somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কৌতুক ১

১০ ই জুন, ২০১০ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(কমন পড়লে আমি দায়ী না)
১.
তিনজন ল'ইয়ার আর তিনজন ইন্জিনিয়ার এক ট্রেনে করে কোন একটা কনফারেন্সে যাচ্ছিল। ল'ইয়ার তিনজনে প্রত্যেকে টিকিট কেটে দেখলো তিনজন ইন্জিনিয়ার মিলে মাত্র একটি টিকিট কিনেছে। তারাতো অবাক।
একজন জিজ্ঞাসা করলো, তোমরা তিনজনে এক টিকিটে কিভাবে যাবা?
"অপেক্ষা কর, সময় হলেই দেখবা" একজন ইন্জিনিয়ার উত্তরে বললো।

ট্রেনে উঠে ল'ইয়ার তিনজন তাদের সীটে বসলো কিন্টু দেখলো ইন্জিনিয়ার তিনজনে একটা টয়লেটে গিয়ে ঢুকলো। কিছুক্ষন পরেই টিকিট চেকার আসলো। সে টয়লেটে টিকিক চেয়ে নক করতেই দরজাটা সামান্য ফাঁকা হলো আর টিকিটসহ একটা হাত বের হলো। টিকিট চেকার সেটা নিয়ে অন্য কামরায় চলে গেল। এটা দেখে ল'ইয়ার তিনজন ফেরার সময় এই পদ্ধতি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল।

তো ফেরার সময় ল'ইয়ার তিনজনে মিলে একটা টিকিট কিনলো কিন্তু অবাক হয়ে দেখলো ইন্জিনিয়ার তিনজন কোন টিকিটই কিনলো না। তারা জিজ্ঞাসা করলো, বিনা টিকিটে তোমরা কিভাবে যাবে?
তারা উত্তরে বললো, "অপেক্ষা কর, সময় হলেই দেখবা।"

ট্রেনে উঠেই তিন ইন্জিনিয়ার একটা টয়লেটে আর ল'ইয়ার তিনজন আর একটা টয়লেটে ঢুকলো। ট্রেন চলা শুরু করার কিছুক্ষন পরে একজন ইন্জিনিয়ার টয়লেট থেকে বের হয়ে যে টয়লেটে ল'ইয়ার তিনজন ছিল সেখানে গিয়ে বললো, " টিকিট, প্লীজ।"

২.
অফিসে এক মহিলা সেক্রেটারী (দক্ষ) তার বসকে গিয়ে বললো, আমার বেতন বাড়াতে হবে।
বস বললো, তোমার বেতন এমনিতেই বেশি। তোমার পাশের সেক্রেটারীর বেতন তোমার চেয়ে অনেক কম কিন্তু তার পাঁচটা বাচ্চা আছে।
সেক্রেটারী বললো, "মানে? আমিতো জানতাম আমরা এখানে যা করি তার জন্যে বেতন পাই, বাসায় কি করি তার জন্যে না।" :D

৩.
ছেলে তার মাকে বললো, " মা, আমি আর পড়ালেখা করবো না।"
"কেন?" মা জিজ্ঞাসা করলো।
"শুনলাম কাল একজনকে মেরে ফেলেছে কারণ সে অনেক বেশি জানতো।":P

৪.
স্বামী-স্ত্রীর প্রচন্ড ঝগড়া চলছে। স্বামী হঠাৎ রাগ সামলাতে না পেরে বললো, " তুমি কিন্তু আমার ভেতরের জন্তুটাকে বের করে আনছো।"
স্ত্রী বললো, " তাতে কি?! ইদুরকে কে ভয় পায়?" B-)

৫.
এক লোক খুব জোরে গাড়ি চালাচ্ছিল। এমন সময় পেছনে পুলিশের গাড়ি দেখতে পেল সে। সে চিন্তা করলো, সে হয়তো পুলিশের হাত থেকে পালাটে পারবে। সে তার গাড়ির স্পীড বাড়িয়ে দিল- ষাট, সত্তুর, আশি এরপর নব্বুই। কিন্তু তবুও পুলিশের গাড়ি পিছু ছাড়ছে না দেখে সে ভাবলো, দুউর। সে গাড়ি থামালো আর টিকিটের জন্যে অপেক্ষা করতে লাগলো।
পুলিশ অফিসার তার সামনে এসে বললো, দেখো আজ সারাদিন আমার খুব বাজে কেটেছে। এখন আমি বাসায় ফিরতে চাই। তুমি আমাকে সত্যি করে বলো কেন এত জোরে গাড়ি চালাচ্ছিলা? আমি তাহলে তোমাকে যেতে দিব কোন টিকিট ছাড়া।
লোকটা কিছুক্ষন ভেবে বললো, তিন সপ্তাহ আগে আমার বউ এক পুলিশ অফিসারের সাথে পালিয়ে গেছে। আমি যখন তোমাকে পেছনে দেখতে পাই আমি ভেবেছিলাম তুমি সেই অফিসার আর তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দিতে আসছো।

সে ছাড়া পেল কোন টিকিট ছাড়া। :)

৬.
অফিসের এক কর্মকর্তা রেগেমেগে অফিসের ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমার এমাসের বেতনে এক হাজার টাকা কম কেন?
ক্যাশিয়ার বললো, গতমাসে আপনাকে এক হাজার টাকা বেশি দেয়া হয়েছিল। তখনতো কিছু বলেননি।
"শোন, হঠাৎ হঠাৎ ভুল মেনে নেয়া যায়। কিন্তু পরপর দুইবার ভুল কিছুতেই মেনে নেয়া যায় না।" কর্মকর্তার নির্বিকার উত্তর।

৭.
এক দোকানে ঈদ উপলক্ষে বিশাল ছাঁড় দিয়েছে।
দোকান খোলার কথা নয়টায় কিন্তু সাড়ে সাতটা থেকেই দোকানের সামনে বিশাল লাইন লেগে গেল।
ন'টা বাজার কিছুক্ষন আগে এক খাঁটো লোক লাইনের মাথায় গিয়ে দাড়ালো কিন্তু লাইনে যারা ছিল তারা তাকে ধাক্কা দিয়ে দিয়ে একদম লাইনের শেষে পাঠিয়ে দিল। সে আবারো লাইনের সামনে গিয়ে দাড়ালো। এবার লাইনের লোকজন ধাক্কার সাথে সাথে কিছু কিল-ঘুষিও দিল।
লোকটা এরপরে লাইন থেকে সরে গিয়ে বললো, " তোমরা যদি এরকম করতে থাকো, আমি সারাদিনে দোকান খুলবো না।" X((

রীডার্স ডাইজেস্ট হতে অনুবাদকৃত।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ ভোর ৬:০৮
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×