রোজার মধ্যে তো আর মুভি দেখা হবে না। তাই এক কয়েকদিন হার্ডডিস্কে থাকা মুভিগুলো দেখে শেষ করলাম। নতুন কোন মুভি দেখা হয় নাই। অনেকের দেখা হয়ে থাকতে পারে। তার পরও লেখার জন্যই লিখলাম।
১) Arrow The Ultimate Weapon
কোরিয়ান ভাষার মুভি। আমাদের একজন ব্লগারের একটা চমৎকার পোষ্ট আছে মুভিটার উপর। এখন খুজে পাচ্ছি না। কিছু টা স্লো কাহিনির মুভি। তবে কাজ করছে খুবই চমৎকার। প্রতিটা সিন ধারন করছে নির্ভুল ভাবে। মুভির চরিত্রগুলো খুব স্ট্রং অভিনয় করছে। কাহিনি হচ্ছে এক এলাকার এক তিরন্দাজ এর জিবনের গল্প। তার বোনের বিয়েতে ভিনদেশি সেনারা হামলা চালায়। বন্দি হয় বোন আর তার জামাই। নায়ক তাদের উদ্ধার করতে যায়। তির এর ফাইট গুলা অসাধারন হইছে।
imdb
ডাউনলোড লিংকু
২) Catch Me If You Can
বস লিওনার্দো ডিক্যাপ্রিও এর মুভি। চমৎকার মুভি। চোর পুলিশ টাইপের মুভি। মুভির কাহিনি হল শখের বসে একজন চেক ফ্রড করা শুরু করে। এবং সে এব্যপারে যে একজন এক্সপার্ট তা দেখে নিজেই অবাক হয়ে যায়। তার সাথে শুরু হয় তার ভুয়া পাইলট হওয়া এবং তার মাধ্যমে চেক ফ্রড করা। কিন্তু বেরসিক এফবিআই বাধ সাধে। শুরু হয় ইনভেস্টিগেশন। চোর পুলিশের এই খেলায় কে জেতে আর কেই বা হারে। জানতে নিজেই দেইখা লন।বেশ মজার এবং জমজমাট মুভি। মুভিটা দেইখা আমারো এই টাইপের কিছু করার খায়েস চাগা দিছিল
imdb
ডাউনলোড লিংকু
৩) Dark Shadows
জনি ডেপ এ মুভি। এতটা সিরিয়াস গোছের কিছু না। তবে প্রচুর ফান আছে। আর জনি ডেপ তো একাই একশ। তবে মাইয়া গুলান রে ভালা পাই
imdb
ডাউনলোড লিংকু
৪) Hitch
আমাগো সাল্লুমিয়া আর গোবিন্দর পার্টনার দেখসেন। মজা পাইসেন?? হে হে এইটা থেকে পুরা নকল করছে
imdb
ডাউনলোড লিংকু
৫) Public Enemies
জনি ডেপ এর আর একটা মুভি। ১৯৩৬ সালের কোন এক সময়ের এক কুখ্যাত ব্যাংক ডাকাতের জিবনের কিছু অংশ নিয়া করা একটা অসাধারন মুভি। আর জনি ডেপ যে একখান জিনিষ তা এখানে বুঝা গেছে। এত গোছাল আর চমৎকার বাচন ভঙ্গি, যতক্ষন মুভিটা দেখছি ততক্ষন আমার মধ্যে একটা ভালা লাগা ছিল। জন ডিলিন্জার নামক সেই কন ম্যন এর জিবনে ভালবাসা আসে। এক এক করে চলে যেতে থাকে তার সমস্ত বন্ধুরা। দেখার মত একটা মুভি। আর একজনের কথা ন বললেই নয় ক্রিশ্চিয়ান বেল। অসাধারন। না দেখলে মিস করছেন।
imdb
ডাউনলোড লিংকু
৬) Pulp Fiction
৯ রেটিং এর মুভি কেমন হতে পারে। এটা দেখার জন্য ডাউনলোড দিলাম। দেখার মত একটা মুভি। প্রত্যেকটা মুহুর্ত আপনাকে একটা ভাল লাগা দেবে এই মুভি। এক ধনি ব্যাবসায়ির দুই মাস্তান, তার স্ত্রি, আর এক নতুন রেসলার আর তার স্ত্রি, এবং কন কাপল। পুরো মুভিটার স্টোরি পিছনের দিকে গেছে। এটাই সবচেয়ে ভাল লাগছে। এত বেশি গালাগালি যে আপনাকে গালাগালি বিশরদ বানিয়ে ছারবে। প্রত্যেকটা কথা আর তার বাচন ভঙ্গি এত ভাল হয়েছে যা আসলে বলার মত না। কি নাই মুভিটাতে রোমান্স, সেক্স, ড্রাগ, কন, মার্ডার, গে রেপ, সবকিছূ। আর এতগুলা স্টার যে মুভিতে অভিনয় করে তা তো এত রেটিং পাওয়ার যোগ্য।
imdb
ডাউনলোড লিংকু
৭) Rat Race
হিন্দি ধামাল দেখছেন তো?? ঠিক আছে। খুব বাজে ভাবে এই মুভিথেকে শালারা নকল করছে। এটার ধারে কাছেও যেতে পারে নাই। এত ফান আর মাস্তি খুব কম মুভিতে দেখছি। হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেছি। কাহিনি হল একটা রেল স্টেশনের একটা লকেটে এক ব্যাগ ভর্তি টাকা রাখা আছে। যে আগে পৌছতে পারবে সেই সব টাকা পাবে। শুরু হয় রেস। কত মজার সব বিপদ আর তা থেকে মজার সব উদ্ধার। ভাল লাগে যখন গরু টা আকাশে ঝুলন্ত অবস্থায় উরা শুরু করে। ওরে মজা রে।
imdb
ডাউনলোড লিংক
৮) The Grey
লিয়াম নিসন এর মুভি সবসময় ভাল লাগে। এটা একটা পারফেক্ট মাস্টার পিস করছে। সাইবেরিয়াতে কাজ করা কিছু মানুষ প্লেনে করে ঘরে ফিরছিল। হঠাৎ পথিমধ্যে এক্সিডেন্ট। কিছু মানুভ বেচে যায়। কিন্তু এই সাদার রাজ্যে বাচা কি এত সহজ। নেকরেদের সাথে লরাই করে বেচে থাকতে হয় প্রতিনিয়ত। নেট ঘেটে পেলাম এটা নাকি একটা সত্যি ঘটনা নিয়া করা হইছে। নেকরের আক্রমনের সিন গুলা একএকটা অসাধারন। মুভিদেখার সময় মনে হবে যেন আপনি এই বরফের রাজ্যে চলে গেছেন। আর লিয়াতম নিসন অসাধারন কিছু কাজ করছেন এখানে।
imdb
ডাউনলোড লিংক
৯) Drive
ফালতু লাগছে। টোটাল স্টোরি টা ঠিক মত সাজাইতে পারে নাই। মুভির এক স্টান্টমেন, একটা মেয়েকে হেল্প করতে গিয়া নিজে বিপদে পরে। মেয়েটাকে সে এতটাই পছন্দ করে তার গ্যংস্টার পতিকে হেলেপ করার সিদ্ধান্ত নেয়। যার ফলে সে এক বিশাল ক্যাচাল এর মধ্যে পরে যায়। আর ফিনিশিং হয় বেচারার ইন্তেকালের মধ্যেদিয়া। আমি জানিনা কার কাছে কেমন লাগছে। আমার কাছে ভাল লাগে নাই। তবে নাইকাডারে ভালা লাগছে।
imdb
ডাউনলোড লিংক
পোস্ট শেষ। পরার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



