল
"ওই সালা মাঝি , এইদিকে আয় "
এবং হাক ছারিবা মাত্রই মাঝী তার তরী লইয়া হাজির ।বাংলা ভাষার এমন ব্যাবহার দেখে পণ্ডিত মশাই এর কি হাল হয়েছিল সেটা বর্ণনা করার মত পাণ্ডিত্য আমার এখনও হয়ে নি, অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও দেখছিনা ।
এই গল্প থেকে শিক্ষণীয় হচ্ছে সঠিক জাইগায় সঠিক শব্দের ব্যাবহার , বই পড়ে পাণ্ডিত্য অর্জন যেমন জরুরী তেমনি দৈনন্দিন জীবনে সেটার সঠিক প্রয়োগ টাও জরুরী । নয়লে হয়ত একসময় শুধু মাঝী কেন দেশের সরকারও আর আমাদের কথা শুনবে না । আজকাল ঠিক তেমন টাই হচ্ছে , আর সে জন্যই হয়ত এত কিছুর পড়ও হয়ত রামপাল বিদ্যুৎ প্রকল্প হবে, সুন্দরবনের আশে পাঁশে মোবাইল ফোনের টাওয়ার হবে ......।
কারন "ভাত দে না হলে মানচিত্র খাব" এভাবে বলার মত আসলে কেউ নেয় আর ।
( চলবে )
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×