somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ছাত্রলীগ ক্যাডার বাহিনির হােত লাঞ্চিত হোলেন বিএম কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাস!!!!!!!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএম কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাসকে লাঞ্চিত করেছে ছাত্রলীগ ক্যাডাররা। আজ বৃহস্পতিবার সকাল ১২ টায় ছাত্রলীগ ক্যাডাররা প্রগতিশীল ছাত্র আন্দোলনের ব্যানারে বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে মিছিল ও সড়ক অবরোধের পর অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অশালীন ভাষায় গালাগাল করে এবং কক্ষের চেয়ার টেবিলসহ অন্যান্য মালামাল লন্ডভন্ড করে ফেলে। একই সঙ্গে প্রায় দুই ঘন্টা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।

জানা গেছে, বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মঈন তুষার, নাহিদ সেরনিয়াবাদ, হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগ বাবলু জোমাদ্দার, শাওন, নয়ন, জসিমসহ অর্ধশত ক্যাডার বেলা ১১টায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে মিলিত হয়। এরপর তারা প্রশাসনিক ভবনের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে। বাকসু নির্বাচন নিয়ে অধ্যক্ষের সঙ্গে মঈন তুষার, নাহিদের কথার কাটাকাটি ঘটে। একপর্যায়ে নাহিদ, তুষার ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে ধাক্কা মারে ও গালাগালি করে। এছাড়া কক্ষে থাকা চেয়ার টেবিল ভাংচুর চালায়। কলেজের শিক্ষকদের হস্থক্ষেপে দুপুর পোনে ২টায় ক্যাডাররা অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন। অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসের সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, কক্ষে অপ্রীতিকর ঘটনায় শিক্ষকদের নিয়ে এক বৈঠকে বসা হয়েছে।

ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার বলেন, বাকসু নির্বাচনের দাবীতে ছাত্ররা দীর্ঘ দিন ধরে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু অধ্যক্ষ ছাত্রদের আন্দোলনের বিষয়টি নজরে নিচ্ছেন না। এজন্য ক্ষুদ্ধ ছাত্ররা অধ্যক্ষকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। তিনি আরো জানান, দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রফিক সেরনিয়াবাদ বলেন, বাকসু নির্বাচনের দাবী সকল ছাত্রদের। কর্তৃপক্ষও বলেছেন কলেজে সকল ছাত্রসংগঠনের অংশগ্রহনে সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশ সৃষ্টি হলেই ছাত্র সংসদ নির্বাচনী তফসিল ঘোষনা করা হবে। রফিক সেরনিয়াবাদ আরো বলেন, শিক্ষকদের উপর হামলা করে আন্দোলনের কোন মানে হয় নি। তিনি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন। একই কথা বললেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাকসুদুল আলম মাকসুদ।

বাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল বিন ইসলাম বলেন, বাকসু নিবাচন ছাত্রদের দাবী।এটা দ্রুত হওয়াও উচিৎ।কিন্তু কলেজে বিশৃঙ্খলা বা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে আন্দোলন করা কোন সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড হতে পারে না। বিশেষ করে শিক্ষকদের লাঞ্চিত করার বিষয়টি বিস্ময়কর। তিনি আরো বলেন, এরা ছাত্রলীগের রাজনীতিকে বিতর্কিত করে কলেজের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে চলছে। কলেজে এ ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়া ক্যাডারদের শাস্তি হওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বি.এম কলেজ ছাত্রসংসদের (বাকসু) সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে। এরপর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

-

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×