ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিক্ষকরা চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। চাঁদা না দিলে দুনিয়া থেকে সরিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার তোলাতলা মোড়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মিছিল ও সমাবেশ করেছে।বিজয়নগরে মেরাসানী পলিটেকনিক একাডেমীর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, গত ৩ ফেব্রুয়ারি স্কুলে গণিতের জন্য শিক্ষক জয়নাল আবেদীন ও সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদকে নিয়োগ দেয়া হয়। আনোয়ার হোসেন শিক্ষকদের কাছে বিশ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। গত শনিবার শিক্ষকরা স্কুলে আসার পথে আনোয়ার বাধা দিলে আমি ও মেরাসানী বাজার কমিটির সভাপতি আওয়াল মিয়া সমস্যার সমাধানের চেষ্টা করলে আমাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার ওপর হামলা চালান এবং আগামী ৭ দিনের মধ্যে ১ লাখ টাকা না দিলে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় গতকাল স্কুলের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ আনোয়ারের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম জানান, আনোয়ার মাদকাসক্ত ও দুষ্ট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মেদ নিজামী জানান, অন্যায়ভাবে আনোয়ার প্রধান শিক্ষককে মারধর করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামীলীগ নেতা চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে পেটালেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।