somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের লক্ষ্য-৫

০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের লক্ষ্য-৪
জীবনের লক্ষ্য-৩
জীবনের লক্ষ্য-২
জীবনের লক্ষ্য-১

ক্লাস ফাইভ পাশ করলাম। কিন্তু কোন রেজাল্ট দিল না। সবাইকে একটা সার্টিফিকেট দিল। জীবনের প্রথম সার্টিফিকেট পেলাম। এবং জীবনে প্রথম অনুভব করলাম আমি বড় হয়ে গেছি। এবার হাই স্কুলের পালা। নতুন জীবন, নতুন উচ্ছাস, নতুন স্বপ্ন। রেজাল্ট দেওয়ার পরও বৃত্তি পরিক্ষা বাকী ছিল। তাই পড়াশুনা করতে হয়েছে। বৃত্তি পরীক্ষা শেষ হবার পর মুক্ত হলাম। কিন্তু তখনই আমার চোখে স্বপ্ন দানা বাধতে শুরু করেছে। আমি ভাবিষ্যতে কলেজে বা ভার্সিটিতে ভর্তি হবার পর কোন স্বপ্ন দেখিনি। অনুভব করিনি যে আমি বড় হয়ে গেছি। আমি অনুভব করেছি হাই স্কুলে ভর্তি হওয়ার সময়। এটা ছিল আমার এক নতুন জীবনের সূচনা। আমার জীবনের এক মহাকাব্য। এই হাই স্কুল জীবনে যা করেছি আমার কলেজ বা এখনকার বিশ্ববিদ্যালয় জীবনে তা করিনি। ক্লাস ফাইভ পাশ করার পর আমাদের তেমন কোন লক্ষ্য ছিল না কোন স্কুলে ভর্তি হব বা কোথায় যাব, কি করব। আমরা তখনো জানতাম না যে কিছু কিছু স্কুল আছে যাদের দেশ সেরা বলা হয়। আমাদের কাছে সব স্কুলই সমান ছিল। তখন আমাদের এলাকায় একটাই হাই স্কুল ছিল "কোনাবাড়ী এম, এ, কুদ্দুছ উচ্চ বিদ্যালয়"। সবাই বলত কুদ্দুছ নগর হাই স্কুল। আমাদের প্রাইমারীর সবাই সেই কুদ্দুছ নগরে যেয়ে ভর্তি হতে লাগল। আমিও ভর্তি হলাম। আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হল। আমি এখন ক্লাস সিক্সে পড়ি। আমি এখন বীজগণিত করি। আমি এখন হাই স্কুলের ছাত্র। আমার জানার পরিধি এখন অনেক বাড়বে। মহা উৎসাহে সব বইগুলো কিনে আনলাম। নতুন বই দেখে খুবই ভাল লাগল। একদিন মার সাথে যেয়ে এক টেইলরের দোকানে স্কুলড্রেস বানাতে দিয়ে আসলাম। নেভি-ব্লু প্যান্ট। সাদা শার্ট বাবা আগেই গুলিস্তান থেকে কিনে এনেছিল। আমার পুরোদস্তুর হাইস্কুল জীবন শুরু হল। আমাকে আমার মা সেই যে ভর্তি করিয়ে দিয়ে গেলেন কুদ্দুছনগরে, এরপর আমার জীবনের দীর্ঘ সাড়ে পাচ বছর কাটালাম সেখানে। আমি বেশ দেরি করে ভর্তি হয়েছিলাম। তাই আমার স্থান হল গ-শাখায়। রোল নাম্বার হল ২২০। সব ভাল ছাত্ররা আগে আগে ভর্তি হয়ে গেছে। তাই তারা সব ক-শাখায়। ক-শাখার পোলাপানের ভাবের চোটে নাড়ি ভুড়ি উলটে আসার যোগাড়। এরা কারো সাথে কথাও বলে না। আশেপাশের এলাকার যেমন বাইমাইল, জরুন এখানকার পোলাপানো আমাদের সাথে কুদ্দুছনগরে ভর্তি হয়েছে। কে কার থেকে বেশী ভাল তা দেখানোর প্রতিযোগীতায় ব্যাস্ত সবাই। প্রতিযোগীতার পুরোটাই চলে ক-শাখায়। আমরা একদল লেবেনন্ডিস গ-শাখায় বসে বসে ওদের তামাশা দেখি। মজাই লাগে।


চলবে.....................
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×