somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জান্নাত ক্রয়ের মুদ্রার নাম ছওয়াব বা নেকী এবং এবিষয়ে আরজ আলী মাতুব্বরের মাতব্বরীর জবাব!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকা(money) কি আসলে দেখা যায়?অর্থনীতি শাস্ত্র বলে টাকা চোখে দেখা যায়না!আমরা টাকার যেসব কাগুজে নোট বা ধাতব মুদ্রা দেখি এসবই টাকার প্রতীক মাত্র!এই প্রতীক যে কোনো আকৃতির হতে পারে|যেমন আমাদের দেশেই একসময় কড়ি ছিলো বিনিময়ের মাধ্যম বা টাকা!এখনো আমরা বলি টাকাকড়ি!ধরা যাক বাংলাদেশী একজন দিনমজুর আট ঘন্টা পরিশ্রম করে চারশত টাকা রোজগার করলো।এখানে তার আট ঘন্টা শ্রমের মুল্য চারশত টাকা!এই টাকা অদৃশ্য!তবে তার হাতে যে দৃশ্যমান নোটগুলো দেয়া হবে সেসবই সেই টাকার প্রতীক!সে এসব ভাঙিয়ে বাংলাদেশের যে কোনো বাজার থেকে প্রয়োজনীয় পণ্য দ্রব্য কিনতে পারবে!আবার ধরা যাক লোকটি টাকাগুলো নিয়ে আমেরিকায় গেলো।কিন্তুু সেখানে ক্ষুধা লাগলেও টাকাগুলো দিয়ে একটা পাউরুটিও কিনতে পারবেনা বেচারা!কারণ তার হাতে থাকা কাগজের নোটগুলোর কোনো মুল্য নেই সেখানে!তবে তার উপার্জিত টাকার মুল্য কিন্তুু ঠিকই অক্ষত আছে!তাকে শুধু প্রতীকগুলোর পরিবর্তন করে ডলারের প্রতীক নিতে হবে!এতে তার অর্জিত টাকার মান এবং প্রতীক দুটোই পরিবর্তিত হবে!কারণ বাংলাদেশের মুদ্রা(currency) যেমন টাকা তেমনি আমেরিকার মুদ্রা ডলার!এক দেশের মুদ্রা আরেক দেশে হতে পারে অচল!এখন আমেরিকার সরকার যদি ঘোষণা করে আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের পূর্বেই আমেরিকার কোনো ব্যাংকে একাউন্ট করে ডলার জমা রাখতে হবে সেক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে বসেই অনলাইনে একাউন্ট করে শর্ত পূরণ করতে হবে!
তেমনি আল্লাহর হুকুমে দুনিয়াতেই নেকী অর্জন করে তা জান্নাত ক্রয়ের জন্য পরকালে পাঠিয়ে দিতে হবে!পরকালের টাকা বা মুদ্রার নাম ছওয়াব বা নেকী!জান্নাত ক্রয়ের জন্য এটিই একমাত্র গ্রহনযোগ্য মুদ্রা।এই মুদ্রা দুনিয়াতেই অর্জন করে আল্লাহর ব্যাংকে পাঠিয়ে দিতে হবে! এই মুদ্রার বিনিময়ে দুনিয়ায় কিছুই কিনতে পাওয়া যাবেনা।শুধুমাত্র মৃত্যুর পরবর্তী জীবনেই এই নেকীগুলো কাজে আসবে!তবে আল্লাহ বলেননি ঠিক কি পরিমাণ কাজ করলে একটি নেকী অর্জন হবে।কারণ আল্লাহ্ এটাও নির্দিষ্ট করে দেননি যে কি পরিমাণ নেকী দিয়ে জান্নাত ক্রয় করা যাবে!তবে শর্ত এতটুকুই যে নেকীর পরিমাণ অবশ্যই পাপের চেয়ে বেশি হতে হবে!এখন একজন ব্যক্তি যদি শুধু ডলার সংগ্রহ করে তাহলেই কি আমেরিকা যেতে পারবে?অবশ্যই নয়!তাকে অবশ্যই প্রমাণ করতে হবে সে আমেরিকার প্রতি শ্রদ্ধাশীল এবং আমেরিকার সংবিধান,রীতিনীতির আনুগত্য করার বিষয়ে আন্তরিক।তবেই আমেরিকার দুতাবাস থেকে তাকে সেখানে বসবাসের জন্য ভিসা দেয়া হবে!তেমনি শুধু নেকী অর্জন করলেই জান্নাত পাওয়া যাবেনা!এক কথায় বলা যায় জান্নাত পেতে হলে প্রথমত দুনিয়াতে আল্লাহর গোলামী করতে হবে!আর ইসলাম মেনে চলাই হলো আল্লাহর গোলামী করা!প্রকাশ্যে আমেরিকার বিরোধীতা করে যেমন আমেরিকায় বসবাসের অনুমতি পাওয়া সম্ভব নয় তেমনি আল্লাহর গোলামী অস্বীকার করে জান্নাত লাভ করা সম্ভব নয়!এই নেকীগুলো আল্লাহ্ পরিমাপ বা গণনা করবেন কিভাবে?টাকার মত,অদৃশ্য নেকীগুলোকে আল্লাহ যেরকম প্রতীক দিয়ে প্রকাশ করবেন ঠিক সেরকই হবে তার পরিমাপেরও ব্যাবস্থা!যেমন জ্বর মাপার জন্য থার্মোমিটার আবার চাল ডাল মাপার জন্য বাটখারা,নিক্তি।টাকা গননার জন্যও রয়েছে বিশেষ যন্ত্র!আবার তড়িৎ প্রবাহের পরিমাণ মাপার জন্য রয়েছে এ্যামিটার!তেমনি খাদ্যের শক্তির পরিমাপ করা হয় ক্যালরি দিয়ে।আল্লাহ চাননি মানুষ খাতা কলম নিয়ে পাপ পুন্যের হিসাবে মশগুল থাকুক।আল্লাহ্ চেয়েছেন মানুষ আল্লাহর গোলামী করুক।যেমন কেউ খাতা কলম নিয়ে প্রতিদিন হিসেব করেনা যে আজ কত ক্যালরী খাবার খাওয়া হলো!ক্ষুধা নিবৃত্তি বা শরীর সবল হওয়াই খাদ্য গ্রহনের উদ্দেশ্য!একজন আল্লাহর প্রকৃত গোলাম হয়ে গেলে সে ঘুমালেও আল্লাহ তার একাউন্টে নেকী জমা করে দেন!এমনকি সে প্রস্রাব,পায়খানা করলেও তার পরকালের একাউন্টে নেকী জমতে থাকে!পাপের বিষয়টিও ঠিক নেকীর বিপরীত এবং অনুরুপ!কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনই সবচেয়ে বেশি জরুরি কাজ!শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই জান্নাত ক্রয়ের জন্য যথেষ্ট নেকী বা ছওয়াব সংগ্রহ করা সম্ভব!

উপরের আলোচনার মাঝেই এখন নিচের প্রশ্ন দুটিরও উত্তর খুঁজে পাওয়া যাবে!

১) এক নেকী সমান কতটুকু?
২)পাপের কি ওজন হয়?

মারাত্মক কঠিন প্রশ্নদুটি করেছেন আর কেউ নয়,বিশিষ্ট দার্শনিক নাস্তিককুল শিরোমনি জনাব আরজ আলী মাতুব্বর,তার 'সত্যের সন্ধান' বইয়ে!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×