ছবি: প্যাচানো সিড়ি
বাশের মই দেখেছেন কখনও?
দুটা একই সাইজের লম্বা বাশ কিছু কিছু ক্ষুদ্রাকৃতির বাশের টুকরা দিয়ে সংযুক্ত থাকে যা কিনা আমরা উচু
কোন জায়গায় উঠার জন্য ব্যবহার করি।
আচ্ছা এখন যদি আমরা ক্ষুদ্রাকৃতির একটা বাশের মইকে কয়েকটা মোচর দেই এমন ভাবে যাতে বাশের কোন অংশই ভেঙ্গে না যায় তাহলে জিনিষটা দেখতে কেমন হবে? অনেকটা প্যাচানো সিড়ির মত নয় কি। এরকম পাচানো সিড়ি আমাদের দেশে আগে দেখা যেত। এরকম একটা সিড়ি আহসান মন্জিলে দেখছিলাম যতদূর মনে পরে।
যাইহোক এই প্যাচানো সিড়ির মত দেখতে বস্তুটাই হল ডিএনএ-র আকৃতি যাকে ইংরেজীতে বলা হয় "ডাবল হেলিক্স"।
এই ডিএনএ বেশ কিছু রাসায়নিক উপাদান দিয়ে তৈরী হয়। আমরা এই লেখার প্রথমে দেখেছিলাম দুটা লম্বা বাশ কিছু ক্ষুদ্র বাশ দ্বারা সংযুক্ত থাকে। ডিএনএতে এই ভুমিকা পালন করে চারটা মলিকিউল:
A (Adenine)
T (Thymine)
G (Guanine)
C (Cytosine)
এর মধ্যে আবার এ শুধুমাত্র টি এবং জি শুধুমাত্র সি এর সাথেই সংযজিত হতে পারে। আরও মজার বিষয় হল এই এক একটা ডিএনএ স্ট্রান্ড বা লাঠি (অর্থাৎ একটা বাশ) অপর স্ট্রান্ডের সম্পূর্ণ বিপরীতভাবে পূরক। নিচের উদাহরণটা দেখুন:
ATGC
TACG
একটা স্ট্রান্ডে যদি এটিজিসি এই ক্রমে বেইস (এ টি জি সি এই মলিকিউল গুলোকে বলা হয় বেইস) গুলো থাকে তাহলে অপর স্ট্রান্ডে থাকবে ঠিক টিএজিসি এই ক্রমে।
লক্ষ্য করেছেন কি এ শুধু টি এবং জি শুধু সি এর সাথেই ভাব জমাচ্ছে।
ভাবা যায় কি এই চারটি অক্ষরের মধ্যেই সংরক্ষিত আছে আমাদের যত তথ্য!!
ভিডিও: ডিএনএ স্ট্রাকচার (কৃতজ্ঞতা: ইউটিউব)
আলোচিত ব্লগ
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।