somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

মামুন ভাইয়ের ১৫ই আগস্টের চিন্তা। কেউ সিরিয়াসলি নিবেন না।

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলাকার বড় ভাই মামুন। বেশ হাসিখুশি মানুষ। সবাই তাকে যথেস্ট পছন্দ করেন।
এলাকার পিচ্চি ছেলেমেয়ে থেকে শুরু করে সিনিয়র বড় ভাইয়েরা পর্যন্ত দেখা হলে কথা বার্তা বলে। এলাকার আংকেলগন তাকে দেখলে সাথে করে নামাজে নিয়ে যায়। আন্টিরা তাকে নিজের ছেলের মতই দেখে। খুব ভালো মানুষ এই মামুন ভাই।

সেই মামুন ভাই আজ বেশ বিব্রত। শুধু বিব্রত নয় বেশ চিন্তিত।

এলাকার জনপ্রিয় মানুষ হিসেবে সবাই তার সাথে কথা বার্তা বলে আগেই বলেছি। ব্যাতিক্রম নয় এলাকার নেতারাও। এলাকায় রাজনীতি করা ব্যাক্তিদের সাথেও তার সুসম্পর্ক । যদিও সে কোন দলের পক্ষে নেই।
কিন্তু আজ ১৫ই আগস্ট। এক দলের বড় এক নেতার মৃত্যুদিন।
আরেক দলের বর্তমান প্রধানের আজ জন্মদিন। যদিও সে ব্যাপারে বেশ সন্দেহ আছে।

এখন সমস্যায় পড়েছে মামুন ভাই।
যে দলের জনকের আজ মৃত্যুদিন সেই দলের নেতারা এসে মামুনকে বলে গেছে,"মামুন তুমি লোক ভালো। আজ জুমার নামাজের পর মসজিদে দোয়া মাহফিল হবে। তারপর আমাদের ক্লাব ঘরে আইসো সেখানে অল্পবিস্তর খাওয়া দাওয়া হবে। তুমি তো নির্ভেজাল মানুষ। তোমাকে কিন্তু আসতেই হবে। "।
না আসলে কি হবে সেটা জিজ্ঞাসা করবার সাহস পেলো না মামুন ভাই।

ক্লাব ঘরে কি খানাদানার ব্যাবস্থা হবে তার চিন্তা করতে করতেই হাজির হলো যে দলের বর্তমান প্রধানের জন্মদিন আজ সেই দলের কর্মীরা।
এসে মামুন ভাইকে বলতে লাগলো,"মামুন তুমি মানুষ ভালো। ভালো মানুষদের আমি অনেক পছন্দ করি। আজ আমাদের নেতার জন্মদিন। সন্ধ্যার পর তুমি আমাদের ক্লাব ঘরে এসো। একটু খানাপিনার আয়োজন করেছি। আসতেই হবে কিন্তু"।
না আসলে কি হবে এটা এবারেও মামুন ভাই জিজ্ঞেস করতে পারলো না।

টানা দুই ঘন্টা চিন্তা করে মামুন ভাই বুঝতে পারলো তাকে কি করতে হবে।
এই যুগে চলতে হলে তাকে অনেক হিসেব করে চলতে হবে। নাহলে বেচে থাকা যাবে না।

মামুন তার মাকে গিয়ে বলললো,"মা এই কালো আর সাদা পাঞ্জাবী দুটো ধুয়ে ইস্ত্রি করে রাখো। কালোটা দুপুরে পড়বো আর সাদাটা সন্ধ্যার পরে"।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×