somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুতে যদি মানুষের হাত না থাকে তবে হত্যার বদলে হত্যা কেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, মৃত্যুতে মানুষের হাত নেই। মৃত্যু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে মিনা ট্র্যাজেডির জন্য হজ কমিটির প্রধানকে দোষারোপ করা যাবে না।
গত বৃহস্পতিবার পবিত্র হজ পালনকালে মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক হাজির মৃত্যুর ঘটনা প্রসঙ্গে গ্র্যান্ড মুফতি এ কথা বলেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বিবিসি এখবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এসপিএ জানিয়েছে, উপ প্রধানমন্ত্রী ও সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ গতকাল শুক্রবার রাতে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের সঙ্গে দেখা করেন। তখন গ্র্যান্ড মুফতি তাঁকে বলেন, যেহেতু মৃত্যুর ওপর মানুষের হাত নেই; সে জন্য আপনাকে (এই ঘটনার জন্য) দোষারোপ করা যাবে না। নিয়তি বা ত্বকদির অমোঘ, অলংঘেয়।
কতটা ভন্ড হলে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এমন কথা বলতে পারে? যখন বাংলাদেশের নাগরিককে গলা কেটে হত্যার জন্য নির্দেশ দিয়েছে সৌদি আদালত, তখন নানা মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ সরকারও এই কঠোর আদেশ প্রত্যাহারের আবেদন করেছিল সৌদি কর্তৃপক্ষের কাছে। কিন্তু, তখন বলা হয়েছিল, শরীয়া আইন অনুসারে হত্যার বদলে হত্যাই একমাত্র আইন।
এখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলছে, যেহেতু মৃত্যুর ওপর মানুষের হাত নেই; সে জন্য আপনাকে (এই ঘটনার জন্য) দোষারোপ করা যাবে না। নিয়তি বা ত্বকদির অমোঘ, অলংঘেয়!
তাহলে কোন মৃত্যুর জন্য কাউকে দোষ দেওয়া যাবে না। কারণ এটা তো অলংঘেয়!আর যদি শরীয়া আইন অনুসারে হত্যার বদলে হত্যা হয়, তবে এবার দুই দফা যেই দুর্ঘটনার কথা বলা হয়েছে, তা মোটেও দূর্ঘটনা নয়, বরং হত্যা কান্ড বলতে হবে।
কেননা, প্রচির ধসে যখন কার মৃত্যু হয়, তবে সেটা অবশ্যই নেতায়েৎ দুর্ঘটনা বলা চলে না।এটা যারা তদারকী করছে, তাদের কারণেই এই হত্যাকান্ড হয়েছে বলে ধরে নিতে হবে।
পায়ের তলায় পৃষ্ট হয়ে যখন কেউ মারা যায়, তখনও সেটাকে কোন ভাবেই দূর্ঘটনা বলা যাবে না। এটাকে অবশ্যই হত্যাকান্ড বলতে হবে। অভিযোগ রয়েছে সৌদি যুবরাজ বাদশার সাথে দেখা করতে যাওয়ার সময়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কারণেই এই হত্যাকান্ড হয়েছে। কিন্তু, ভন্ড সৌদি কর্তৃপক্ষ সাথে সাথে এই অভিযোগ প্রত্যাশিত হবেই অস্বীকার করেছে।
সারা বিশ্বে যখন এই বিষয়ে সমালোচনার ঝড় উঠেছে, তখন বাদশার দালাল গ্র্যান্ড মুফতিকে দিয়ে এই হত্যাকান্ডকে হালাল করছে সৌদি সরকার।
এখনই সময় সারা বিশ্বকে এই বিষয়ে স্বোচ্ছার হওয়ার। সৌদি অযোগ্য বাদশার পরিবারের হাত থেকে আমাদের পবিত্র ইসলাম ধর্মকে রক্ষা করা প্রতিটি মুসলামের দায়িত্ব হয়ে পরেছে। সেই সাথে যে সব বাংলাদেশীকে গলা কেটে নির্মম মৃত্যুদন্ড কার্যকর হয়েছে, সেই সব বাংলাদেশীদের পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। সরকার এখন যুক্তি দিতে পারবে, যেহেতু সৌদি গ্রান্ড মুফতি বলেছে, মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যাবে না, সেহেতু, সেই সব হতভাগ্য বাংলাদেশীদের দায়ী করে, সৌদি সরকার এবং আদালত চরম অন্যায় করেছে। এখন ক্ষতিপূরণ এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই অন্যায়ের প্রতিকার করতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হে তারেক রহমান হে রাষ্ট্র নায়ক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩



প্রতিক্ষার অবসানে হে রাষ্ট্র নায়ক
আপনার আগমন হয়েছে এখন
খানিক শান্তির জন্য জনতার মন
আপনার সুশাসন প্রতিক্ষায় ছিল।
হে তারেক রহমান অনেক নাটক
এখানে মঞ্চস্ত হয়। কত অগণন
হতাশায় বাকরুদ্ধ... ...বাকিটুকু পড়ুন

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

=তুমি মাবুদ মন করে দাও পবিত্র=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭


কেন যে হিংসার স্পর্শ লেগে থাকে মনে
কেন যে এত অহম পুষি বুকে
একেকটি মৃত্যু জানান দিয়ে যায় আয়ূ নেই বেশী দূর
গোরের কথা স্মরণে বুক কেঁপে ওঠে দুদ্দুর।

কেন যে এত দীর্ঘশ্বাস বুকে
কেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

×