somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেএফসিতে ফ্রায়েড তেলাপোকা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেএফসির ফ্রায়েড চিকেনের মধ্যে পাওয়া গেছে তেলাপোকা। এ নিয়ে ভূক্তভোগী ক্রেতার পরিবারের সঙ্গে বাদানুবাদের ঘটনাও ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কেএফসির পল্টন শাখায় এ ঘটনা ঘটে।

ফ্রায়েড চিকেনের বিশ্বখ্যাত বিক্রেতা ক্যান্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি)র বাংলাদেশি আউটলেটগুলোতে নিম্নমানের খাবার পরিবেশন ও ত্রেতাদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ অব্যাহত রয়েছে, শুক্রবার সন্ধ্যার ঘটনা তারই সর্বশেষ উদাহরণ।

পল্টনের ব্যবসায়ী সাদিক আলীর অভিযোগ থেকে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় তার ভাগ্নে মর্তুজা পল্টন কেএফসি থেকে ৪টি ফ্রায়েড চিকেন এবং দুটি জিঞ্জার বার্গার কেনেন। বাসায় গিয়ে প্যাকেট খুলে খেতে গিয়ে তারা একটি চিকেনের মধ্যে তেলাপোকা আবিস্কার করেন।

এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তারা তাৎক্ষণিক অভিযোগ করতে পল্টন যান।

কিন্তু শুরুতে পল্টন শাখা কেএফসির ম্যানেজার ইসমাইল অভিযোগটি অস্বীকার করে বলেন, ‘এটি আমাদের এখান থেকে কেনা নয়।’

পরে ক্রেতা চিকেন ক্রয়ের রশিদ দেখালে তিনি ভুল স্বীকার করেন।

এ ঘটনায় অভিযোগকারী এবং উপস্থিত ক্রেতাদের বাদানুবাদে আশেপাশের মানুষ জড়ো হয়। এক পর্যায়ে অভিযোগকারী সাদিক আলীকে ভেতরে রান্নাঘর দেখাতে নিয়ে যায় কেএফসি কর্তৃপক্ষ। এ সময় সংবাদিকদের প্রশ্নও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।

ঢাকা ও চট্টগ্রামে একাধিকবার এই প্রতিষ্ঠানটির আউটলেটগুলোকে নিম্নমানের খাবার ও পরিবেশের দায়ে জরিমানা করলেও তার গুনগত কোনো পরিবর্তন আসেনি, এমনটাই অভিযোগ করেছেন ক্রেতারা।

খাবারের মান ও পরিমানের তুলনায় দাম অনেক বেশি বলেও অভিযোগ তাদের।

নজরকাড়া বিলবোর্ড ও চমকপ্রদ বিজ্ঞাপণ দিয়ে ক্রেতা টানলেও খাবার খেতে গিয়ে হতাশ হয়েছে এমন কথা বলেছেন অনেকেই।

কেএফসি বাংলাদেশের মূল কোম্পানি ট্রান্সকম ফুডস লিমিটেড। সম্প্রতি এই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা গণমাধ্যমে তাদের পণ্যের গুণগত প্রশংসায় পঞ্চমুখ হলেও প্রকৃত চিত্র ভিন্ন, বলেন একাধিক ক্রেতা।

এবছরের ৭ মার্চ ভেজাল বিরোধী অভিযানে কেএফসিকে বড় অংকের অর্থদণ্ড দিতে হয়। এসময় অভিযানের ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা কেএফসিতে গিয়ে দেখতে পান, অপরিষ্কার হাতেই একজন কর্মচারী চিকেন স্ট্রিপস (মুরগির মাংসে তৈরি এক ধরনের খাবার) তৈরি করছেন। অথচ তার জীবাণুমুক্ত হাত মোজা (হ্যান্ড গ্লাভস) পরার কথা ছিল। বিষয়টি ওই অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট আল আমিনের নজরে আসার পর তিনি কেএফসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) এর একটি সূত্র জানায়, কেএফসি যে ধরনের খাবার তৈরি করে তা বিএসটিআই নির্ধারিত ১৫৩টি পণ্যের আওতার বাইরে। তাই কেএফসির খাবার কতটা মানসম্পন্ন তা বিএসটিআই এর জানা নেই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×