আমার বন্ধু বান্ধবেরা জানে আমার বাবা-মা কত্তটা ভালো। আমার কাছের বন্ধুরা মাঝে মাঝে আফসোস করে বলে,ইশ তোর বাবা-মার মত যদি আমার বাবা মা হতো।
আমি আসলেই সৌভাগ্যবান।
এক্সাম খারাপ হয়েছে। রাতে আব্বু বাসায় আসলো পর জিজ্ঞেস করলো,বাবা তোমার এক্সাম কেমন হয়েছে?
আমি বললাম, ভালো না আব্বু। অসম্ভব খারাপ হয়েছে। আমি কি করবো বলুন? পরিস্থিতি আমার উলটো।
আব্বু বললো,থাক বাবা মন খারাপ করো না। আল্লাহ ভরসা। আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। বিশ্বাস রাখো নিজের উপর।
আমরা তোমার পাশে আছি।
আমি হতবাক। এত্ত ভালো লাগছিলো যে চোখে পানি আসার জোগাড়।
মাঝে মাঝেই পত্রিকাতে দেখি,পড়ালেখার চাপ সইতে না পেরে কিশোর-কিশোরীর মৃত্যু। আমার পরিচিত কয়েকটা বন্ধু বান্ধবী আছে ।
বন্ধুকে তার বাবা-মা বলে, যদি ইঞ্জিনিয়ারিং না পড়তে পারো আর ইন্টারে গোল্ডেন না পাও তাহলে বাসা থেকে বের করে দিবো।
বান্ধবীকে তার বাবা মা বলে, যদি মেডিকেলে চান্স না পাও তাহলে বিয়ে দিয়ে দিবো।
কী পরিমান চাপ তাদের উপর কল্পনার বাহিরে। কিছু কিছু বন্ধু মাঝে মাঝে কান্না করে এতো চাপের কারনে। কস্টের কথা বলে।
অন্যদিকে আমার আব্বু আমাকে উৎসাহ যোগায়,সাহস দেয়।
আমি আসলেই ভাগ্যবান।
ভালোবাসি আব্বু।
কখনই মুখ ফুটে বলা হয়নি কথাটা।
আপনাকে খুব ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



