কবি তার শব্দগুলো, তোমার জন্য তুলে রেখেছে ময়ূরাক্ষী।
তোমার অপেক্ষায়,
মেঘগুলো সব বর্ষা থামিয়ে;
মুগ্ধ নয়নে চেয়ে আছে তোমার পথে।
ঘাসফুলগুলো, ভোরের প্রথম শিশিরটুকু জমিয়ে রেখেছে
তোমার পায়ে মাখাবে বলে।
শিউলি তলার ফুলগুলো কাল ও ঝরেনি।
পাখিগুলোর নির্ঘুম ডানা জাপটানো,
রাতের নিরবতা কে অস্থির করে তুলে আরও।
তুমি কখন আসবে ময়ুরাক্ষী?
তুমি আসলে একটি কবিতার জন্ম হবে,
তুমি আসলে বৃষ্টি হবে।
তুমি আসলে ভোরের শিশির ঝরে যাবে ঘাসফুল থেকে।
তুমি আসলেই শিউলি ফুলে ফুলে সাদা হবে আমার আঙিনাটুকু।
তোমার অপেক্ষায় ময়ুরাক্ষী।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



