somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্য মেঘে নীল প্রজাপতি

৩০ শে জুন, ২০১৩ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার শূন্য মনের মেঘে তুমি ছিলে নীল প্রজাপতি
যার সব কিছু নিয়ে আমার বেঁচে থাকা ছিলো
সেই প্রজাপতি টাকে মন উজার করে ভালোবেসে যাওয়া
ছিলো আমার কাজ,কিন্তু আমি মনে হয় পারিনি তাকে
ভালোবাসায় বেঁধে রাখতে?আমার মনটা তাকে সপে দিতে
তাঁর মন টা কে আমার করে নিতে ?
তাই আজ আবার আমি আমার মন টাকে তোমাকে দিয়ে দিলাম…

আমার সব গুলো দুঃখ রেখে দিলাম…
তুমি তো আছো কোথাও না কোথাও, তাইনা?
আমার তো আর নেই আমার তুমি
আমার পরী,
জানি এখন অন্য কারো আছো… !
সেখানে মনে হয় অনেক সুখ অনেক ভালোলাগা তাই না ??
আর আমার কাছে শুধু যন্ত্রনা ঠিক না ??

আচ্ছা শোন এখন যে খানে আছো যদি সেখানে একটু হলেও দুঃখ থাকে,
হতাশা থাকে, না পাওয়ার বেদনা থাকে…
কিংবা হিসেব নিকেশের অমিল থাকে…
তাহলে এক কাজ করো সেই সব কিছু আমার এই শূন্য মন টার সাথে বেঁধে দিও...।
আমার মন ঐ অন্ধকার ঘরের চার দেয়ালের মাঝে থেকেও
ঠিক তোমার জন্য অধীর অপেক্ষায় থাকবে…!!
ফিরে আসবে তুমি !

আমি তোমার দুঃখ নিতে চাই…
আমি তোমার কান্না নিতে চাই…
দেবে আমায় তোমার দুঃখ তোমার কান্না গুলো ??

জানো তো আমি নষ্ট ছেলে আর কষ্ট আমার সঙ্গী,
আমার চোখে জলের বাঁধ নেই,
আমার চোখ যেন অবিরাম বরষার গান…

এই যে আজ হরতালে ঢাকা শহর থেমে আছে,
আমিও থেমে আছি অনেক কাল ধরে
জীবন আমার থেমে গেছে সেই সেদিন …
যেদিন তোমাকে প্রথম দেখি,প্রথম স্পর্শ করি তোমার হাত,
সেইটায় প্রথম এবং সেইটায় শেষ আর যাওয়া হয়নি আর তোমার সাথে দেখা ও হয়নি।

ঢাকা শহর টা আমার কাছে খুব বিরক্ত লাগে,
আমার কোন কিছু ভালো লাগে না,শুধু রাত জেগে থাকা আর তোমাকে নিয়ে
তোমাকে উদ্দেশ্য করে কিছু হাবিজাবি লিখার বৃথা চেষ্টা করা
আমার অন্ধকার ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি করে রাখা।
আর আমার তোমাকে ঘিরে স্বপ্ন গুলো বার বার মনে ভেসে ওঠে আর
মনে পড়ে তোমাকে?

তোমাকে নিয়ে কি করবো,প্রতিদিন কি করতাম?
আমার রুমের দেয়াল ঘড়ি টা আমাকে শুধু টিক টিক করে জানান দেয় আর রাগ করে
ও আমাকে জিগ্যেস করে প্রতি রাত,
তোমার পরী কোথায়?
আমি বোবা হয়ে চেয়ে থাকি,
আমার চোখ ভেসে যায় ঠাণ্ডা থর থরে এক কান্নায়…

আমি তোমার বসে থাকা আজকের দিনের সব টুকু বিরক্তি নেব,
আমি তোমার এই সকালের ওই দুষ্ট সঙ্গী টার সব টুকু ফাই ফরমাশ গিলে খাব…
তুমি কাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন বুনছো ?
ও তোমার কি নিতে পারে?
আমি তোমার সব নিতে পারি…
আমাকে দিয়ে দাও না প্লিজ...।

এই দেখ, আমি তোমার সব আঁচড় নিয়ে বসে আছি অফিসের এই ডেস্কের পাশে...
আমার ল্যাপটপ টার ডিসপ্লে তে তোমার ছবি আঁকছি…।

তোমার দেয়া ছবি গুলো
আমি আজ হতে আর খুলে দেখবো না…
দেখবনা কোনদিন…
ও যদি আমাকে প্রশ্ন করে, তুমি কোথায়?
ঐ একটা প্রশ্নের ভয়ে আমি আর খুলবো না …

আমি ঢাকা শহরে আজ তোমাকে খুজতে যাইনি,
বিশ্বাস করো…
প্লিজ…!!
অফিসের কাজে যদি ঢাকা যাই
কথা দিলাম আমি কোনদিকে তাকাবো না…
আমার মাথা নিচু করে রাখবো …।
আমি সত্যি আর বিরক্ত করবো না তোমাকে ।
আর কোন সমস্যা সৃষ্টি হবে না তোমার লাইফে আমার দ্বারা
প্রমিজ করলাম ।

আমি কোথায় যাবো?আর যাবো না কোথাও আর কাউকে কষ্ট দেব না
আর কারো লাইফে সমস্যা সৃষ্টি করবো না
আমার সারা টা অস্তিত্ব জুড়ে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো
আর অপেক্ষা করে যাবো যদি তুমি ফিরে আসো কোন একদিন ??
নিজে কে সব কিছু থেকে আলাদা করে একা একা বেঁচে থাকবো
আর আমার মন টা কে এই বলে সান্তনা দেব আমি তোমাকে ভালোবাসি
আর তুমি ফিরে আসবে একদিন ?

জানো আমার না খুব মন চাইছে তোমার কাল রাতের বিছানার চাদর টার
সব টুকু আড়ষ্টতা নিতে,
তোমার সারা রাতের নির্ঘুম রাত টুকু নিতে …
যার কাছে নিজেকে সঁপে দিয়েছ,
সেই মহা পুরুষ টার উগ্রতা টুকু আমি ছিনিয়ে নিতে চাই…

কেন জানো?
তুমি যাতে একটু ও কষ্ট না পাও…
যার হাতে হাত বেঁধেছো…
সেই হাতের খস খসে তিক্ততা টুকু, আচ্ছা শোনো এই খস খসটা
যদি তোমার কাছে অসহ্য লাগে,

তাও দিও…
পরী,

আমি আর ভাবতে পারছিনা…

আমি তোমার কাছ হতে শুনা আমার সব প্রিয় গান গুলোর সুর
আমার মনের সাথে তোমায় দিয়ে দিলাম…

তুমি আজ এই দিনে একটু হলেও

হাসো…

প্লিজ…

লাভ ইউ না?

১।তুমি আর নেই সে তুমি…

২। আলো আলো আমি কখনও খুঁজে পাবনা, চাঁদের আলো তুমি কখনও আমার হবেনা…

কেন আজ এত একা আমি?

৩। তোমাকে মনে পড়বেই…

আরও সব আমার প্রিয় গান গুলো আজ বাজবে তোমার জন্যই…

শুনে নিও কোন এক অবসরে…

আমার মন টাকে কষ্ট দিওনা…

ফিরিয়ে দিওনা…

ভালবাসা চাইনি আর…

সুখ চাইনি আর…

তোমার কাছেই তোমার সব কষ্ট চেয়েছি…

আমি যে আজো তোমাকেই ভালবাসি…

অফিসের কাজে ডুবে থাকা এই মুখোশ টার আড়ালে যে আছে,

সে আজো তোমাকেই খুঁজে বেড়ায়…

"ভোরের আলোয়,
সকালের রোদ্দুরে,
দুপুরের খটখটে অভিব্যক্তি হীন আলস্যে,
বিষণ্ণ রোদে পুড়ে যাওয়া ক্লান্ত সময়ে
রক্তিম লাল আভায় মন ভালো করা গোধুলী লগনে
নিস্তব্দ রাতের আঁধারে "

শেষ বিকেলের ‘তোমার ঘুম ভাঙ্গা কণ্ঠ শুনার জন্য?’ সেই ফোন কল টার অপেক্ষায়
আমার মন বসে থাকে…

আমি আজ এক বুক কষ্ট নিয়ে

ফুয়াদের রাত জেগে করা নতুন কোন গানের সুর ফুঁড়ে ফুঁড়ে
আইয়ুব বাচ্চুর এবং জেমসের আর মাকসুদের
"তুমি কি আমায় আগের মত বাস ভালো"
এই গান গুলো শুনে শুনে।

আর এলিটার বিষণ্ণ সুর ভাসে…

ভালবাসা একটাই আমার !

তোমার চোখের জলে লেখা নীল কাব্য…

আমার ঠোঁটে তোমার ছুঁয়ে দেয়া সেই নীল আদর…

কতদূর আমি যাব আর তোমাকে ছাড়া?

কতদূর আমি আর মেঘ খুঁজবো বৃষ্টি ছাড়া?

কতদূর গেলে আমাকে একটা শুন্য কবর জড়িয়ে ধরবে?

তোমায় ছাড়া এক দিন ও নয়,

এক এক একটা ক্ষণ যেন নিঃশব্দের নীল রক্তক্ষরণ…

আমি তোমাকে এখনও ভালবাসি…

অনন্তকাল বাসতে চাই…

কিন্তু আর কোন দিন ও বলতে যাবনা
আর বলতে ও পারবো না…
সে কথা…

ভালবাসা সব সইতে পারে,
আমিও সব সইতে পারবো।
কিন্তু একটা জিনিষ পারবো না
তাঁর জন্য আমাকে ক্ষমা করে দিও,
তোমার প্রতি আমার ভালোবাসা কমাতে পারবো না
আর তোমাকে ভুলতে পারবো না।

তোমাকে ভেবে তোমার সৃতি গুলো নিয়ে
তোমার ফিরে আসার অপেক্ষায়
নির্ঘুম রাত জেগে থাকা এক

নষ্ট ছেলে…
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×