somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকিং::আবারো রাবির শিক্ষককে কুপিয়ে হত্যা!তিনিও কি ইসলাম বিদ্বেষী লেখক ছিলেন?

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি
বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল
করিম সিদ্দিকীকে (৫৮) গলা কেটে
হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল
সাড়ে সাতটার দিকে মহানগরের
শালবাগান এলাকায় নিজের বাসার
কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
রেজাউল করিমের ভাই সাজিদুল করিম
সিদ্দিকীর তথ্যমতে, আজ সকালে
বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে রেজাউল
করিম বাসা থেকে বের হন। সকাল ৭টা
৪০ মিনিটে ছাড়ে ওই বাস। কিন্তু
সেখানে পৌঁছানোর আগেই বাসা
থেকে একটু দূরে আরেকটি বাসার মেইন
গেটের সামনে তাঁর গলা কাটা লাশ
পড়ে থাকতে দেখা যায়।
সাজিদুল করিম নাটোরের সিংড়া
থানার শিক্ষা কর্মকর্তা। ভাই রেজাউল
করিমসহ তাঁরা ২৬১ শালবাগান (সপুরা)
এলাকায় পৈতৃক বাড়িতে একসঙ্গে বাস
করছেন। সকালে তিনিও বাসা থেকে
কর্মস্থলের দিকে রওনা হন। শালবাগান
রেলগেটে যাওয়ার পর তাঁর (সাজিদুল)
স্ত্রী ফোন করে তাঁকে ভাই খুন হওয়ার
খবর জানান।
ঘটনাস্থলে রেজাউল করিমের লাশটি
উপুড় হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
তাঁর গায়ে ছিল সাদা শার্ট ও প্যান্ট।
পায়ে স্যান্ডেল।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন
খানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে
রয়েছেন।(প্রথম আলো রিপোর্ট )

(সমকাল রিপোর্ট ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
ইংরেজি বিভাগের অধ্যাপক
রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে
ও গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে
নগরীর শালবাগান এলাকায় অধ্যাপক
রেজাউল করিমের নিজ বাসার
সামনে এই ঘটনা ঘটে বলে সমকালকে
জানিয়েছেন মহানগর গোয়েন্দা
পুলিশের সহকারী কমিশনার সুশান্ত
চন্দ্র রায়।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীর
বরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম
জানান, শনিবার সকাল ৭টা ৪০
মিনিটের বাসে অধ্যাপক রেজাউল
করিম বিশ্ববিদ্যালয়ে আসার জন্য
শালবাগান মোড়ে হেঁটে
যাচ্ছিলেন। নিজ বাড়ি থেকে মাত্র
১০০ গজ দূরে আসার পরই গলির মধ্যে
দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে
হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিক্ষক
রেজাউল করিম প্রতিদিন বাড়ি
থেকে বের হয়ে হেঁটে শালবাগান
মোড়ে এসে বিশ্ববিদ্যালয়ের
গাড়িতে উঠতেন। শালবাগান
বাজারের পশ্চিম পাশে গলির মধ্যে
দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে
চলে যায়। তার ঘাড়ের গলায়
ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন
রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মহানগর গোয়েন্দা পুলিশের
সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়
জানান, শিক্ষক রেজাউল করিম
সিদ্দিকী বাসা থেকে বের হয়ে
কিছুদূর আসার পরই পেছন থেকে
দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
তিনি জানান, তবে কারা এ ঘটনাটি
ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করে
উদঘাটনের চেষ্টা চলছে। লাশ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য বোয়ালিয়া
থানা পুলিশ কাজ করছে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি
শাহাদত হোসেন খান জানান,
হত্যাকাণ্ডের সঙ্গে কোনো জঙ্গি
সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে
কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×