somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ ও ফেইসবুকে গলাবাজী

২৬ শে মে, ২০১৫ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে যখন কিছু শুরু হয় তা চলতেই থাকে। যখন বিল্ডিং হেলে পড়ে, তখন শুধু বিল্ডিংই হেলে পড়ে। যখন আগুন লাগে, তখন শুধু আগুনই লাগে, যখন ধর্ষনের ঘটনা ঘটে, তখন শুধু ধর্ষনই হয়! এর কারণ মিডিয়া। মিডিয়া নিজস্ব ব্যবসার স্বার্থে তা করে। কিন্তু, এটাকে খারাপ কোন অর্থে বলা যাবে না। কেননা, এতে জনমত তৈরীতে ভূমিকা রাখে তারা।ধর্ষণ একটি গর্হিত কাজ। কিন্তু,ধর্ষণ সারা পৃথিবীতে যুগে যুগে হয়ে এসেছে। নারীর বিরুদ্ধে পুরুষ তন্ত্রের অন্যতম অস্ত্র ধর্ষন।যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয়, শান্তিতে ব্যবহার হয়, জেদে ব্যবহার হয়। মোট কথা সর্বক্ষেত্রেই পুরুষতন্ত্রের অন্যতম হাতিয়ার এই ধর্ষন। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে ধর্ষনের ঘটনা ঘটে না।আমাদের এই অঞ্চলে এটি তুলনামূলক বেশী অর্থ সামাজিক কারণে।আমাদের দেশে আগেও এখন যেমন প্রচার পাচ্ছে তার চেয়ে অনেক বেশী ধর্ষনের ঘটনা ঘটত। কিন্তু, সেই খবর পত্রিকার গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়ার মতো ছিল না! কিন্তু, টিএসসির ঘটনার পর, মানুষের আগ্রহ দেখে পত্রিকা গুলো প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা গুলো সামনে তুলে আনছে।এখনও যতো ধর্ষন মামলা হয়, তার চেয়ে কয়েক হাজার গুন বেশী ধর্ষনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিন্তু, লোক লজ্জ্বার ভয়ে প্রকাশ হচ্ছে না। আর কর্পোরেট অফিস এবং যেই টিভি চ্যানেল গুলো ধর্ষনের ঘটনা দেখাচ্ছে, সেখানে আরো বেশী এমন ঘটনা ঘটছে। যারা আজ হা হু করছে তারাও অনেকে এর সাথে যুক্ত।আমাদের সমাজকে ধর্ষিতার পাশে দাড়াতে হবে। মনে রাখতে হবে ধর্ষিতা কোন অপরাধ করে নেই।তবেই শুধু মাত্র সকল ধর্ষণ প্রকাশ্য হবে।
কিন্তু, আজ ফেইসবুকে কিছু পোষ্ট দেখে প্রতিবাদ না করে পারছি না।এই ধর্ষনের জন্য অনেকে ইসলামকে দায়ী করছে। কিন্তু, মায়ানমারে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে,রহিঙ্গারা সংখ্যাগরিষ্ট বোদ্ধদের দ্বারা ধর্ষিতা হচ্ছে।ভারতের গুজরাটে মুসলমান হওয়ার কারণে অসংখ্য মেয়ে ধর্ষিতা হয়েছে।এমন উদাহরণ অনেক দেওয়া যাবে। ধর্ষনের সাথে আসলে ধর্মের কোন দূরতম সম্পর্কও নেই। ধর্মকে এখানে শুধুমাত্র পুজি করা হয়।
আবার অনেকে বাংলাদেশীদের গালী দিচ্ছে। একজন তথাকথিত সুশিক্ষিত নারী দাবী করছে এমেরিকায় ধর্ষনের ঘটনা ঘটে না!বাঙ্গালী জাত খারাপ তাই ধর্ষণ হচ্ছে এবং তিনি কুকুরের জাতও বলতে দ্বিধা করেনি! তিনি বাংলাদেশ থেকে পড়া-শুনা করতে এমেরিকা গেছে।এখনও মনে হয় পিআর পায়নি। এখনই দেশের প্রতি এতো ঘৃণা যার, তার কথা আর নাই বা বললাম।
কিন্তু, আমি নিশ্চিত এখন যারা ধর্ষিতার জন্য নাকী কান্না কাদছে, তারা কেউ কখনও কোন ধর্ষিতার পক্ষে দাড়ায়নি। কিন্তু, আমি নিজে উদ্যোগী হয়ে এক ধর্ষককে ধরিয়ে দিয়েছি।নিজে সেই ছেলে খারাপ, ভবিষ্যতে আমার ক্ষতি করতে পারে জেনেও তার বিরুদ্ধে সাক্ষি হয়েছি।ঘটনাটি এই লিংকে পাবেন।তখন দেশে ধর্ষনের এই যুগ শুরু হয়নি।আরো বিস্তারিত জানতে তেজগাও ভিকটিম সাপোর্ট সেন্টারে এসআই ফরিদার কাছ থেকে জানতে পারেন। তিনি মামলাটির আইও।
ফেইসবুকে গালাবাজী মুসলমানদের গালী দেওয়া বন্ধ করে নিজেরা কিছু করুণ।তারপর গলাবাজী করুণ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×