somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলাপ (পার্ট ১ঃ হ্যাপি নিউ ইয়ার )

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
অপারেটরের বাচ্চা


কোনও এক সকালে ইন্টারনেট কানেকশনের জন্য সার্ভিস সেন্টারে ফোন ...............
- শতাব্দী-সংযোগে (সেঞ্চুরি-লিঙ্ক) কল করার জন্য ধন্যবাদ । কাজের কথা থাকলে ১ চাপুন, আজাইরা প্যাঁচালের জন্য ২ চাপুন
- কাজের কথা জরুরি হলে ১ চাপুন, অত জরুরি না হলে ২ চাপুন
- হাতে সময় না থাকলে ১ চাপুন, সময় বেশি থাকলে যা মন চায় চাপুন, চাপতেই থাকুন
- চাপাচাপি শেষ হলে ০ চাপুন, শেষ না হলে পৌনে ৩ চাপুন
- নতুন সংযোগের জন্য ২ চাপুন, পুরান সংযোগ নিয়া অভিযোগ থাকলে মারা খান
- মাসিক ১০০ ডলার প্যাকেজের জন্য ৩ চাপুন, ৬০ ডলার প্যাকেজের জন্য ৪ চাপুন, ৩০ ডলার প্যাকেজের জন্য চাপাচাপি বাদ দিয়া পায়ে হেঁটে অফিসে আসুন
- রাউটার কিনতে চাইলে ১ চাপুন, লিজ নিতে চাইলে ২ চাপুন, পুরান রাউটার বেচতে চাইলে মারা খান
- ঠিকানা ডাউনটাউন হলে ১ চাপুন, ইউনিভার্সিটি এরিয়া হলে ২ চাপুন, এর মাঝে কোথাও হলে ফোন কেটে দিয়ে কাঁদুন
- অবিবাহিত হলে ১ চাপুন, বিবাহিত হলে ২ চাপুন, রঙধনু সম্প্রদায়ের ভাই ও বোনলোগ ৭ চাপুন
- ইউ এস সিটিজেন হলে ১ চাপুন, ইউ এস সিটিজেন না হলে ঈশ্বরের নাম ধরে ডাকুন
- জে-১ ভিসা হলে ১ চাপুন, এফ-১ ভিসা হলে কাঁদতে থাকুন, এফ-২ হলে এফ-১ টারে সাথে লইয়া কাঁদুন
- সাদা চামড়া হলে ১ চাপুন, কালা চামড়া হলে ২ চাপুন, কোনটা না হলে এদের মারা খান
- হিস্পানিক হলে ১ চাপুন, লাতিন হলে ২ চাপুন, এসিয়ান হলে মাইনাস ২ চাপুন
- ক্রিশ্চিয়ান হলে ১ চাপুন, এথিস্ট হলে ২ চাপুন, অ্যাগনস্টিক হলে যা মন চায় তাই চাপুন, মুসলিম হলে চাপাচাপি বন্ধ করে যেখানে আছেন ওখানেই থাকুন, পুলিশ আসছে
- ক্রুজের সমর্থক হলে ১ চাপুন, হিলারির জন্য ২ চাপুন, স্যান্ডারসের জন্য ৩ চাপুন, ট্রাম্পের জন্য কিছু চাপা লাগবে না, মে গড বি উইথ ইউ
- ..........................................
এইসব চাপাচাপি করে আমার সকাল মাটি গেল ।
বাবাগো ইন্টারনেট লাগবে না বাবা, কিন্তু আর কিছু চাপতে বলিস না ।
ভিক্ষা চাই না, কুত্তা সামলা !!!

ফেব্রুয়ারি ১২, ২০১৬

২
ব্যর্থ থিওরি


কনভোকেশন হচ্ছে ইউনিভার্সিটিতে । অনুষ্ঠানে যাওয়া হয় নাই । ল্যাবে কামলা ছিল ।
নিজের ল্যাব থেকে বের হয়ে ডিপার্টমেন্ট যাচ্ছিলাম । রাস্তার ওপাশে গাউন পরা এক গ্র্যাজুয়েট দাঁড়ায়ে । রাস্তা পার হয়ে চোখাচোখি হতেই মামার সে কি অমায়িক হাসি ।
- হায়
- (ভদ্রতা করে রিপ্লাই দিতে হয়) হেই, কনগ্র্যাচুলেশনস
এই সামান্য কথাতেই মামার আবেগ উথলায়ে পড়ল । “থ্যাংকস ম্যান” বলে হ্যান্ড শেক সাথে সেমি কোলাকুলি । মোটামুটি “বুকে আয় বাভুল” পরিস্থিতি । ভাবলাম এরকম কোলাকুলি (!) তো কোনও মামীর সাথেও হতে পারে ।
ডিপার্টমেন্ট থেকে বের হতেই গাউন পরা মামী । সাথে চুল লাল (ব্রুনেট) । লাল চুল দেখতে ভালই লাগে, মনে হয় মাথার উপর একটা এক্টিভ ভলকানো । দেখি এর সাথে কোলাকুলি করা যায় নাকি !
- হায়, মেনি মেনি কনগ্র্যাচুলেশনস
মানুষ ৩/৪ দিনের বাসি খাবারের দিকে যেমনে তাকায়, ওমনে তাকায়ে বলল,
- ইয়া, হোয়াটএভার !
সব থিওরির সুপার-পজিশন হয় নারে মনা !!!

জুন ২২,২০১৬

৩
কুত্তা বিলাস


এদেশের মানুষের কুকুর-প্রীতি দেখলে, মাঝেমধ্যেই মানুষ হয়ে জন্মানোর জন্য দুঃখ হবার সম্ভাবনা থেকে যায় । এমন কোনও বিকাল নাই, যেখানে রাস্তায় মামা বা মামী কিংবা দুইজনেই কুকুর সহযোগে বৈকালিক ভ্রমণে বের হতে দেখা যায় না । আমার মাঝেমধ্যেই মনে হয় এরা এদের বাচ্চা-কাচ্চার চেয়ে কুত্তাটারে ভালবাসে বেশি । ভাবনাটা একেবারে বাড়াবাড়ি তাও না । এদের ডিপার্টমেন্টাল স্টোরে বেবি ফুড অ্যান্ড স্টাফের রো টা যত বড়, ডগ ফুডের রো তার ডাবল ।
কোনও বিকালে এক ভাই এমনই এক মামীকে দেখল কুকুর বিলাস করতে ।
- বুকটা ভেঙ্গে যায় রে এসব দেখলে
- ক্যান ভাই ? কি হইল ?
- কুত্তাটারে দ্যাখ আর আমাদের দ্যাখ । দিনরাত খাটতেছি সামান্য কয়টা পয়সার জন্য, তাও কোনদিন ডিপোর্ট করে দিবে তার নাই ঠিক । আর এই হারামজাদা, শুয়ে বসে আমাদের চাইতে ভাল খায় । কি কামটা করে ওয় ?
- মামীর ঠ্যাং চেটে দেয় ভাই, ওটাই সার্ভিস
- সে তো আমাদের বললে আমরাও কত কিছু .........(এই অংশ সেন্সরড), দিতাম না বল ?
- আমি মনে হয় দিতাম না, ভাই
- তুই শালা ধ্বজ ।
- সারারাত বুকে নিয়ে ঘুমায়ও কিন্তু, ওটা বাদ দিলেন ভাই ?
- এসব পয়েন্ট আউট করে আর ব্যথা বাড়াইস না
প্রফেসরের কাছ থেকে নতুন তথ্য পাইলাম কিছুদিন আগে । কুকুরের সাইকায়াট্রিস্ট আছে এই দেশে । মেলা ডিমান্ড তাদের । সপ্তাহের সার্টেইন দিন ছাড়া তারা পেশেন্ট মানে বিষণ্ণ কুকুর দেখে না, তাও ৪/৫ টার বেশি না । একবার ভিজিটের ফি আমার একটা পে-চেকের দেড়গুণ । শুনে রাগে দুঃখে মনে চাইল চারপায়ে হাঁটা শুরু করে দেই ।

নভেম্বর ১৮, ২০১৬


সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×