ক. ব্লগে এবং ফেসবুকের অপরিচিত মুখ "ব্লগার" ইমরান অবশেষে কার্যত শাহবাগের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করলেন। বিকেল ৩টা থেকে মাঝে মাঝে "পিকনিক" মুডে লোকজন জড়ো হবার ঘোষণা দিয়ে তিনি এই কর্মসূচীর ঘোষণা করেন। অনলাইন থেকে শুরু হওয়া এই কর্মসূচীর সকল বিষয়, মতামত ব্লগ ও ফেসবুকের মাধ্যমে করা হয়েছিলো বলে তিনি দাবী করেছেন। এই সময় জামাত-শিবির পন্হী একটি মিডিয়ার সাংবাদিক তার কাছে জানতে চান কোন ব্লগে বা ফেসবুকের কোন পেজে এইসব কর্মসূচী নিয়ে ব্লগার/ফেসবুকারদের মতামত জানতে চাওয়া হয়েছিলো। ইমরান আমতা আমতা করে তার হাতে একটি ঠান্ডা পানির বোতল ও এক প্যাকেট বিরিয়ানী ধরিয়ে দেন।
খ. সরকারী ভাবো এলিট ঘোষিত ১৯ জন ব্লগারের ব্যাপারে অনেকেরই কৌতুহল তৈরি হয়েছিলো স্বাভাবিক ভাবেই। এরা কোথায় ব্লগিং করেন, কি লিখেন ইত্যাদি। ব্লগে ব্লগে এবং ফেসবুকে-ফেসবুকে হারিকেন দিয়ে সামু ব্লগের একজন এদের খুজে বেড়িয়ে সাকুল্যে ৩ জনকে খুজে পান--অমি পিয়াল, আরিফ জেবতিক আর স্বপ্নকথক/মুন্সী। বাকীরাও নিশ্চয়ই পাচঁ ওয়াক্ত নামাজী (তার বাবার ভাষ্য অনুযায়ী) রাজবী/থাবা_বাবার মত ছদ্মনামে এখানে সেখানে লিখে থাকেন।
গ. পিজি হাসপাতালের প্রিজন সেলে গো. আযম অনেকদিন ধরেই আছেন। সেখানে তিনি ৪ বেলা মুরগীল স্যুপ, ডিম, বাসমতী চালের ভাত, মিষ্টি আচার, ছোট মুরগী, দেশী মাছ ইত্যাদি দিয়ে রসনা তৃপ্ত করছেন।
ঘ. শাহবাগের প্রজন্ম চত্বর থেকে পিজি হাসপাতালের দূরত্ব কয় পা?? প্রিজন সেল থেকে গো. আযমকে ধরে নিয়ে এসে প্রজন্ম চত্ত্বরে এনে ফেলা যেত না??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


