somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদার (সরকারী) বাড়ী

০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে রাজনীতিতে আলোচিত ঘটনা খালেদার মঈনুল রোডের বাড়ীর বরাদ্দ বাতিল। এবং মজার ঘটনা হচ্ছে, এই বরাদ্দ বাতিলের প্রতিবাদে বিএনপি সারাদেশে দুই দিন ব্যাপী কর্মসূচীর ঘোষনা দিয়েছে। অর্থাৎ খালেদার ব্যাক্তিগত স্বার্থে বিএনপি কর্মসূচী দিয়েছে।
অনেকে বলছেন এই বরাদ্দ বাতিল প্রতিহিংসা থেকে করা হয়েছে, অনেকে বলছেন ঠিক আছে (আমিও মনে করি ঠিকই আছে)
মইনুল রোডের এই বাড়ীটি বরাদ্দ দেওয়া হয়, কোন রকম আইন কানুন না মেনেই। তারপরেও সেটা মেনে নেওয়া যায়। কেননা একজন রাষ্ট্রপতির বিধবা স্ত্রী এবং সন্তানরা সরকারের তরফ থেকে একটি বাড়ী পেতেই পারেন বলে মনে হয়। কিন্তু তাকে গুলশানে আরেকটি বাড়ী দেওয়া হয়, এবং এটা মন্ত্রীসভার সিদ্ধান্তের মাধ্যমে দেওয়া হয়।
কথা হচ্ছে একজনকে দু’টি বাড়ী কেনো দিতে হবে? আর একজনের নামে দু’টি সরকারী জমি/বাড়ী ইজারা/বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। তাই এই বরাদ্দ বাতিল যৌক্তিক।
একেবারে নামমাত্র মূল্যে মঈনুল রোডের বাড়ীটি খালেদাকে বরাদ্দ দেওয়া হয়, নয় বিঘা আয়তনের এই বাড়ীর বিঘা প্রতি খাজনা ধার্য্য করা হয় এক টাকা, অথচ সেই এক টাকা করে প্রদেয় খাজনাও খালেদা জিয়া দেননি!(২০০১ পর্যন্ত) আহা! কি অসহায় তিনি ও তার পরিবার! বছরে বিঘা প্রতি একটাকা খাজনাও দিতে পারেন না! এতবছর ধরে খাজনা পরিশোধ না করায় তার নামে বরাদ্দ বাতিল যৌক্তিক হয়েছে।
খালেদাকে তার অসহায়ত্বের জন্য সেই সময় এই বাড়ীটি বরাদ্দ দেওয়া হয়েছে, এখন কি খালেদা ও তার পরিবার সেইরকম অসহায় ও বিত্তহীন? তার দিন বদলাইছে, তার এখন আর এই বাড়ীর প্রয়োজন নেই। তাই বরাদ্দ বাতিল যৌক্তিক হয়েছে।
তাকে মঈনুল রোডের বাড়ীটি বরাদ্দ দেওয়া হয়েছিলো বসবাসের জন্য, এবং ইজারা/বরাদ্দকৃত বাড়ীর বিপরীতে ঋণ নেওয়া যায়না। তার সেই বাড়ীর বিপরীতে ঋণ নেওয়া হয়েছে, যা আইনের সুস্পষ্ট লংঘন। এমনকি মার্শাল ডিষ্ট্রিলারিজ(মদ প্রস্তুতকারী) ও খাম্বা লিমিটেড (বিখ্যাত খাম্বা লিমিটেড, নামেই যার পরিচয়!) নামক দু’টি কোম্পানীর ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়েছে ঐ বাড়ীর ঠিকানা। তাই তার নামে বরাদ্দ বাতিল যৌক্তিক হয়েছে।
খালেদা ক্যান্টনমেন্টে বাড়ীতে বসে রাজনীতি করেন, যা আইনের সুস্পষ্ট লংঘন। খালেদার রাজনীতি বন্ধ করা যাবেনা, কাজেই বরাদ্দ বাতিলই যৌক্তিক হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় আহত হুমায়ুন আজাদকে সিএমএইচ এ দেখতে যেতে চাইলে সেখানে তাকে বাধা দেওয়া হয়, এবং তিনি গাড়ী ছেড়ে হেঁটে সিএমএইচ এ গেলে, তার নামে মামলা দেওয়া হয়। আর খালেদা জিয়া বছরের পর বছর ক্যান্টনমেন্টে থাকবেন!(তিনি এখন বিরোধী দলীয় নেতা) এক দেশে দুই আইন মেনে নেওয়া যায়না। তাই তার নামে বরাদ্দ বাতিল যৌক্তিক হয়েছে। (প্রতিহিংসা হলেও ঠিক আছে)

অনেকেই এই কথার ভিন্নমত পোষন করতে পারেন। তাদের কাছে অনুরোধ, কেনো খালেদার ঐ বাড়ীর বরাদ্দ বহাল থাকা উচিত সে বিষয়ে আলোকপাত করবেন।
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×