somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীতে একের পর এক গৃহকর্মী হত্যা: এবার গুলশানে গৃহকর্মীর লাশ উদ্ধার

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব প্রতিবেদক: গৃহ কর্মীদের জন্য ঢাকা অনিরাপদ শহর হয়ে উঠছে। কাফরুলে ন্যাম গার্ডেনে গৃহকর্মীকে ধর্ষনের পর হত্যার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার গুলশানে খুন হলো আরেক গৃহকর্মী। পুলিশ যথারীতি অপমৃত্যুর মামলা দায়ের করছে। গৃহকর্মীদের হত্যার বিচার ক্ষমতাবান-ধনীদের হাতে আটকা।
রাজধানীর গুলশান থানা পুলিশ এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গুলশনার ১ নম্বর এর ৬ নম্বরের ৯/বি নম্বর বাড়ির একটি ফ্লাট থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।
গুলশান থানায় ডিউটি অফিসার সোমবার রাত ১০ টার দিকে জানান, ঘটনাস্থলে সহকারী পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির গিয়েছেন। তার মোবাইল নম্বর দিয়ে কথা বলতে বলেন। এরপর হুমায়ূন কবিরের মোবাইল ফোনে কথা বলা হলে, তিনি নিহতের নাম ঠিকানা না বলেই বলেন, গলায় ফাঁস দিয়ে একজন কাজের মেয়ে মারা গেছেন। নিহতের লাশ নিয়ে অন্য এক অফিসার মর্গে গেছেন।
এ ব্যাপারে গুলশান গুলশান থানা অপমৃত্যুর মামলা হচ্ছে বলে জানান তিনি।
এই বিষয়ে জানতে চাইলে জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজি বলেন, গৃহকর্মীদের হত্যা এবং হত্যার ঘটনা ধামাচাপা দেওয়া খুব সহজ। পুলিশকে কিছু টাকা দিলেই হত্যা আত্নহত্যা হয়ে যায়। ময়না তদন্তে ডাক্তারের পিছনেও কিছু টাকা যায়। কিন্তু, এতে নিরাপদ হয়ে যায় গৃহকর্তা। সাধারণতঃ গৃহকর্তার ললুপ দৃষ্টি যায়, গৃহকর্মীর উপর। যারা তা মেনে নিতে পারে, তারা হয়তো হত্যার স্বীকার হয়না। অবশ্য, গৃহকর্তা কর্তৃক ধর্ষণের পর গর্ভ ধারণও মাঝে মাঝে হত্যার কারণ হিসেবে দেখা যায়। এক্ষেত্রে মূল দায়ী আমাদের দূর্ণিতিগ্রস্ত সমাজ ব্যবস্থা।
এই বিষয়ে যোগাযোগ করলে জাস্টিস ফর হিউম্যান রাইটস'র চেয়ারম্যান এ্যাডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার জানান, কিছুদিন পূর্বে জাতীয়দলের ক্রিকেটার শাহাদাতের বাসায় শিশু গৃহকর্মীকে কেমন নির্দয় নির্যাতন করা হয়েছে তা সবাই জানে। গত কিছুদিনের ঘটনা পর্যালোচনা করলেই বুঝা যায় অবস্থা কতটা ভয়াবহ।শুধুমাত্র এই মাসে লক্ষিপুরে একজন, ন্যাম গার্ডেনে একজন এবং গুলশানে একজনের লাশ উদ্ধারের সংবাদ আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি। আরো কতো সংবাদ পত্রিকার গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায়নি, তা আমরা জানিনা। আজ মাসের ৭ তারিখ মাত্র। মাসের বাকী দিনে কি হবে বলা যায়না। শুধুমাত্র ৭ দিনে যদি ৩ মৃত্যু হয়, তবে বুঝতে হবে কতোটা ভয়াবহ পর্যয়ে গেছে গৃহকর্মী নির্যাতনের অবস্থা। এক্ষেত্রে দূর্ণিতিগ্রস্ত পুলিশ এবং ডাক্তারের ভূমিকাকে আমি সবচেয়ে বেশী বলব। শুধুমাত্র পুলিশ এবং ডাক্তার যদি সঠিক রিপোর্ট দিত, তবে গৃহকর্মী নির্যাতনের বিচার হতো। সেক্ষেত্রে অন্যরা গৃহকর্মী নির্যাতনের আর সাহস পেত না।
সূত্র: বিডিহটনিউজ
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×