somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের পাঠ্যপুস্তকে আমরা একটি ভুল তথ্য পড়েছি!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস নাইন টেনের পদার্থ বিজ্ঞানের বইয়ে আমরা গ্যালিলিওর একটি সূত্র পড়েছি!পড়ন্ত বস্তুর গতির সূত্র!বিজ্ঞানী গ্যালিলিও ইতালির পিসার একটি হেলানো মানমন্দিরের ওপর থেকে বিভিন্ন ওজনের কয়েকটি বস্তুকে একসাথে ফেলে এ ব্যাপারে একটি পরীক্ষা করেছিলেন বলে বর্ণিত আছে বইয়ে!সূত্রটি হলোঃ"অভিকর্ষের প্রভাবে বিনাবাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।"
এই এক লাইনের কথাটা যেটা বলে সেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে যদি বিনা বাধায় দুটো বস্তু একই উচ্চতা থেকে নিচে পড়তে থাকে তাহলে দুটো বস্তুই সমান সময়ে
মাটিতে এসে পড়বে। এক্ষেত্রে আমরা বায়ুর বাধাটা নগন্য ধরে নিচ্ছি।অর্থাৎ বায়ুর চেয়ে অনেক অনেক ভারীদুটা বস্তু নিয়ে এই পরীক্ষাটা করলে দেখা যাবে দুটো বস্তুই মাটিতে পড়তে সমান সময় নিচ্ছে।
এখানে সূত্রটি নিয়ে কোনো সমস্যা নেই তবে সূত্রটি প্রমানের জন্য গ্যালিলিও যে পদ্ধতি এবং স্থান গ্রহণ করেছিলেন সমস্যাটি হলো সেই তথ্য নিয়ে!আসলে গ্যালিলিও পিসার হেলানো মানমন্দিরে নয় বরং একটি ঢালু রাস্তায় বলগুলো গড়িয়ে দিয়ে পরীক্ষাটি করেছিলেন!
এখন দেখা যাক বিজ্ঞানী স্টিফেন হকিং কি বলেছেন এ বিষয়ে!
"কথিত আছে পিসার হেলানো স্তম্ভ থেকে একাধিক ওজন ফেলে গ্যালিলিও প্রমাণ করেছিলেন এ্যারিস্টটলের ধারণা ভুল।কাহিনীটা যে অসত্য সেটা প্রায় নিশ্চিত!কিন্তু গ্যালিলিও এই ধরনের একটা কিছু করেছিলেন।তিনি একটা ঢালু মসৃণ পথে বিভিন্ন ওজনের বল গড়িয়ে দিয়েছিলেন।পরিস্থিতিটা ভারী বস্তুপিন্ডের উল্লম্বভাবে পতনের মত।কিন্তুু ব্যাপারটা পর্যবেক্ষণ করা সহজতর।তার কারণ গতিবেগ তুলনামূলক কম।গ্যালিলিওর পরীক্ষায় দেখা গেলো ওজন যাই হোক না কেন প্রতিটি বস্তুপিন্ডেরই দ্রুতি এক রকম!উদাহরণ,একটি বলের ওজন যাই হোক না কেন সেটাকে যদি এমন ঢালু পথে ছেড়ে দেয়া হয় যেটার ঢাল প্রতি দশ মিটারে এক মিটার তাহলে এক সেকেন্ডের পর বলটির দ্রুতি সেকেন্ডে একমিটার হবে!দ্বিতীয় সেকেন্ডের পর দ্রুতি হবে প্রতি সেকেন্ডে দুই মিটার এবং এইরকম চলতে থাকবে!অবশ্য একটি সীসক নির্মিত ওজন একটি পালকের চাইতে দ্রুত যাবে।কিন্তু তার একমাত্র কারণ পালকটা বাতাসের বাধা পেয়ে মন্দগতি হয়!কিন্তুু যদি এমন দুটি বস্তুপিন্ড নিক্ষেপ করা যায়,যেগুলিকে বাতাস কোনো বাধা দেবেনা,যথা ভিন্ন ওজনের দুটি সীসক,তাহলে তাদের পতনের হার হবে একই! " (A brief history of time)
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×