somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা চেয়েছি আমি তা পাইনি, যা পেয়েছি আমি তা চাইনি...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আগের লেখাটা পড়ার জন্য

সবাই হয়তো ভাবছেন যে, আমার এই শিরোনাম এর মানে কি? প্রতিটি মানুষের কাছে অনেক চাওয়া পাওয়ার কিছু থাকে, ঠিক তেমনি আমারও আছে। চেয়েছিলাম আমরা আমাদের দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবো, যাতে থাকবে আধুনিকতার ছোঁয়া। যখন বাসা থেকে বের হবো তখন আমরা দেখব চারপাশে পরিস্কার সব রাস্তাঘাট. মানুষজন, যে বাহনে চরবে সেই বাহনে থাকবে আধুনিকতার সব সুযোগ সুবিধা।

মাঝে মাঝে যখন আমি ইংরেজি ছবি দেখি, সেখানে দেখি আধুনিকতার সব নিদর্শন। আমাদের প্রবাসী ভাইদেরকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা কত কষ্ট করে আমাদের থেকে দূরে যেয়ে টাকা উপার্জন করছেন এবং তা আমাদের দেশের উন্নয়নের কাজে নিজেদেরকে সংপৃক্ত করছেন। সবাইকে সালাম জানাচ্ছি...

যাই হোক আসল কথায় আসি...

আজকে আমি বের হয়েছিলাম বাসে করে অফিসে যাব বলে। যথারিতি বাসা থেকে বের হলাম। প্রথমে রিকশা নিয়ে বাস স্ট্যান্ড গেলাম। যেয়ে দেখি বাস তখনও স্ট্যান্ড এ আসে নাই। আমিও যথারীতি সবার সাথে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি বাস আসলো। আমি অনেক কষ্ট করে সেটিতে উঠতে পারলাম। বাসটার মান তেমন কোন ভালছিল না। কিন্তু চড়ে খুব মজা লাগছিল। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। এমন ভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে অনেক আগের থেকে চেনে। হঠাৎ এক জনের কথা আমি শুনতে পারলাম। সে দেশ নিয়ে কথা বলছে। আমি আমার কানটা একটু খাড়া করে শুনার চেষ্টা করলাম, যাতে কথা গুলো পরিষ্কার শুনতে পাই। বিষয়টা ছিল আজকের যোগাযোগ বাবস্থা। সেখানে বিষয়টা ছিল অনেকটা এইরকমের।

প্রতিদিন আমাদের অফিস যাওয়া আসায় যে পরিমান সময় নষ্ট হয় টা যদি হিসেব করা যায় তাতে সেই সময় দিয়ে আমারা বরতমানে যে পরিমাণ উৎপাদন করি তার চেয়ে অনেক বেশি উৎপাদন করতে পারি। এর জন্য যেটা দরকার সেটা হল যোগাযোগের মাধ্যমটা কে আধুনিকায়ন করা। যেমন বলা যেতে পারে লোকাল ট্রেন বেবস্থা চালু করা। যেটা কিনা প্রতি ১৫মিনিট পর পর আসা যাওয়া করবে। ট্রেন বেবস্থা কে এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে করে ঢাকার চারপাশে থাকবে। এতে করে এক দিকে মানুষের সময় নষ্ট হবে না আবার অন্য দিকে আর্থিক ভাবেও তারা লাভবান হবে।

মানুষ যখন সময় মত তার অফিস করতে পারবে ঠিক তেমনি বাসায় এসে তার পরিবারকেও সময় দিতে পারবে। এতে করে মানুষটি যে শান্তি পাবে তা পরবর্তী কাজের উৎসাহ আগের থেকে অনেক বেশী পরিমানে বেড়ে যাবে। এইভাবে তার উৎপাদন ক্ষমতাও অনেক বেশী হবে।

যাই হোক আজকে থেকে আমি মনে মনে নিজেকে মানিয়ে নিলাম যে মাঝে মাঝে বাসে বা গনপরিবহনে যাতায়াত করবো। হয়তো এইভাবে যাতায়াতের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। আর দেশ গড়ার ইচ্ছা টা আমার মাঝে আগের থেকে আরও বলিষ্ঠ হবে।

আমি ধন্যবাদ দিতে চাই যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন।

আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। আজকে এই পরজন্তই... সবাইকে শুভরাত্রি।

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×