somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের সিদ্ধান্তে বাংলাদেশি তরুনদের ভাবনা। (আপনার সুচিন্তিত মতামত জানান)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রকৃতপক্ষে সীমান্তে ভারতের আসল চেহারা মাত্র ফুটে উঠল। তারা বাংলাদেশকে কখনোই বন্ধু ভাবেনি আর কোন দিন ভাববেও না। তারা নিজেদের স্বার্থে উপরে ভাল ব্যবহারের অভিনয় করে। আর ভিতরে ভিতরে কিভাবে বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখা যায় সেই প্ল্যান করে। ফেলানীর ঘটনা তাদের অভিনয়ের মুখোশ
উন্মেষিত করে দিয়েছে। আর সাম্প্রতিক সীমান্তে নিরাপত্তার নামে চালক বিহীন বিমান (ড্রোন) ব্যবহারের ঘোষণা দিয়েছে ভারত।

আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কি ভূমিকা রাখে সেটা তরুন সমাজ দেখতে চায়। এই ড্রোন থেরাপীর সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা আসলে ফেলানীর মত তরুনীদের পানি পানি চিৎকারে কতটুকু লজ্জিত।

বাংলাদেশ ভারতের অর্থনৈতিক অবস্থা খুব বেশি পার্থক্যের নয়। যদিও তাদের টেকনোলজি বিশ্বমানের তবুও সেটার প্রভাব সাধারণ জনসাধারনের উপর পরে নি। ফলে খোলা বাজারের অর্থনীতি বাংলাদেশের থেকে খুব বেশি উন্নত নয়। ফলে দল বেঁধে সে দেশে গিয়ে কাজ করা বা বিজনেস করার মত পরিবেশ সে দেশে এখনো সৃষ্টি হয় নাই। বরং এখনো তাদের দেশে অনাহারীর শতকরা হিসেব আমাদের থেকে অনেক বেশীই। আর কৃষক মৃত্যুরর হারে তো তারা পৃথিবীতেই চ্যাম্পিয়ন। তার পরও কিছু বাংলাদেশি অবৈধ ভাবে সেদেশে প্রবেশ করে। এটা সত্য।
- প্রথমত বাংলাদেশ সরকারের উচিত এই অনুপ্রবেশ বন্ধে স্থায়ি পদক্ষেপ নেয়া।
- দ্বিতীয়ত চোরাচালানি বন্ধে দুই দেশেরই কার্যকরি পদক্ষেপ নেয়া।

মূলত: অবৈধ অনুপ্রবেশের অধিকাংশই প্রবেশ করে চোরাকারবারির প্রয়াসে। আর এই কারবারিতে দুই দেশের লোকই জড়িত। শুধু তাই নয়, এই কারবারিতে জড়িত থাকে স্বয়ং বিএসএফ এর সদস্যরাও। অধিকাংশ হত্যাকান্ডের ঘটনা অনুসন্ধান করলে খবর চলে আসে বিএসএফ এর সাথে লেনদেনের হেরফের হওয়ার। ফলে রাগান্বিত সেনা সদস্য নিজেই গুলি করে কেড়ে নেয় তাজা প্রাণ।

আসলে চোরাচালানির বিষয়টি বাদ দিয়ে বাকি যেই সব ঘটনা সীমান্তে ঘটে সেগুলো খুবই স্বাভাববিক। অন্যান্য দেশের অনেক সীমানতেই এমনটা ঘটে। আমাদের দুই দেশ অপেক্ষাকৃত গরিব ও অধিক জনসংখ্যা হেতু ঘটনা একটু বেশি ঘটবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেজন্যে এটা নিয়ন্ত্রন করার জন্যে ড্রোন ব্যবহার করতে হবে এটা কি কোন কমন সেন্সের বিষয় হলো???

এতে সমাজে বিশেষ করে সীমান্ত অন্চল গুলোতে অযথাই সারা বছর উত্তেজনা বিরাজ করবে যা কখনোই কারো জন্য ভাল ফল বয়ে আনবে না। বরং ছোট খাট ঝামেলা আতংকের কারনে বৃহৎ আকারের রূপ নিবে। ক্ষতিগ্রস্ত হবে দু'দেশই।

আরেকটি সমস্যা সামনে হবে সেটা হলো জঙ্গিবাদ সমস্যা। আমাদের দেশে অন্য অনেক দেশের চেয়ে জঙ্গি হামলা বা গোপন হামাল অনেক কম হয়। ভারতের চেয়েও কম হয়। এতে বর্তমান সরকারের কিছু পদক্ষেপের প্রশংসা করতে হলেও তাদের আরেকটি গুনাগুন তেমনি ভাবে নিন্দনিয়। তারা বাংলাদেশের ছোটখাট কিছু সমস্যাকে জঙ্গি হিসেবে বহির্বিশ্বে প্রচারনা করে বিরোধীদকলে হেনস্তা করতে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে। এই সমস্যাটাই অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য কাল হয়ে দাড়াবে। ভারত নিজেদের সেফটির জন্যে খুব সহজেই বাংলাদেশের বিভিন্ন অন্চলের উপর নজড়দারি করবে এবং বিনা প্রয়োজনে আমাদের অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ করবে।

সুতুরাং, আমরা তরুন সমাজ আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুদূর প্রসারি সিদ্ধান্ত নিতে চাই। আমরা ভোটের রাজনীতি হিসেব করে পাঁচ বছরের চিন্তা করি না। তাই, আমাদের দায়িত্বপ্রাপ্ত মহলকে অনুরোধ করব দয়া করে আামদের তরুনদের ভবিষ্যত চিন্তা করে এবং আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে ভারতকে সীমান্তে ড্রোন ব্যবস্থার পদক্ষেপ থেকে সরে আসতে বাধ্য করুন।





আমরা ভারতকে প্রভু নয় বন্ধু হিসেবে পেতে চাই........


ফেসবুকে আলোচনা করতে চাইলে Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৭
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×