somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

প্রিয় অভিনেতা জনি ডেপ ওরফে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো

১১ ই জুন, ২০১৪ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনি ডেপ এর পুরো নাম ক্রিস্টোফার জনি ডেপ।
জন্ম নয় জুন ১৯৬৩ । যুক্তরাস্টের কেন্টাকিতে জন্ম জনি ডেপের।
জনি ডেপের অভিনয় জীবন শুরু আশির দশকের বিখ্যাত টিভি সিরিয়াল 21 Jump Streat দিয়ে।
কিন্তু ডেপ ছিলেন জাত অভিনেতা। টিভি সিরিজে কি আর তার মন ভরে?
তারপর ডেপ গেলো চলচিত্র জগতে।
চলচিত্র জগতে প্রবেশ করেই ডেপের প্রথমে চিন্তা আসে উনি এমন সব মুভিতে অভিনয় করবে কিংবা এমন সব ক্যারেক্টারে অভিনয় করবে যাতে মানুষ একসাথে অবাক হয়,খুশি হয়, তাকে নিয়ে গল্প করবে সবাই সেই মুভির ক্যারেক্টারের মত হতে চাইবে। বলাই বাহুল্যু ডেপ প্রথম থেকেই বেছে বেছে হাতে গোনা মুভিতে অভিনয় করা শুরু করেন। চরিত্র আনকমন হতে হবে । এবং সেই ক্যারেক্টারে থাকতে হবে একগোয়া,একরোখা মনোভাব,যার আছে দূর্বার সাহস। এবং ট্র্যাজেডি পরিনতি।
ডেপ মুভি শুরু করেন Edward Scissorhands মুভিটি দিয়ে। প্রথম মুভিতেই হলিউড কাপিয়ে দেয়। এবং তার একদল দর্শক তৈরি হয়।

মুভিখোরেরা নড়েচড়ে বসে এক নতুন অভিনেতার অভিনয় দেখতে। যিনি কিনা হবে ভিন্ন এবং বৈচিত্রময় অভিনয়ের পথিকৃৎ ।
Edward Scissorhands মুভিতে জনি ডেপের মেকআপ এতো অসাধারন হয়েছিলো যে মেকআপম্যান অস্কারের জন্য মনোনিত হয় বেস্ট মেকআপ বিভাগে।
সত্যি বলতে নব্বই দশকে ডেপের মুভিগুলো হিট হয়েছিলো ঠিকই। কিন্তু তেমন নাম করতে পারেনি হাতে গোনা কয়েকটি মুভি বাদে।
কিন্তু ২০০৩ সালে রিলিজ পাওয়া "পাইরেটস অফ দা ক্যারিবিয়ান" সিরিজের প্রথম মুভিটি নতুন করে জনপ্রিয়তার তুঙ্গে তুলে দেয় ডেপকে। মুভিতে ডেপের চরিত্রের নাম "ক্যাপ্টেন জ্যাক স্প্যারো"। এক জলদস্যু। যে দেখতে ভয়ংকর নয় কিন্তু পাগলামিতে জুড়ি মেলা ভার। সবাই তার উপর ক্ষ্যাপা থাকে। সাহসিকতা দেখা যায় বিশেষ বিশেষ সময়ে। মুভিটি ২০০৩ সালে অস্কারের জন্যে পাঁচটি বিভাগে মনোনয়ন পায়। ডেপ সেরা অভিনেতার জন্য মনোনয়ন পায়।
এই মুভিতে ডেপের হাস্যকর ভঙ্গিতে হেলেদুলে হাটা এবং রসিক ভাবে গম্ভির কথা বলার জন্য দর্শকেরা তাকে সারাজীবন মনে রাখবে।
তারপরের বছরগুলো ইতিহাস।
একের পর এক আজব চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেয় ডেপ। তার সমালোচকেরাও তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ ।
জনি ডেপ এখন পর্যন্ত ৪০ টি মুভিতে অভিনয় করেছে। এবং রিলিজের অপেক্ষায় আছে আরও সাতটি মুভি।
ডেপ মুভিতে অভিনয়ের পাশাপাশি সমান তালে করে যায় টিভি সিরিজ,গেমস এর ক্যারেক্টারে ভয়েস দেয়া এবং নানা এনিমেটেড মুভিতে ডাবিং করা।
ডেপের ডাবিং করা Rango নামের এনিমেটেড মুভিটি তো অনেক জনপ্রিয় হয়েছিলো।
ডেপের মত এমন বৈচিত্রময় অভিনেতা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পাইরেটস সিরিজে তাকে হাস্যকর লাগলে ডার্ক শ্যাডোতে দেখা যায় ভৌতিক
চরিত্রে,আবার পাবলিক এনিমিসে দেখা যায় দুর্ধর্ষ এক ব্যাংক ডাকাতের মত সিরিয়াস চরিত্রে অভিনয় করতে।
এক মুভিতে তাকে দেখে হাসি পেলে আরেক মুভিতে তার অভিনয় দেখে চোখে পানি চলে আসে।
এক আজব মানুষ এই জনি ডেপ। :)

ডেপ টোটালি ৭১ বার বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয় যার মধ্যে ৫১ টি পুরস্কার সে বগলদাবা করে।
ডেপ নয়বার গোল্ডেন গ্লোব এওয়ার্ডের জন্য মনোনীত হয়। যার মধ্যে একবার সে পুরস্কার পায়।
দুঃখজনক ব্যাপার হচ্ছে ডেপ তিনবার অস্কারে মনোনয়ন পেয়ে একবারও পুরস্কার পায়নি।
তার ভাগ্য আরেক অস্কার না পাওয়া লিজেন্ড লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতই। :'(
ব্যাপার না আমার মত জনি ডেপ ভক্তদের ভালোবাসা কয়েকটা অস্কারের থেকেও দামী। :)
ভালো থাকো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। :)
যখনই হতাশ হই কিংবা মনে সাহস পাই নাই তখনই দেখি তোমার মুভি। :)
বেচে থাকো অনেকদিন। :)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×