somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উখিয়ার আলোচিত জসিম হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব প্রতিবেদক, উখিয়া :কক্সবাজারের উখিয়ার আলোচিত জসিম হত্যা মামলার আসামীরা বাদীর পরিবারকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি-দমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০১২ইং রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া গ্রামের জালাল আহমদের পুত্র জসিম উদ্দিন (২৮) দীর্ঘ দিন ধরে থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল। জসিম উদ্দিন পুলিশের সোর্স হিসেবে কাজ করায় এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যাকারীরা সোর্স জসিমে উপর ক্ষিপ্ত হয়ে যায়। জসিম প্রতিদিনের ন্যায় পাংখালী ষ্টেশন থেকে তার নিজবাড়ী পুটিবনিয়া এলাকায় ফেরার পথে জনৈক রফিকের বাড়ীর সামনে পৌঁছলে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও স্কুল ছাত্র কামাল হোছন হত্যা মামলার আসামী থাইংখালী জামতলী এলাকার ত্রাস নামে খ্যাত মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুস শুক্কুর মেম্বার তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে সোর্স জসিমকে নির্মম ভাবে হত্যা করে। এরপর থেকে জসিমের পরিবারকে হত্যা মামলা তুলে নেওয়া ও তাকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দমকি দিয়ে আসছে বলে জসিমের পিতা জালাল আহমদ সাংবাদিদের
অভিযোগ করে জানান। জালাল আহমদ আরো বলেন, আমার ছেলে জসিম হত্যা মামলা নং ১৫, তাং-২৩-০২-১২ইং ধারা- ৩০২/৩৪ দঃবিঃ আদালত থেকে মামলাটি ওয়ারেন্ট হয়ে উখিয়া থানায় আসলেও থানা পুলিশ হত্যাকারী শুক্কুর মেম্বারের সাথে গভীর সখ্যতা থাকায় মোটাংকের টাকায়
পুলিশকে ম্যানেজ করে ওই হত্যাকারী মেম্বার এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে ও আমার পরিবারের ছেলে-মেয়েদেরকেও ছেলে জসিমের মত হত্যা করবে বলে প্রকাশ্যে হত্যা ও প্রাণ নাশের হুমকি দমকি দিয়ে আসছে। তার বিরুদ্ধে গত ৩ নভেম্বর স্বারক নং অপ/১০১৮-১০২৫(ধি) মামলাটি ওয়ারেন্ট হয়ে থানায় আসলেও হত্যাকারীদেরকে রহস্য জনক ভাবে থানা পুলিশ গ্রেপ্তার করছেনা। আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ সুপার ও স্বরাষ্ট মন্ত্রণালয়ের
সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে থানার ওসি অংসা থোয়াই কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন জসিম হত্যা মামলার ওয়ারেন্ট আমার হাতে এখনো আসেনি। হাতে পেলে আসামীদেরকে গ্রেপ্তার করে কঠোর হস্তে দমন করা হবে। তথ্য সূত্র : বিডিহটনিউজ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×