লাল ঘোড়ায় দোষ নাই!!
এক গ্রামে বিশাল শালিস বসছে।
বিচার বসছে এক উঠতি যুবকরে নিয়া। তার অপরাধ সে ঘোড়ার সাথে একটা কু-কাজ করছে, সেইটা আবার কেউ একজন দেইখা ফেলছে।
তো বিচারে মাতব্বর সাহেব বললেন: অবশ্যই এইটা এক ঘৃন্য অপরাধ, আর মানব জাতির জন্য অকল্যানকর। তার কঠিন শাস্তি পাইতে হইব।
গ্রামের সব লোক একসাথে হৈ হৈ কইরা উঠল: ঠিকই বলছেন মাতবর সাব।
যাক, যুবকের ভাগ্যে জুটল ১০০ চাবুকের ঘা!!
কিছুদিন পরে এক ভোরবেলার মাতবরের বাড়ীর সামনে বিশাল হৈ চৈ। মাতবর বাইর হইয়া দেখে তার যুবক ছেলেরে লোকজন দড়ি দিয়া বাইন্ধা নিয়া আসছে। কি বিষয় জিজ্ঞেস করতেই জানা গেল, মাতবরের পোলাও ঘোড়ার সাথে একই কু-কাজ করছে। মাতবর কইল তাইলে ত বিচার করতেই হয়। তাইলে শালিস ডাকা হউক।
শালিসে সবাই আসছে। ঐখানে সেই যুবকও আছে যে কয়দিন আগে ১০০ চাবুক খাইছে। মনে মনে বেশ খুশি সে, এইবার বুঝব চাবুকের বারি কেমন লাগে।
ত শালিস শুরু হইল। সব বৃতান্ত শুনার পরে মাতবর সাব জিগাইল: ঘোড়ার রঙটা কি আছিল।
উত্তর আইল: লাল ঘোড়া!!
মাতবর কইল: ধুরু মিয়ারা আগে কইবা না এইটা, এতক্ষন হুদাই সময় নষ্ট হইল।
সবাই একসাথে গিজাইল কেন মাতবর সাব কি বিষয়??
মাতবর পিক কইরা পানের পিক ফেলাইয়া কইল: আরে মিয়ারা লাল ঘোড়ার সাথে ঐ কু-কাজ করলে দোষ নাই!!
এখন সারোয়ারের যা বক্তব্য তাতে যদি আমি ভুল না বুইঝা থাকি তাইলে সে বলছে, যেই পত্রিকার কম কাটতি আছে সেইটাতে এই কৌতুক ছাপলে দোষ নাই, যতটা না আছে কাটতি-আলা পত্রিকায়!!
ভাইরে, আমি তোমারে বলতে চাই, মতি-মিয়া একজন খাঁটি ব্যবসায়ী। তারে যদি আজকে এই পত্রিকা থেইক্কা বাইরও কইরা দেয় তার কিছুই হইব না। সে আবার অন্য কোথাও আস্তানা গাড়ব। তারে আমি তুলনা করি লালসালুর মজিদের লগে। তাই তার ক্ষমা চাওনে এত খুশি হওনের কিছু নাই।
যাই হোক আমার আসল বক্তব্য হইল: আমার মতে উপরের দুইটা ছবি দেইখা কোনটাটেই আমার কোন অনুভূতি আহত হয় নাই।
কেন হয় নাই সেইটা একটু বলি।
যদি জরিপ করা হয়, বাংলাদেশে বেশিরভাগ মানুষের জন্ম-তারিখ কত। উত্তর হইব পহেলা জানুয়ারি। তাইলে কি দাড়াইল। বাংলাদেশে সব মানুষ জানুয়ারির এক তারিখেই জন্মাইছে!! সেইটা কি সম্ভব।
এই ছবির মাজেজাটা বুঝতে হইব। আমদের দেশে প্রায় সব ছেলের নামের সামনেই আমাদের পিতা-মাতা বা স্কুলের শিক্ষকরা "মুহাম্মদ" বা "মোহাম্মদ" বা "মো:" অদ্যাক্ষরটা লাগায়। কেন লাগায়? সেইটা আমাগ জাতির ট্রাডিশন হইয়া গেছে। ধর্মীয় বিষয়টা এইখানে মুখ্য না। সেইটাই এই ছবি দুইটার মাধ্যমে ফুটাইয়া তুলা হইছে। এইটার সাথে পহেলা জানুয়ারি জন্ম তারিখের পুরা মিল খুইজা পাওন যায়!! নাকি যায় না??
এখন আসি তোমার প্রতিবাদের বিষয়ে। আগের মেইলেও তুমি বলছ প্রত্যেক সত্যিকারের মুসলমানের এই বিষয়ে প্রতিবাদ করতে হইব। সেইটা সাধারণ পাবলিক মানুক আর না মানুক। আজকের লেখাটা একটু ভিন্ন। কোন কিছুরে জাস্টিফাইয়ের আভাস পাওন যায়।
আগের লেখা এবং আজকের লেখা দুইটা লেখারই আমি তীব্র দ্বিমত পোষন করতাছি তোমার সাথে। প্রথমত, তোমার ভাষ্যমতে আমি যদি প্রতিবাদ না করি তাইলে আমি সত্যিকারের মুসলমান না, যেইটা আমি মানতে পারলাম না কারণ তুমি এমন কেউ না যে ডিসিশন দিব কে সত্যিকারে মুসলিম আর কে না।
দ্বিতীয়ত, ছবির ইস্যুটা পুরা পলিটিকাল না হইলেও কিছুটা ব্যক্তি নাজেহাল। কারণ মতি মিয়ার উপরে যার-পর নাই অনেক পত্রিকাই ক্ষ্যাপা। আর এই ব্যক্তি নাজেহালরে রাজনৈতিক ইস্যুতে পরিনত করতে না পারার জন্য, আমাগ গনতান্ত্রিক বা অগনতান্ত্রিক রাজনীতিবিদদরা "অক্ষম" এইটা ভাবনের কোন কারণ নাই।
শেষমেষ, তোমারে স্বরণ করাইয়া দেই বর্তমান সরকারের সম্পর্কে কিছুই বলা যাবে না। কারণ আমরা এখন জরুরী অবস্থার মধ্যে আছি আর বিধিমালা যা বলে সেইটা হইলো তুমি কোন প্লাটফর্মেই সরকার সম্পর্কে কিছু বলতে পার না।
ভাল থাইক।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।