সোনার বাংলা ?????!!!!!!!!!!!!.....
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার দেশ সোনার বাংলা
সোনা যে আর নাই
এত সোনা গেলো কোথায় ?
কোথায় খুজে পাই।
সোনা ছিল গোলার ধানে
পুড়ে,ভাসে তা খড়া,বানে,
ছিল সোনা পাটের আঁশে
এখন করলেই চাষ,চাষী ফাঁসে।
পদ্মায় আর গায় না মাঝি
মাছ ধরতে কেউ হয় না রাজি
দেয় না কেউ আর নায়ে পাড়ি
চলছে সেথায় মালের গাড়ি,
আজব দেশের মতই
আজব কাণ্ড যত,
পদ্মার ইলিশ শোনায় আজ
রূপকথারই মত।
হাসন,লালন গায় না কেউ
গায় না ভাটিয়ালি
DJ'র সাথে নাচে সবাই
না বুঝেই দেয় তালি।
রেশম,পশম, জামদানি
এখন হয় তা আমদানি;
বুনেনা আর তাত
তাতে কাপড় বুনতে গিয়েই
তাঁতীর মাথায় হাত।
মুক্তি্যুদ্ধের সেই চেতনা
শুধুই এখন দেয় বেদনা,
চিন্তা সবার গেছেরে ভাই
বহ্হু দূরে সরে
মুক্তি্যুদ্ধা ধুকে মরে
রাজাকারের ডরে।
কত কিছুই বদলে গেছে
বদলায় নি ভাই আগে পিছে
কোটি বাঙালির অন্তর
ছিল যেমন,তেমনি আছে
থাকবে যুগযুগান্তর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন