তিনি মিস্টার তানজির তুহিন
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি মিস্টার তানজির তুহিন। তিনি নিজেও জানেন না তার সুরের ও কণ্ঠের যাদুতে কত মানুষ তাকে ভালোবাসে। তাকে নিয়ে পথে ঘাটে, ক্যাফেটেরিয়ায় কত কথা হয়। কত ঘরের স্পিকারে বাজে তার কন্ঠ। স্বপ্ননীড়ের মত কত ফ্ল্যাটে ব্যাচেলরদের পার্টি মাতায় তার কন্ঠ। তিনি কি জানেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তানভীর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কয়বার ক্যাফেটেরিয়া গানটি শুনে। এই শহরের কত মানুষের মনে গেথে আছে একজনের নাম। তিনি কি জানেন কত মানুষ যায়নি জয় বাংলা কন্সার্টে শুধুমাত্র তানজির তুহিন নেই বলে। তিনি হয়তো জানেননা তার সুরে সুর মিলায়ে কত প্রেমিক তার প্রেমিকাকে গান শুনায়। গভীর রাতে ঘুমানোর আগে রবি ঠাকুরের গানগুলো শুনে কত শত মানুষ ঘুমায়।
ভুপেন হাজারিকা বেঁচে থাকলে তানজির তুহিনের কানাডায় সেই অনুষ্ঠানে গাওয়া ‘প্রতিধ্বনি শুনি’ গানটি শুনলে হয়তো অবাক হয়ে যেত। তানজির তুহিন’র ব্যক্তিত্ত্ব ও কন্ঠ সৃষ্টিকর্তা প্রদত্ত। এই রকম সুরেলা শক্তিধর ও মধুর কন্ঠ দ্বিতীয় কারও আছে কি’না আমার জানা নেই। তানজির তুহিন সৃষ্টিকর্তার অন্যন্য এক সৃষ্টি। চির অমর ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। তানজির তুহিনের আভাস ব্যান্ড সকলেই তার সহযোদ্ধা। আমরা সকল সদস্যকে ভালোবাসি । তানজির তুহিন মানে আভাস। আভাস মানেই তানজির তুহিন। আগের ব্যান্ড ছাড়ার পর কত মানুষ কেঁদেছে, কত শত কথা নিরবে সয়ে গেছে। আর কান্না নয়, আভাসের ভালোবাসা সব বেদনা দূর করবে। এটাই চাওয়া।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন