রাজপথে জামাতের ঔদ্ধত্য, কঠোর ব্যবস্থা চাই
১২ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ চরম ঔদ্ধত্য দেখিয়েছে জামাত-শিবিরের নেতাকর্মীরা। নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায় মিছিলের নাতে যে তান্ডব তারা আজ সৃষ্টি করলো তা এক অশনি সংকেত। কোন সন্দেহ নেই, সামনের দিনগুলোতে সুযোগ পেলেই তারা আরো হিংস্র হয়ে উঠবে, তান্ডব চালাবে বাংলার মাটিতে। তাদের প্রাণপ্রিয় নেতা ৭১ এর নরঘাতক গোলাম আজমের গ্রেফতারে এই দেশবিরোধী অশক্তি আজ এতোটাই উন্মত্ত যে রক্তপাত ঘটাতেও দ্বিধা করছে না। একজন পুলিশ অফিসারকে তারা আজ যেভাবে রক্তাক্ত করে অস্ত্র ছিনিয়ে নিল তাতে আমরা সংকিত।
খুনি ও স্বাধীনতা বিরোধী গোলাম আযমের পক্ষে মিছিল-সমাবেশ করাটাও অপরাধ। আমার মতে স্বাধীনতা বিরোধী এই ঘাতকের পক্ষে যেকোন ধরণের মিছিল-সমাবেশও স্বাধীনতা বিরোধী কাজ। এক কথায়, স্বাধীন বাংলাদেশে এটা স্পষ্টতই দেশদ্রোহীতা। এই অপতৎপরতাকে দমন করতে হবে, সরকারকে হতে হবে আরো কঠোর। এই চক্রের প্রতি কোন প্রকার সহানুভূতি দেখাবার প্রয়োজন বা সুযোগ আছে বলে আমি মনে করিনা।
আমি গোলাম আযমের পক্ষে সকল প্রকার সভাসমাবেশ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। সরকারের প্রতি অনুরোধ, বাংলাদেশের অস্তিত্বকে যারা অস্বীকার করার মত সাহস দেখাচ্ছে তাদেরকেও অস্বীকার করুণ। তাদের নিষিদ্ধ করুণ। আপনাদের অসংখ্য ব্যর্থতা থাকা সত্বেও এই ইস্যুতে তরুণ সমাজ আপনাদের সমর্থন দেবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুন