![]()
বেসামরিক লোকদের খুন-ধর্ষণ করা যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে ইসলামে কোন বাঁধা আছে কি? নেই। বর, এব্যাপারে অত্যন্ত কঠিন আইন রয়েছে ইসলামী শরিয়া আইনে। আজ দেশে যদি সে আইন বলবৎ থাকতো, তাহলে কবেই সকল যুদ্ধাপরাধীদের জনসম্মুখে বিচার হয়ে যেতো।
কিন্তু, কথা হচ্ছে, দেশে যে আইন-ই বলবৎ থাকুক না কেন, সুবিচার পাওয়ার অধিকার যে কোন মানুষেরই রয়েছে। নাহলে, একজন দুস্কৃতকারী এবং ভালো মানুষের মাঝে পার্থক্য থাকলো কোথায়? কথাগুলো বলছি কাদের মোল্লার ফাঁসি প্রসঙ্গে। যুদ্ধাপরাধী হয়ে থাকলে, কাদের মোল্লার ফাঁসি অবশ্যই সঠিক হয়েছে। কিন্তু, যেখানে 'কাদের মোল্লা' আর 'কসাই কাদের' এক নয় বলে প্রশ্ন উঠেছে, সেখানে এই ব্যাপারগুলো একটু খোলাসা করে দন্ড কার্যকর করলে কি এমন ক্ষতি হতো?!! সবতো ঠিক মতোই চলছিলো। এতো তাড়াহুড়ো কেন!
এরকম কাঁচা কাজ করে সরকার ও বামদলগুলো কি পেতে চাচ্ছে ঠিক বোধগম্য হচ্ছে না বলেই মনের মাঝে অনেক সন্দেহ উঁকি-ঝুকি মারছে। সেগুলো নিয়ে পরে লিখবো। তার আগে প্রয়োজন আসলেই 'কসাই কাদের' এবং 'কাদের মোল্লা' এক লোক কিন তা খুঁজে দেখা। এর পাশাপাশি আরেকটি ব্যাপার খুঁজে দেখা খুবই প্রয়োজনীয়। আর সেইটি হচ্ছে, 'কসাই কাদের' বামপন্থী কোন দলের লোক ছিলো কিনা।
কিভাবে খুঁজে পাওয়া যাবে আসল তথ্য? নিচে আমার দেওয়া কাঠামোটি অনুসরণ করলেই আসল সত্য বেরিয়ে আসবে।
১। সর্বপ্রথম প্রশ্ন: যে ছবিতে কসাই কাদেরের ছবিটি এসেছে, এর সুত্র কি? এটি কি এডিটিং করা ছবি নাকি আসল? আসল হয়ে থাকলে, কে তুলেছেন ছবিটি? যার কাছ থেকে ছবিটি পাওয়া গিয়েছে তাকে জিজ্ঞাসা করলেই ছবিটি কার থেকে এসেছে তা পাওয়া যাবে।
২। কাদের মোল্লা'র ৭১ সালের কোন ছবি আছে কি? উনি যে শিক্ষালয়ে ছিলেন, সেখানকার ফাইল ঘাটলে তখনকার ছবি পাওয়া যেতে পারে। এছাড়া উনার ম্যারেজ ফোটোগুলোও চেক করে দেখা দরকার।
৩। কসাই কাদেরের ছবিতে যারা রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা যেতে পারে ঐ ছবিটি কার। ছবি'র সেনাবাহিনী'র অফিসারগুলো কারা? উনারা কি এখনো বেঁচে আছেন? বেঁচে থাকলে, উনাদের কি জিজ্ঞাসা করা যেতে পারে ছবির লোকটি কে জানার জন্যে? সেই সময় পাকিস্তান সেনাবাহিনী'র কারা ছিলেন সেই এলাকায়? তারা কি কোন খবর দিতে পারবেন এব্যাপারে?
৪। উনার শিক্ষাজীবনের সহপাঠীরা কি এখনও বেঁচে আছেন? উনারা কি বলতে পারবেন ছবির লোকটি কাদের মোল্লা কি না?
৫। উনার এলাকার মানুষদের এমন কেউ কি বেঁচে আছেন যিনি ৭১ সালে তাকে চিনতেন? উনাকে ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করা যেতে পারে কি?
৬। ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে, কসাই কাদেরের কোন দাড়ি নেই। স্বাধীনতার সময়ের ইসলামীদলগুলোর কেউ হয়ে থাকলে, দাড়ি ছাড়া সদস্য হয় কি করে? সে সময় অনেক বামদল স্বাধীনতার বিরোধী ছিলো। তাদেরকেও খুজে বের করা প্রয়োজন সঠিক তদন্তের জন্যে। ঐ এলাকায় বামদলগুলোর কেউ কি একটিভ ছিলো? কসাই কাদের তাদের কেউ হওয়াও বিচিত্র কিছু নয়, কারণ তারাও পাকিস্তানবাহিনীর দসর ছিলো। সেই বামদলগুলোর কেউ কি এখনও বেঁচে আছে? তাদেরকে কি এই ব্যাপারে বিচারের আওতায় এনে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কি?
এই তদন্তগুলো করা প্রয়োজন স্পেশাল টাস্কফোর্সের সমন্বয়ে যাতে থাকতে হবে বিচারক ও সামরিক বাহিনী'র সদস্যরা। এছাড়া জামায়াতসহ প্রধানদলগুলোর মনোনীত সদস্যদেরও রাখা উচিৎ হবে যাতে করে পরবর্তীতে এব্যাপারে কোন প্রশ্ন না উঠে।
সরকার বিচার বিভাগকে কাদের মোল্লা'র হত্যাকান্ডের দায় থেকে মুক্তি দিতে এইটুকু কি করতে পারবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



