somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইকথাঃ রবার্ট ব্লকের বিখ্যাত থ্রিলার সাইকো'র দ্বিতীয় কিস্তি (সাইকো ২)

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বইয়ের নামঃ সাইকো ২
লেখকঃ রবার্ট ব্লক
রূপান্তরঃ Md Fuad Al Fidah
প্রকাশনীঃ আদী প্রকাশন
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা মাত্র
-
নরম্যান বেটস কে চিনেন তো?

রবার্ট ব্লকের সাইকো পড়া থাকলে সেই বিনম্র,লজ্জাবনত মোটেল পরিচালক নরম্যান বেটস কে অবশ্যই মনে থাকার কথা! আর না চিনে থাকলে, এই বই পড়ার আগে 'সাইকো' বইটা পড়ে নিবেন অবশ্যই।

মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডারে ভোগা বেটস কে ভর্তি করা হয়েছিল স্টেট হসপিটালে,মানসিক চিকিৎসা চলছিল ডাঃ ক্লেইবর্ন এর অধীনে।তার চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠিছিল সে, ডাঃ ক্লেইবর্নও নিজেকে সফল ভাবতেন।আর সে সফলতার গল্প নিয়ে লিখতে চেয়েছিলেন একটা বই,ভেবেছিলেন এই বইটাই তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে!

নরম্যান বেটস নিজেও ভাবতেন সে এখন সুস্থ, মানসিক হাসপাতাল ছেড়ে বাইরের পৃথিবীতে স্বাভাবিক জীবন যাপনের অধিকার রাখে সে এখন।কিন্তু যেতে দেওয়া হচ্ছে না তাকে,বরং অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।অবশেষে এক সন্ধ্যায় এক সুযোগে হসপিটাল ছেড়ে পালায় সে!পেছনে পড়ে থাকে রক্তের দাগ!

কিন্তু যে ভ্যানে করে পালাচ্ছিল সে দূর্ঘটনায় পুড়ে কয়লা হয়ে যায় সেটি,ভেতর থেকে উদ্ধার করা হয় পুড়ে যাওয়া দুটি লাশ।ধারনা করা হয়,লাশ দুটির একটি নরম্যান বেটস এর!সত্যিই কি মারা গেছে নরম্যান?

নাকি প্রতিশোধ নিতে ফিরে গেছে পুরনো চরিত্রে? মারা যাওয়ার ব্যাপারটি বিশ্বাস হয় নি ডাঃ ক্লেইবর্নের!কিন্তু কিসের ভিত্তিতে?

ওদিকে হলিউডে নরম্যান বেটস এর জীবনীকে ভিত্তি করে সিনেমা তৈরির প্রস্তুতি চলছে।ডাঃ ক্লেইবর্নও রওনা দেয় হলিউডের পথে,উদ্দেশ্য নরম্যান বেটস এর হত্যাযজ্ঞ থামানো!কিন্তু তা কি পারবে সে?অজানা বাধার পরও কি চলবে সিনেমা বানানো?নাকি অন্য কিছু অপেক্ষা করছে আমাদের সামনে?

পাঠ প্রতিক্রিয়াঃ
-
রবার্ট ব্লক 'সাইকো' লেখার ২৩ বছর পর এর সিকুয়েল 'সাইকো ২" লিখেছিলেন।প্রথম বইটা যেভাবে ঝড় তুলেছিল,সে রকম দ্বিতীয় বইটার প্রতিও আলাদা একটা প্রত্যাশা ছিল হয়তো।লেখক সে চেষ্টাও করেছেন।কিন্তু সাইকোতে যে গতি ছিল, সে তুলনায় 'সাইকো ২' অনেকটাই ধীরগতির।শুরুটা ঝড়ের গতিতে হলেও মাঝখানে এসে তা থেমে যায়,বিস্তৃত করতো যেয়ে অনেক ডিটেইলিং করতে হয়েছে।অনেকগুলো চরিত্রের সন্নিবেশ করা হয়েছে,করা হয়েছে চরিত্রের বিশ্লেষন।তবে মাঝখানের এই অংশটুকু পার হবার পর আপনাকে আর থেমে থাকতে হবে না!ফোরজি গতিতে এগিয়ে যাবেন আপনি!আর এই গতির কারনেই হোক,কিংবা অন্য কারনে,শেষে এসে আপনাকে বেশ বড় কয়েকটি ধাক্কা খেতেই হবে!ধাক্কার খাওয়ার ইচ্ছা থাকলে হাতে নিন বইটি,হ্যাপি রিডিং! :-D

আর অনুবাদের প্রসঙ্গে বললে,বলতে হবে সহজবোধ্য, সাবলীল অনুবাদ হয়েছে।আর অনুবাদককে বিশেষভাবে একটা ধন্যবাদ দিতেই হয়, কারন রবার্ট ব্লচ কে উনি শুদ্ধ করে রবার্ট ব্লক করেছেন।এ বিষয়টা নিয়ে খটকা ছিল।শুভ কামনা রইল। :-)
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×