somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাইরেসিরও দরকার আছে : গিয়াস উদ্দিন সেলিম

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূতের মুখে রাম নাম! গিয়াস উদ্দিন সেলিমের কথা শুনলে প্রথমে সেটাই মনে হবে। বলে কিনা, পাইরেসিরও দরকার আছে। এটা না হলে কিছু মানুষ বঞ্চিতই থেকে যেত। তাদের আর 'মনপুরা' দেখা হতো না। অথচ বৃহত্তর নোয়াখালীর এই কৃতিসন্তানই একমাত্র পাইরেসি ঠেকিয়ে বাংলা চলচ্চিত্রের রেকর্ড ভেঙেছেন বাণিজ্যের বিচারে। পাইরেসি মড়ক ঠেকানোর জন্য সেলিমের কৌশল যেন জলজ্যান্ত এন্টিভাইরাস। সম্প্রতি সেলিম ‘মনপুরা’র বিপণন থেকে খানিক মন উঠিয়ে মন বসিয়েছেন তার নতুন ছবি ‘কাজল রেখা’তে। মূলত সেই ফাঁকেই ‘মনপুরা’ পাইরেসি হয়ে এখন সর্বত্র। এ নিয়ে সেলিম খুব একটা মনক্ষুণ্ণ নন। তিনি বলেন, কম তো আর চেষ্টা করলাম না। তাও আবার একক উদ্যোগে। এখন পাইরেসি হচ্ছে হোক। কারণ, একটা শ্রেণী আছে যারা পাইরেসি ক্যাসেট না পেলে কোনো কিছু দেখতে বা শুনতে চায় না। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সহজাত দুর্বলতার মতোই। তাছাড়া আর কত চেক দিবো। আমি মনে করি ‘মনপুরা’ দেশের প্রায় প্রতিটি কোনায় এরই মধ্যে চলে গেছে। এখন পাইরেসি হয়েও খুব একটা লাভ নেই। বরং আমরা এখন দেশ জয় করে দেশের বাইরে এ ছবিটাকে নিয়ে যেতে চাই। অংশ নিতে চাই বিভিন্ন চলচ্চিত্র উৎসব আর আন্তর্জাতিক টিভি চ্যানেলে। ‘মনপুরা’ নিয়ে সেলিমের আন্তর্জাতিক ভাবনা এখনও অব্যাহত রয়েছে, তবে তার চলমান কার্যক্রম ‘কাজল রেখা’কে নিয়েই। এরই মধ্যে এর চিত্রনাট্য তৈরিতে নেমে পড়েছেন ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকাকে পাশে রেখে। সেখান থেকে তিনি চিত্রনাট্যের মধ্য দিয়ে তুলে ধরছেন বাংলার ৫-৬শ’ বছরের ইতিহাস। তিনি বলেন, এখানেও প্রেম-ট্রেমের চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ‘কাজল রেখা’র মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যটাকে তুলে ধরতে চাই। কারণ, বাঙালি ইতিহাস-ঐতিহ্য ভুলে যায়। যার জন্য এই ‘কাজল রেখা’র বড্ড প্রয়োজন মনে করছি। আমি দেখাতে চাই কয়েকশ’ বছর আগে এই আমরা কেমন ছিলাম।

সেলিম ‘কাজল রেখা’র চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আসন্ন ঈদ বাজারে নাটক তৈরির শত লোভনীয় অনুরোধ পাশ কাটিয়েছেন দ্ব্যর্থহীনভাবে। তিনি বলেছেন, নাটক যে বানাবো না তা কিন্তু নয়। আমি নাটকের মানুষ, এটা এখনই ভুলে যাইনি। যেতেও চাই না। তবে আমি এখন কাজল রেখাকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, ঈদের নাটকের মধ্যে ডুব মেরে। তাছাড়া নাটক বানানোর জন্য আমাদের এখানে এখনও অনেক গুণী এবং জনপ্রিয় নির্মাতা আছেন। সেখানে আমি একজনের অনুপস্থিতি ব্যাপার না। এদিকে কাজল রেখার চিত্রনাট্যের পাশাপাশি এরই মধ্যে শুটিং লোকেশন খুঁজতে মরিয়া হয়ে উঠেছেন সেলিম।
চলতি সপ্তাহে টানা ১০ দিন সুনামগঞ্জের বিভিন্ন হাওর-বাঁওড়ে কাটিয়ে এসেছেন মনপুরা’র টেকনিক্যাল টিম নিয়ে। ঘরে বসে ‘কাজল রেখা’র যে অংশটি লিখছেন, ঠিক সে অংশটি চিত্রায়ণের যুৎসই লোকেশন খুঁজে বের করছেন। কারণ, হাতে খুব একটা সময় নেই। তিনি বলেন, হাতে সময় মাত্র ২০১০ সাল। এই এক বছরের মধ্যে ‘কাজল রেখা’কে এডিটিং প্যানেলে তুলতে হবে। আর ২০১১ সালের প্রথমদিকেই তুলতে হবে সিনেমা হলে। এর মধ্যে শুটিং, এর আগে স্ক্রিপ্ট, লোকেশন, পাঁচশ’ বছর আগের কস্টিউম, কাস্টিংসহ সবকিছু গুছাতে হবে এ বছরের মধ্যেই। ‘মনপুরা’র আকাশচুম্বী ব্যবসার পর ‘কাজল রেখা’র শুটিং। এবারতো আর টাকার ঝামেলা নেই। দরকার হবে না সমবায় সমিতির।

কাজল রেখা’র শুটিংয়ের জন্য দেশের বাইরে যাবেন নাকি?
অনেকটা ঘৃণাভরেই সেলিম বলেন, প্রশ্নই আসে না। পুরো শুটিং দেশের মধ্যেই হবে। আর সবাই মিলে কোটি কোটি টাকা ব্যবসার কথা বলছেন ঘুরে ফিরে। একবারও কি ভেবেছেন, এই ‘মনপুরা’ যদি সফল না হতো তাহলে বাকি জীবনটা আমাকে কৃতদাস হয়ে থাকতে হতো। সুতরাং বাণিজ্যের ভাবনায় উদ্বেলিত হতে চাই না, কাজ করতে চাই। আরও অনেক কিছু বাকি রয়ে গেল।

-সৌজন্যে: দৈনিক মানবজমিন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×