somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাগজাল, হাগু, ছাগুছিপ, ছাগু---সামহ্যোয়ারে এসব কি হচ্ছে?!!

০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সামহ্যোয়ারে নতুন। বন্ধুদের কাছে এই সাইটের নাম অনেক আগে জানতে পারলেও, সময়-সুযোগের অভাবে সদস্য হতে পারিনি। এরপর প্রায় দু'সপ্তাহ পূর্বে অতিথি হিসেবে ১ম এই সাইটে ঢুকে কিছুটা থতমত খেয়ে যাই। বন্ধুদের মুখে অনেক প্রশংসা শুনে থাকলেও বাংলা ভাষার এত সুন্দর একটি ওয়েব সাইট হতে পারে এটা আমার জানা ছিল না। এরপর দুসপ্তাহ ধরে বিভিন্ন লেখা পড়লেও রেজিঃ করি মাত্র কয়েক দিন আগে। কারণ, নিজের লেখার উপর খুব একটা আস্থা ছিল না। (এখন অবশ্য কিছুটা হয়েছে :|)

এ ক'দিনে বুঝেছি, সামহ্যোয়ারের এমন ব্লগার রয়েছেন যাদের লেখা অত্যান্ত উঁচু মানের। তবে সেই সাথে কিছু কিছু লেখাকে আপত্তিকরও মনে হলো। বিশেষ করে, কয়েক জন ব্লগার তাদের লেখায় হাগজাল, হাগু, ছাগুছিপ, ছাগু এ'ধরনের শব্দ ব্যবহার করেছেন---এই নামগুলো খুব খারাপ লাগল। মানুষকে ছাগু বা ছাগল, হাগু ইত্যাদির সাথে তুলনা করা সত্যিই খারাপ। এসব কি গঠনমূলক লেখা হলো? আবার অনেক লেখায় দেখলাম কমেন্ট সেকশনে একই ছবি উদ্দেশ্যপূর্ণ ভাবে অনেকবার দিয়ে পুরো কমেন্ট সেকশন ভরিয়ে দেওয়া । অনেককে দেখলাম অসভ্য ভাষায় গালিগালাজ করতে।

একদিন তো আমার নিজেরই বেড়াছেড়া লেগে যাবার মত অবস্থা। ছোট ভাইকে নিয়ে সামুর লেখাগুলো পড়ছিলাম। কিন্‌তু ন্যায়পথিক ও তামিম ইরফান নামক দুই ব্লগারের ব্লগে ঢুকে আমার তো বেগতিক অবস্থা। এই দুই ব্লগার এমন দুই ছবিযুক্ত পোস্ট দিয়ে রেখেছেন যা সভ্য সমাজের অনুপযুক্ত। ছোট ভাইকে খুব গর্ব করে সামহ্যোয়ার সম্পর্কে বুঝাচ্ছিলাম, শেষে আমারই লজ্জায় পড়ার মত অবস্থা। পরবর্তীতে অবশ্য ন্যায়পথিকের ব্লগে সেই ছবি না দেখা গেলেও, তামিম ইরফান তার ছবিটি বহাল রেখেছেন View this link

এখন আমার প্রশ্ন হচ্ছে, এগুলোকে কি ভাল বা গঠনমূলক কাজ বলা যাবে? এসব কি ফ্রিডম অব স্পিচের উদাহরণ হিসেবে তুলে ধরা যাবে? এসব কর্ম যারা করছেন, তাদের অনেককে বেশ ভাল মানের লেখক মনে হলো। তাদের লেখনি অত্যন্ত উঁচু মানের। অথচ নিজ ক্ষমতার অপচয় করছেন তারা।

তাদেরকে আমি একটি কথাই বলব, বাংলাদেশের আজ বড়ই দুর্দিন। এসময় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশের পাশে দাঁড়াতে হবে। অপচয় করবার সময় আমাদের হাতে নেই, এটা আমাদের মনে রাখতে হবে। কিছু সময় নষ্ট করা মানে কিছু অনাহারীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, কারণ আমাদের দেশের কয়েক লক্ষ মানুষ এখনো দিনে একবেলা খেতে পায়না, ২০% মানুষ চরম দারিদ্রসীমার নীচে, উত্তরাঞ্চলের অর্ধেক মানুষ প্রতিটা মূহুর্ত মঙ্গার কালো হাতে নিঃশেষ হবার থেকে বাঁচার জন্য লড়ে যাচ্ছে। আর এই সময়ে আপনারা নিজেদের মধ্যে বিভেদ তৈরী করছেন!!!

আমার কথাগুলো একটু চিন্তা করবেন আশা করি। ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২০
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×