somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের রং পালটাতে গিয়ে হ্যাকারদের ফাঁদে পা দিবেন না

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি কি এর মধ্যে ফেসবুকের লেআউট বা প্রোফাইলের রং বদলানোর জন্য কো অ্যাপ ডাউনলোড করেছেন? তাহলে সাবধান। কারণ অজান্তে এক ম্যালওয়্যারের খপ্পরে পড়ছেন আপনি। ম্যালওয়্যার হল এক ধরণের ভাইরাস যার সাহায্যে দূর কোন দেশের হ্যাকার আপনার সম্পর্কে যাবতীয় তথ্যের নাগাল পেয়ে যেতে পারে অনায়াসে।
হ্যাকারদের পাতা সাম্প্রতিক ফাঁদ সম্পর্কে সতর্ক করেছে চিনের ইন্টারনেট সিকিউরিটি সংস্থা 'চিতা মোবাইল'। ফেসবুক প্রোফাইলের রং পরিবর্তন করার এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে 'কালার স্ক্যাম', যার কাজ হল ফেসবুক গ্রাহকদের প্রোফাইলের রং বদলে দেওয়ার টোপ দেওয়া। চিতা মোবাইলের দাবি, ইতিমধ্যে গোটা বিশ্বের বেশ কয়েক হাজার মানুষ এই ধোকা ভাজদের পাল্লায় পড়েছেন।
কীভাবে কাজ করে কালার স্ক্যাম অ্যাপ?
ফেসবুক প্রোফাইলের রং পাল্টানোর এই অ্যাপের লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি পৌঁছে যাবেন ফিশিং ওয়েবসাইটে। সঙ্ঘে দেওয়া লিংক দয়া করে ক্লিক করবেন না। এটি শুধু আপনাকে সতর্ক করে দেওয়ার জন্যই দেওয়া হয়েছে ('apps.facebook.com/themsandcolors')। অনুসন্ধানে জানা গিয়েছে, দেখে অ্যাপ বলে মনে হলেও আসলে এটিই হলো ফিশিং ওয়েবসাইটের ঠিকানা।
একবার ওই সাইটে ঢুকলে আপনি এসে যাবেন হ্যাকারের আঁওতায়। ইউজারের ক্ষতি করার জন্য সাধারণত দু' ধরণের মতলব আবিষ্কার করেছে হ্যাকাররা। প্রথমত, এই সাইটে আপনাকে নির্দেশ দেওয়া হবে যে একটি ভিডিও মারফত্ রং পাল্টানোর কৌশল শেখানো হবে। এরপর এমন একটি ভিডিও আপনার মনিটরের স্ক্রিনে ভেসে উঠবে যা সাধারণত দর্শকদের বেশ কিছুক্ষণ আটকে রাখতে সক্ষম। যতক্ষণ আপনি ভিডিওটি দেখতে থাকবেন, সেই অবসরে হ্যাকার আপনার ফেসবুক অ্যকসেস টোকেন চুরি করে নেবে। এর ফলে সে অনায়াসে আপনার ফেসবুক বন্ধুর কাছে পৌঁছে যেতে পারবে।
তবে যদি ভিডিও না দেখা যায়, তাহলে দ্বিতীয় পন্থা বেবে রেখেছে হ্যাকাররা। সেক্ষেত্রে আপনাকে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে বলা হবে। যদি আপনি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন, তাহলে এবার আপনাকে পাঠিয়ে দেওয়া হবে একটি পর্ন ওয়েবসাইটে। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, তাহলে আপনার স্ক্রিনে ভেসে উঠবে এক সতর্কবাণী। জানানো হবে, আপনার ডিভাইসে রয়েছে মারাত্মক ভাইরাস, যা দূর করতে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে বলা হবে।
অ্যাপ ডাউনলোড করতে গিয়ে হাঁফিয়ে উঠলেও অনেকেই ফাঁদে পা দেন। ইউজারকে অহেতুক ব্যস্ত রেখে হ্যাকাররা তাদের কার্যসিদ্ধি করে।
যদি ইতিমধ্যে আপনি এমন ভাবে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে অবিলম্বে ফেসবুক অ্যাপ সেটিংসে গিয়ে এই অ্যাপটিকে ডিলিট করে দিন।সঙ্গে আপনার পাসওয়ার্ড বদলাতেও ভুলবেন না।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×