বাংলাদেশের দুই বোলারের অ্যাকশান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দুই আম্পায়ার। আইসিসিও সাথে সাথে এ নিয়ে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে। কিন্তু গোল বেঁধেছে বাংলাদেশের সমর্থকদের নিয়ে। তারা এতে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। হতে পারে, এতে ষড়যন্ত্র থাকতেই পারে। আম্পায়ার-রাও তো মানুষ। তাই, উনাদের প্রভাবিত করা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। সেই সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা'র মত নয় যে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের তৎকালীন আধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা আর ক্রিকেট বোর্ড যেমন ইস্পাত কঠিন ভাবে মুরালিধরনের পাশে দাড়িয়েছিল, তেমনি বাংলাদেশও বোলারদের পাশে দাঁড়াতে পারবে। বাংলাদেশ এক বিলিয়ন মানুষ বসবাসকারী শক্তিধর ভারতের মতও নয় যে ইচ্ছে করলে আই,সি,সি-কেও খামোশ করে দিতে পারবে।
কথা সেটা নয়। যে বিষয়টি নিয়ে বাংলাদেশের সমর্থকরা সন্দেহ প্রকাশ করছেন 'ষড়যন্ত্র' বলে, আমার খটকা সেখানেই। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সেরা পারফর্মার। তার বোলিং স্টাইলও কিছুটা বৈচিত্র্যময়। বিশ্বের তাবৎ বড় বড় ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই অনেক বড় বড় ম্যাচ বাংলাদেশের হাতে ধরা দিয়েছে। মাশারাফির গতিও কিন্তু এক সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে।
তাই, প্রশ্নটা করতেই হচ্ছে, বাংলাদেশের এই দুই গ্রেট-দের দিকে একবারও আঙুল ঊঠেনি কেন? তাদেরকে 'চাকার' হিসেবে সম্বোধন করার সাহস হয়ে উঠেনি কেন কোন আমাপায়ারের?
দেশের মানুষকে এই দিকটাও ভেবে দেখতে হবে দেশপ্রেমে অন্ধ হয়ে কোন মন্তব্য করার আগে।
তবে, এই কথা ঠিক যে, আই,সি,সি বিশ্বকাপের ঠিক আগে আগে এমন একটি বিষয় নিয়ে এমন ভাবে জল ঘোলা করছে, তাতে সন্দেহ জাগতে পারে যে কারোরই মনে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




