somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাইবান্ধায় শিশু সৌরভকে গুলি করা এমপি লিটন কি উভকামি?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শুক্রবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া
গুলিতে চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভ
(১০) আহত হয়েছে।ঘটনাটি নিয়ে এখনো সারা দেশে চলছে তোলপাড়!ঘটনাটি ছিলো এরকমঃ গত শুক্রবার ভোরে মঞ্জুরুল ইসলাম
লিটন ল্যান্ড ক্রুজার গাড়ি নিজে চালিয়ে সুন্দরগঞ্জ থেকে নিজ বাড়ি বামনডাঙ্গা আসেন। সারারাত সুন্দরগঞ্জে কাটিয়ে বামনডাঙ্গা যাওয়ার সময় গোপালচরণ কালাইয়ের ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে হাড়িপাতিল ব্যবসায়ী সাজু মিয়ার ছেলে গোপালচরণ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ ও তাজুল
ইসলামকে দেখতে পেয়ে গাড়িতে উঠতে বলেন। কিন্তু তারা ভয়ে গাড়িতে না উঠে দৌঁড়ে পালাবার চেষ্টা করলে এমপি লিটন তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি
ছোঁড়েন। এতে সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সৌরভ বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৮নং ওয়ার্ডের ২৮ নম্বর বেডে
চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর একটু সামনে গিয়েই তিনি দুই মহিলাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন।
এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদি
হয়ে শনিবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় লিটনকে একমাত্র আসামি করা হয়েছে।
ঘটনাটি সম্পর্কে সৌরভের বাবা সাজু মিয়া জানান,ভোরে ঘুম থেকে ওঠে রাস্তায়
হাঁটাহাটি করছিল সৌরভ। এসময় সংসদ সদস্য লিটন ব্র্যাক মোড়ে গাড়ি থামিয়ে তাকে ডাক দেয়।ডাকে সাড়া না দিলে সৌরভকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন সংসদ সদস্য।এতে সৌরভ দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ মেডিক্যালে
নিয়ে যায়। পরে সেখান থেকে সকাল ৬টা ১০ মিনিটে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে
স্থানান্তর করা হয়।
সৌরভের মা বলেন, “ঘুম থাকিয়া উঠিয়া কয় আম্মু আমি ব্যায়াম কত্তে যাই; তো আমি কই যাও। তারপর ওর বাপ আর আমি ঘুমাইতে আছি। তারপর ঘুমত শুনলাম, আমার একটা দেওর আছে,তাই (সে) কয়, ‘ওই যে ওই দিকে গুলি ফুটিয়া আসিল, চাইর-পাঁচটা, কাক
যে নাগিল জানি না।’ তারপর এর চাচা খুলিত (উঠানে) গরু বাইর করে।(এ সময় এমপি লিটন) এর চাচাকে ইশারা করি ডাকায়, এর চাচা বোগলত (কাছে) গেইছে, যাওয়ার পর,
এর চাচাক গুলি করিবার ধরছে...। (এ
সময়) ড্রাইভার ইশারা করি সরি যাইবার কইল, (তখন) এর চাচা পলাইছে।পরে পুলের কাছে যে জায়গায় গুলি দিছে আমার ছাওক (বাচ্চাকে), ওই বাড়ির একটি ছেলে আসি কইল,তোমার ছেলে সৌরভক গুলি করছে,
সৌরভ কাইনবার নাগছে, রক্ত পইচ্ছে (পড়ছে)।’
এখন দেখা যাক সৌরভের বক্তব্য কি ছিলো! ‘আমি ব্যায়াম করবার লাগছি। এমপি
লিটন গাড়িখ্যান বামনডাঙ্গা থেকে আইসছে। আসিয়ে থামাইল,থামাইয়া আবোল তাবোল কয়, কুত্তার বাচ্চা কয়, কয়া গুলি মারিল।’ একটি বেসরকারী টেলিভিশনের কাছে এভাবেই ঘটনার বর্ণনা দিল সৌরভ।

এখন লিটনের স্বভাব চরিত্র সম্পর্কে এলাকাবাসীর বক্তব্য শোনা যাক!

উপজেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক বীরেনচন্দ্র শীল জানান,বামনডাঙ্গা ইউনিয়নের কালিতলা বাজারে গত বছর যাত্রা চলাকালে অশ্লীল নৃত্য প্রদর্শনের সময় তিনি মঞ্চে উঠে নর্তকীদের সাথে অশ্লীল
নৃত্যে শামিল হন। তিনি জানান,একজন সংসদ সদস্য যিনি মানুষের নিরাপত্তা প্রদান করবেন, তার কাছে এমন আচরণ অপ্রত্যাশিত। অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার।
পুলিশ এলাকাবাসি ও আওয়ামী লীগ
দলীয় সূত্র জানায়, এমপি লিটন মদপান করে বিভিন্ন অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন।

প্রশ্ন হলো গাড়ি থামিয়ে মদ্যপ লিটন কি আবোল তাবোল বলেছিলো শিশু সৌরভকে?সৌরভ গুলি খেয়ে পালানোর পর গাড়ি নিয়ে কিছুদুর যেয়ে আবার দুজন মহিলাকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করলো কেন?

সব মিলিয়ে কি ঘটনাটি কুৎসিত একটা সন্দেহের দিকেই ইংগিত করেনা যে এমপি লিটনের উদ্দেশ্য হয়তো ছিলো শিশু সৌরভকে বলাৎকার করা?

বিঃদ্রঃ ঘটনার সকল সূত্র বিভিন্ন পত্রিকা থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×