somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে আনু মোহাম্মদদের উচিৎ শিক্ষা হইলো

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের তাজা খবর, থুক্কু,আজকের রক্তাক্ত খবর: তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশ হামলা চালাইয়া ছত্রভঙ্গ করিয়া দিয়াছে। সংগঠনের নেতৃস্থানীয় লোকদিগকে মাটিতে ফেলিয়া আচ্ছা করিয়া ঠেঙ্গানো হইযাছে। কাজটা সফল ভাবে সম্পাদন করায় দেশপ্রেমিক পুলিশদিগের নামে চারদিকে 'জয় ধ্বনি'- হইতেছে। বাংলার দামাল ছেলেদের এরকম অসামাল কান্ডে বিমোহিত হইয়া বাংলার ভূমি রক্ষার টেন্ডার লওয়া সরকারীদলের ওষ্ঠ-চক্ষু-কেশ-কর্ণধারকগণ তাহাদিগের নাম নোবেল পিস কমিটির নিকট পাঠানোর উদ্যোগ নিয়াছেন বলিয়া অবিশ্বস্ত সূত্রে জানা গিয়াছে।


আর চারিদিকে 'জয়' রব উঠিবেই না বা কেন? বাংলার ১৫কোটি মনুষ্যের হৃদয় বিজয় করিয়া এদেশের ক্ষমতার মসনদ পাঁচ বছরের লাগিয়া হাসিল করিয়াছে বাংলা রক্ষার টেন্ডার পাওয়া দলটি। এর শানে-নুযুল হইতেছে- এই পাঁচ বছরের লাগিয়া দেশের তাবৎকিছু ক্ষমতাসীন দলের। আর যদি তাহা না-ই হইবে, তাহা হইলে খামাখা এতো এতো টাকা খরচ করিয়া ক্ষমতায় গিয়া কি লাভ!!! কোথাকার কোন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ইহার কি বুঝিবে??!!

জনগণ যেইখানে সরকারকে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে মসনদে বসাইয়া যা ইচছা তা করার অধিকার দিয়াছে, সেইখানে সরকার দেশের তেল-গ্যাস খাইলো কি কাউকে দিয়া দিলো তাতে ঐ তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কী? তাহারা কি সরকারের চেয়ে দেশের কিসে ভাল হবে তা বেশি বুঝে?

তাহাদের এই অকিঞ্চিতকর, অপরিনামদর্শী কান্ডের পশ্চাতে, নিশ্চিত বিরোধীগোষ্ঠীর হাত রইয়াছে। তাইতো পুলিশ এইভাবে তাহাদের ঠেঙ্গাইয়াছে। বেশ হইয়াছে। মারহাবা, বহুত্‌ খুব।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×