somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট মায়া এবং আমি (END of an ERA), মন ভাঙ্গার গল্প !!!

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম বারের মতো অফিসে লেটে আসলাম। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে বুকটা। আমি আঁতেল টাইপের কর্পোরেট না। কিন্তু কেন যেন একমি'তে জয়েন করার পর থেকে একটা চ্যালেঞ্জের মতো নিয়ে ফেলেছিলাম চেষ্টা করবো লেট না করতে। অন্তত প্রবেশান পিরিয়ডে তো না ই।
৪ মাস পরে হুট করে দেখি রেকর্ডের মতো হয়ে যাচ্ছে। আমি একদিনও লেট না। হঠাত একদিন লিফটের গোড়ায় দাঁড়িয়ে দেখি আর ৩ মিনিট আছে। আমি লিফটের জন্য অপেক্ষা না করে সিড়ি দিয়ে দৌড় লাগালাম। ৯ তলায় উঠে এলাম আড়াই মিনিটে। কার্ড পাঞ্চ করার সময় দেখি ৩০ সেকেন্ড বাকি। হঠাত টের পেলাম বুক ধরফর করছে। ইন্সট্যান্ট পালস রেট মেপে দেখি ১২০ এর উপরে। টের পেলাম কি ভুল করতে যাচ্ছিলাম আরেকটু হলেই। মারাও যেতে পারতাম এভাবে। প্রায় ৩০ মিনিট সময় লাগছে আমার স্বাভাবিক হতে। তাও লেট করিনি।
শ্যামলীতে প্রায় প্রায়ই জ্যাম থাকে। এমনও হয়েছে, নেমে হাঁটা ধরেছি। দেখি কুলাচ্ছেনা, জগিং এর স্টাইলে দৌড়। ঘেমে নেয়ে একাকার হয়ে, চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হবার বিরাট ঝুঁকি নিয়েও যখন দেখতাম ঠিক সময় মতো পৌছে গেছি, মনটা কেমন যেন শান্তি লাগতো। মনে হতো কিছু একটা অর্জন করেছি। ছোটবেলায় দেখা "বন জোভি'র" "ইটস মাই লাইফ" গানটার চিত্রায়নের মতো। আমি দৌড়াতাম অফিস আসার জন্য, ক্লান্তিহীন।
বস একদিন বলেছিলো, আপনি কি সুপারম্যান নাকি? ক্যামনে পারেন?

একজন মহান যোগালী কিংবা চাষাভূষার (ষাটোর্ধ, ভিক্ষা করেনা, কোদাল কাস্তে নিয়ে রোজ সকালে কাজে যায়, একদিন উনাকে টেম্পুর পাদানিতে দাঁড়িয়ে থাকতে দেখে সিট ছেড়ে নেমে গিয়েছিলাম) জন্য সিট ছেড়ে দিয়ে অনেকটা পথ হেঁটেও লেট হয়নি কখনো আমার। এক বড় আপুকে পেয়েছিলাম টেম্পুতে। আমার সাথেই জব করেন। উনি হন্টন প্রেমী। বিকালে দেড় ঘন্টা হেঁটে বাসায় যান। উনার সাথে অর্ধেকের বেশী রাস্তা হেঁটে এসেও লেট হয়নি আমার। ঠিক সময় মতো পৌঁছে গেছি।

আর পারলাম না আজ। ৭.৪৫ এ ঘুম ভাঙ্গলো। প্রকৃতির ডাক এরকমই হয়। শত এলার্মেও কারো হাত থাকেনা কোন। যা হবার তাই হলো। বের হয়ে গাড়ি পেলাম না। রিকশা নিলাম একটা তাও ভাঙ্গাচোরা। অকেশনাল রিকশাওয়ালা। তেল-গ্রীজ শেষ কবে দিয়েছিলো কে জানে। শেষে শ্যামলীর জ্যাম। যখন অফিসের সামনে পৌছালাম দেখি ৮.৪০ বাজে।। টাইম শেষ। ভগ্ন মনোরথে বসকে একটা এসএমএস দিলাম। বস, অনেক ট্রাই করেও পারলাম না আজ। প্রথম বারের মতো আমি লেট। নাস্তাটা তবে করেই আসছি।

কেমন যেন বুকটা ফাঁকা ফাঁকা লাগলো। এখনো লাগছে। মনে হচ্ছে লেট না করাটা আমার সন্তানের মত। হারিয়েছি আমি আজ। অদ্ভুত না? কর্পোরেট লাইফের সবচেয়ে জঘন্য জিনিসটার প্রতিও মায়া।

মায়া খুব অদ্ভুত জিনিস। খুব অদ্ভুত !!!
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×