- ভাইজান বৃষ্টির মধ্যে খাড়ায়া বিড়ি ফুকেন ক্যানো?
- আমার ইচ্ছা।
- পানির সাথে তামুক পেটের ভিতরে গেলে বিরাট অসুখে পড়বেন। দোকানের ভিতরে আইয়া খাড়ান।
- না, থাক। এখানেই ভালো আছি।
- সিগারেট টা ভিজা গেলে টানবেন কেমনে? ভিতরে আহেন।
মানুষের আথিতেয়তা মাঝে মাঝে বেশ বিরক্তিকর হয়ে যায়। বৃষ্টির মধ্যে এককাপ চা গলধকরনের পর সিগারেট ধরাতেই এই বিপত্তি।
হাইস্কুলে থাকার সময় এই একটা খেলা ছিল আমাদের। বৃষ্টির মধ্যে হেটে হেটে কে কতক্ষন সিগারেটের আগুন বাঁচিয়ে রেখে চলতে পারে এটা ছিল বিষয়। মজার ব্যাপার ছিল সিগারেট যতই ভিজুক কড়া করে টানলেই ধোঁয়া বের হতো। আর ঝুম বৃষ্টির মধ্যে সে এক দেখার মত বিষয়ই ছিল বটে।
আজকে বহুকাল পরে সংক্রামক রোগটি (বৃষ্টিতে ভেজা) পেয়ে বসলো। ঠান্ডা লাগবে বা জ্বরে পরে ঘরে বসে থাকতে হবে সে চিন্তা তুলে রাখলাম, পায়ের জুতা খুলে নেমে গেলাম বৃষ্টিতে। হাঁটু পানি। পায়ের নিচে ভেজা মাটি। কাকর, ইটের গুড়া, সিমেন্ট বালি, পলিথিন, আধখাওয়া ফল, কনডমের খালি প্যাকেট। হাটতে হাটতে পিচের রাস্তা। ধাবমান গাড়ীর চাকার ছলকে দেওয়া পানি। মজাই লাগছে।
বেঁচে থাকা বেশ উপভোগ আর আনন্দের বিষয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



