একদিন তুমি আমার ঠিকানা খুজে বের করবে।
আজ,কাল কিংবা ১০ বছর পরেই হয়তোবা।
তুমি নীল শাড়ী পড়বে,হাতে থাকবে চুড়ি,বেণীতে থাকবে আমার প্রিয় ফুল গোজা।
এই জাদুর শহরের খুব নিম্নস্তরের একটি স্থানে আমার বসবাস।
তুমি একদিন আমার এই ঠিকানাতেই আসবে।
এই এলাকার মানুষদের তুমি জিজ্ঞেস করবে,"আচ্ছা ওমুক ছেলেটার বাসা কোথায়"???
কেউ কেউ চিনবেনা। তারপর যখন তুমি আমার বিস্তারিত বলবে তখন কেউ হয়তো চিনতে পারবে। তারা দেখিয়ে দিবে,"ঐ যে ঐ বিল্ডিং এর চার তলায় সে থাকতো"।
"থাকতো" শব্দটা তুমি খেয়ালই করবে না।
চার তলায় এসে নির্দিষ্ট দরজা নক করবে।
তখন হয়তোবা ৬০ বছর বয়স্ক এক অশিতিপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা দরজা খুলবে।
তুমি তাদের সালাম দিয়ে বলবে," রাজন বাসায় আছে?"
সেই অশিতিপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা বলবে,"তুমি কে মা"?
তুমি বলবে,"আমি রাজনের বন্ধু ।"। তারপর আস্তে করে বলবে,"বন্ধুর থেকেও বেশী কিছু"।
তখন সেই অশিতিপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা চোখে শুন্যতা নিয়ে বলবে,"মা রাজন তো দু বছর আগে মারা গেছে"।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



