somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংস্কৃতিক আগ্রাসন, প্রথম আলোর স্ববিরোধিতা ।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ বুঝে পাশ্চাত্য রীতির প্রচলন কিংবা নিজ দেশের সংস্কৃতির পরিচর্যার অভাব মানুষকে যেমন ব্যক্তিত্ত্বহীন করে তোলে,তেমনি তার দীর্ঘদিনের পরিচর্চায় জাতিকে পথভ্রষ্ট করে তোলে।এই থাবাটা বেশী পড়ছে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে উঠতি বয়সীরা তারুন্যের উচ্ছলতায় অতি-আধুনিক হতে চায়।
আমাদের দেশের আর,জে বা ডি,জেরা যা করে থাকে তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।এই ভাষা-দূষণ,সংস্কৃতি-দূষণ অনেকটা নদী দূষণের মত।বলা যায়-বুড়িগংগায় একটি মাছও বেঁচে নেই শুধু দূষণের কারণে।এভাবে চলতে থাকলে, এই দূষণের মহাযাত্রায় হয়তো একদিন আমাদের শুদ্ধ বাংলাভাষা ও সংস্কৃতিও হারিয়ে যাবে সন্দেহ নেই।
সূত্রঃ Click This Link
আমাদের এই সংস্কৃতি গড়ে উঠেছে আমাদের ধর্ম,ইতিহাস,সংগ্রাম(ভাষা আর স্বাধীনতা) কি ঘিরে অন্য সব সংস্কৃতির মত তবে প্রেক্ষাপট এবং কিছু ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানগুলো হয়ত ভিন্ন হতে পারে।
অপরাপর সংস্কৃতির মত আমাদের সংস্কৃতিতেও সাধুবাদ, বিদায় কিংবা আত্মতুষ্টির বিষয়গুলিতে সংখ্যাগুরু সংস্কৃতির প্রাধান্য রয়েছে।যেমন-জাতি-বর্ন নির্বিশেষে সালাম দিয়ে কোন টিভি শো ,সাংস্কৃতিক অনুষ্ঠান, বা শুভেচ্ছা বক্তব্য শুরু হয়,আবার বিদায় বেলায় ব্যবহার হয় আল্লাহ-হাফেজ বা খোদা-হাফেজ।ঠিক তেমনি, ইন্ডিয়াতে জাতি-বর্ন নির্বিশেষে নমস্কার দিয়ে যেমন প্রারম্ভিক সূচনা হয় তেমিন বিদায়-বেলায় জয়-শ্রীকৃষ্ণার প্রয়োগ হয়। অর্থাৎ যে যার সংস্কৃতিতে সংখ্যাগুরু সম্প্রদায়ের সাংস্কৃতিক আধিপত্য মেনে নিয়েছে।
এতে দোষের কিছু নেই,কারণ এতে কোন চাপ-প্রয়োগ নেই এবং ছোট ছোট গোষ্ঠী-উপগোষ্ঠীগুলো যে যার মত সাংস্কৃতিক আধিপত্য মেনে নিয়েছে কারণ সে দেশের সংস্কৃতিতে এই আধিপত্য অর্জনকারী গোষ্ঠীর অবদান এবং প্রভাবও রয়েছে ততোধিক।
হঠাত পেয়ে বসা ব্যক্তিস্বাধীনতায় কোন কোন ক্ষেত্রে একটি জাতিকে বিপদগ্রস্ত করতে পারে।যেমন-আফগানিস্তান।
এতে যেমন পাশ্চাত্য ধারণার প্রেসক্রিপশন থাকে তেমনি দেশিয় সুবিধাভোগী সম্প্রদায়ের ইন্ধন থাকে ব্যবসায়িক ফায়দা লুটার।উদাহরণ স্বরুপ বলা যায়- তালেবান উত্তর আফগানিস্তানে মানুষের বিয়ের খরচ হয়েছে আকাশচুম্বী,বিয়েতে নাচ-গান-ব্যান্ড অত্যাবশ্যক হয়ে উঠছে। সংস্কৃতির সাথে অসংগতিপূর্ণ এবং আধুনিকতা প্রদর্শনের অনাবশ্যক বহুমাত্রিক মাধ্যম অত্যাবশ্যক মাত্রা পাচ্ছে।আর অধুনা-আধুনিক যুবকরা জীবনের শুরুতেই নিজেকে নিঃশেষ করে দিচ্ছে।ভালো চাকুরি করেও শুধু বিয়ে করতে হচ্ছে ব্যাংকলোন করে।আর মানুষের ব্যয়বৃদ্ধি পাবার পাশাপাশি সামাজিক অস্থিরতাও বাড়ছে ব্যাপকহারে।সূত্রঃ
Click This Link
Click This Link
Click This Link
একটি দেশের আইন-কানুন হয় সাধারণতঃ ঐ দেশের সংস্কৃতি,মানুষের আচার-অনুষ্ঠান,সমসাময়িক প্রয়োজন আর মূল্যবোধের সাথে সংগতি রেখে। আর এটি ঠিক করেন নীতি-নির্ধারকেরা।কখনো কখনো উদার পাশ্চাত্যে কিংবা আমেরিকা মহাদেশেও মুল্যবোধের সাথে সমাঞ্জস্য রেখে আইন চলতে অনুপ্রানিত করা হয়।যেমনঃ কানাডার পুলিশ মহিলাদের অনুরোধ করেছে সংক্ষিপ্ত পোশাক না পরে থাকতে, কারণ এতে ধর্ষণের মাত্রা অনেক কমে যায়।সূত্রঃ
Click This Link

কিন্তু কোন দেশের সাংস্কৃতিক দূষণ প্রতিরোধে সে দেশের আইনকে শ্রদ্ধা জানানো সবারই নৈতিক দায়িত্ত্ব যদিওবা সে দেশে তার নামমাত্র বিরুদ্ধাচারী থাকে।আর সংবাদ পরিবেশনে নিজস্ব মতামত চাপিয়ে দেয়ারে লক্ষ্যে স্বচ্ছতা বা নিরপেক্ষতায় বজায় না রেখে(যেমনঃ-‘?’ চিহ্ন বা ‘!’ চিহ্ন জুড়ে দিয়ে )যদি সংবাদ পরিবেশন করা হয় তবে তা স্বৈরাচারী এবং পক্ষপাতদুষ্টতার পরিচায়ক।আর এটি প্রথম আলোর সংবাদ পরিবেশনায় স্ববিরোধিতারই শামিল।
সূত্রঃ Click This Link
Click This Link
বিচারের রায় পাঠকই দিবেন ।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×