ভাল লাগার গানগুলো সবার সাথে শেয়ার করতে মনে চাইল। তাই এই প্রচেস্টা। গানগুলো ইউটিউব লিংক দিয়ে দিলাম কাজে লাগতে পারে।
রাহুল দেব বর্মন এ চমৎকার একটা:.
শোনোগো দখিনো হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি ||
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা ||
উতলা করেছে মোরে আমারই ভালবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
শোনোগো মধুরো হাওয়া প্রেম করেছি আমি
দহন বেলাতে আমি প্রেমেরো তাপসী
বরষাতে প্রেমো-ধারা শরতেরো শশী ||
রচিগো হেমন্তে মায়া শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী
শোনোগো মদিরো হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি |
বস এর আর একটা:
মনে পরে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কতো করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন ডেকেছি।
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নামতে
একটি কিশোর ছেলে একা কেন দারিয়ে
সে কথা কি কোন দিনও ভাবতে।
দ্বীপ জলা সন্ধায় হ্রদয়ের জানালায়
কান্নার খাচা শুধু রেখেছি
পাখি সেতো আসেনি তুমি ভালবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
রবি ঠাকুর এর:
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,
আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলা
একটা বস গান প্রথম শুনি হেল বয় মুভিতে:
You know I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel sad when you're sad
I feel glad when you're glad
If you only knew what I'm going through
I just can't smile without you
You came along just like a song
And brighten my day
Who would have believed that you where part of a dream
Now it all seems light years away
And now you know I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel sad when your sad
I feel glad when you're glad
If you only knew what I'm going through
I just can't smile
Now some people say happiness takes so very long to find
Well, I'm finding it hard leaving your love behind me
And you see I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel glad when you're glad
I feel sad when you're sad
If you only knew what I'm going through
I just can't smile without you
সৈয়দ শাহ নুর এর কালেকশন থেকে নেয়া:
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে
বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা
সরে দুরে দুরে হায়রে
বন্ধু তোর লাইগা রে
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে
Rafta Rafta By Mehdi Hassan:
Rafta rafta woh meri hasti ka saamaan ho gaye,
Subtly and gradually, she became the reason for my existence
Pehlay jaan, phir jaan-e-jaan, phir jaan-e-jaana ho gaye
First my life, then the love of my life, finally she became the beloved of my life
Din-b-din badti gehin is husn ki raaniyaan.
Day by day, her beauties gracefulness increased
Pehlay Gul, phir gul-badan, phir gul-badamaan ho gaye
First she smelt like a rose, then she transformed into a rose, finally she became the greatest rose
Aap to nazdeek say nazdeek-tar aatay gahey
You kept coming closer and closer to me
Pehlay dil, phir dilruba, phir dil kay mehmaan ho gaye
First my heart, then my sweetheart, finally she took abode in my heart
Rafta rafta woh meri hasti ka saamaan ho gaye
Subtly and gradually, she became the reason for my existence
Pyar jab Hadd se badha saare Taqaloof mith gaye
When love transcended its limit, all formalities were erased
Aap se phir tum huay phir tu ka unwaan hogaye
First we were formal, then we became informal, finally we became
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারীনি
কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীনি
'থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাসরীর সুরেতে'
পরশ করিব ওর প্রাণমন- অকারণ
মায়াবন বিহারীনি
চমকিবে ফাগুনেরও পবণে
বসিবে আকাশবানে শ্রবণে
চিত্ত আকুল হবে অনুক্ষন- অকারণ
'দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব'
বাঁধনবিহীন সে যে বাঁধন- অকারণ
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারীনি
কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীনি
ভাল লাগে নাই
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



